শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Exclusive: পর্দায় আসছে ‘সৌম্য-লীনা’ জুটি! একসঙ্গে গোপন শুটিংয়ে সৌম্য এবং দেবলীনা, এবার কি প্রেমের সম্পর্কে সিলমোহর?

নিজস্ব সংবাদদাতা | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ৪৬Akash Debnath

নিজস্ব সংবাদদাতা: কথায় বলে ভালবাসা যতই লুকানোর চেষ্টা করা হোক না কেনও না কোনও ভাবে তা প্রকাশ্যে চলেই আসে। বিশেষ করে সেই সম্পর্ক যদি তারকাদের মধ্যে হয় তাহলে তো আর কথাই নেই। টলিপাড়ার ‘প্রাচীন প্রবাদ’ যা ঘটে তার কিছু তো বটে। সেই টলিপাড়াতেই বেশ কিছু মাস ধরে গুঞ্জন উঠেছে অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী দেবলীনা দত্তকে নিয়ে। দু’জনেই অতিক্রম করে এসেছেন সম্পর্কের ভাঙ্গন। একজনের সরকারি বিচ্ছেদ হলেও অপরজনের এখনও আইনি বিচ্ছেদ হয়নি বলেই খবর। কিন্তু মন কি আর আইন মেনে চলে? সিনেপাড়ায় কান পাতলে পাওয়া যাচ্ছে তেমনই ইঙ্গিত।

এর আগে সংবাদ মাধ্যমের প্রশ্নে বিভিন্ন সময়ে নানা ইঙ্গিত পূর্ণ মন্তব্য করেছেন দেবলীনা দত্ত। জানিয়েছিলেন তাঁরা ঘনিষ্ঠ বন্ধু। পাশাপাশি অভিনেত্রী এও জানান সত্যি কখনও চাপা থাকে না। যা সত্যি তা প্রকাশ্যে আসবেই। এবার কি তবে সেই সত্যিই প্রকাশ্যে আসতে চলেছে? আজকাল ডট ইন এর এক্সক্লুসিভ খবর, এবার একসঙ্গে পর্দায় দেখা যেতে চলেছে দেবলীনা দত্ত এবং সৌম্য বন্দ্যোপাধ্যায়কে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালনায় নতুন একটি প্রজেক্টে একসঙ্গে কাজ করছেন দুই শিল্পী। চলছে শুটিং। প্রজেক্টটি মূলত একটি মশলা কোম্পানির বিজ্ঞাপন হলেও, এই প্রথম পর্দায় দেখা যেতে চলেছে টলিপাড়ার এই দুই ‘বন্ধু’কে। আর এই খবরকে ঘিরেই ফের একবার গুঞ্জন উঠতে শুরু করেছে, তবে কি এবার নিজেদের প্রেমের খবরে সিলমোহর দেবেন দু’জনে?
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর

সৌম্যকে বন্ধু বলে দাবি করলেও প্রেমের কথা উঠলেই বারবার এড়িয়ে গিয়েছেন দেবলীনা। কখনও জানিয়েছেন তাঁর গোটা জীবনটাই প্রেমময়, প্রতিদিন বন্ধু বান্ধবী কিংবা পাখির সঙ্গে নতুন করে প্রেমে পড়েন তিনি। কখনও আবার জানিয়েছেন এই ধরনের গুঞ্জন তিনি উপভোগ করেন। স্বল্পভাষী সৌম্য অবশ্য বিষয়টি এড়িয়ে গেছেন বারবারই। কিংবা মুচকি হেসে বলেছেন, “এসব গুঞ্জনে কান দিতে নেই।” কিন্তু একাধিক অনুষ্ঠানে দু’জনকে একসঙ্গে দেখা দিয়েছে বারবার। দেবলীনার জন্মদিনে একসঙ্গে ছবি দিয়ে তাঁকে ‘বেস্টি’ বলে অভিহিত করেন তিনি। যাঁর বাংলা অর্থ সবচেয়ে প্রিয় বন্ধু। এবার সেই বন্ধুত্বই প্রণয়ের দিকে এগোয় কি না সেটাই এখন দেখার।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর

প্রসঙ্গত ২০১২ সালের অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দেবলীনা। অভিনেত্রী কন্যাকুমারীর সঙ্গে তথাগতর বিবাহবিচ্ছেদ হওয়ার পরে এই সম্পর্কে জড়ান তাঁরা। প্রায় এক দশক একসঙ্গে থাকার পর ২০২১ সালের শেষের দিকে ভেঙে যায় তথাগত-দেবলীনা জুটি। কী কারণে ভেঙেছিল সেই সম্পর্ক? এই প্রশ্ন উঠলেই প্রকাশ্যে চলে আসে বিবৃতির সঙ্গে তথাগত ঘনিষ্ঠতার কথা। যদিও বিষয়টি নিয়ে আইনত কোন মধ্যস্থতার জায়গায় আসতে পারেননি তথাগত এবং দেবলীনা। বর্তমানে আলোকবর্ষার সঙ্গে সম্পর্কে রয়েছেন তথাগত। অন্যদিকে অভিনেত্রী স্বরলিপি চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল সৌম্য বন্দ্যোপাধ্যায়ের। পরবর্তীকালে ভেঙে যায় সেই সম্পর্কও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া