রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ৪০Sanchari Kar
এক সময় হাড্ডাহাড্ডি লড়াই চলেছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ এবং ‘পরশুরাম’-এর মধ্যে। ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ধারাবাহিকটি বেশ কয়েকবার সকলকে ছাপিয়ে ছিনিয়ে নিয়েছে সেরার শিরোপা। কিন্তু সাফল্যের উড়ান বজায় থাকেনি শেষমেশ। গত দু'সপ্তাহ ধরে নিজের হারানো জায়গা ফিরে পেয়েছে অ্যাকশন-ধর্মী ‘পরশুরাম’। চলতি সপ্তাহেও ৭.০ পেয়ে বেঙ্গল টপার এই মেগা।
গত সপ্তাহে দ্বিতীয় স্থানে ছিল ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। এবার সেই স্থানও ফস্কে গেল। টিআরপি তালিকায় নেমে সোজা চারে এসে ঠেকল। প্রাপ্ত নম্বর ৬.৬। দ্বিতীয় স্থানে উঠে এল ‘পরীণিতা’। প্রাপ্ত নম্বর ৬.৯। গত সপ্তাহে সেই ধারাবাহিকে এসেছে নতুন মোড়। ফাঁস হয়েছে পারুলের বাবার পরিচয়। এত দিন সে যাকে বাবা বলে চিনত, আসলে সেই মানুষটি তার বাবা-ই নয়। টগরের মুখে এই কথা শুনে পারুল অবাক হয়ে যায়। বাবাকে সত্যিটা জিজ্ঞাসা করে। কিন্তু সেও কিছুতেই মুখ খুলতে চায় না। অবশেষে সবটা বুঝতে পারে পারুল। এরকম একটা কঠিন সত্যি হঠাৎ করে জেনে ভেঙে পড়ে সে। গল্পের এমন মোচড়ে যে দর্শক মুগ্ধ, তা বলে দিচ্ছে টিআরপি।
তৃতীয় স্থান দখল করেছে ‘জগদ্ধাত্রী’। দুর্গার নতুন প্রেমকাহিনি দর্শকের মন জয় করছে। ৬.৭ পেয়ে নিজের জায়গা বজায় রাখতে পেরেছে ধারাবাহিকটি। গত সপ্তাহে চতুর্থ স্থানে ছিল ‘ফুলকি’। টিআরপি তালকিায় একধাপ নামল এই ধারাবাহিক। প্রাপ্ত নম্বর ৬.৫। ফুলকি-রোহিত এখন শুধু সাংসারিক দ্বন্দ্ব সামলায়, তাদের লড়াই এখন রাজনীতির ময়দানেও। দু’জনের নজরকাড়া রসায়ন আর গল্পের বৈচিত্রে এই ধারাবাহিক কম-বেশি নিজের জায়গা ধরে রাখে।
যৌথভাবে ষষ্ঠ স্থান নিয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’ এবং ‘চিরসখা’। প্রাপ্ত নম্বর ৬.৪। প্লুটোর মৃত্যুর ফাটল দেখা দিয়েছে মিঠি এবং কমলিনীর সম্পর্কে। প্রেম পরিণতি না পাওয়া এবং প্রেমিকের মৃত্যুর জন্য পরোক্ষভাবে মাকেই দায়ী করছে মিঠি। তার ধারণা, স্বতন্ত্রের সঙ্গে কমলিনীর বিশেষ সখ্য না থাকলে তার জীবনটা অন্য রকম হতে পারত। গল্পের নতুন দিকে ইতিমধ্যে আকর্ষিত দর্শক।
সপ্তম স্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। ঝুলিতে নম্বর ৬.২। আর্য-অপর্ণার মিষ্টি প্রেম, চুপিচুপি কথা নতুন রং এনেছে ধারাবাহিকে। নায়ক-নায়িকার ব্যক্তিগত দ্বন্দ্বের আঁচ সেখানে নেই। দর্শকরা দু’হাত ভরে ভালবাসা দিচ্ছেন তাঁদের।
অষ্টম স্থানে ৫.৩ নম্বর নিয়ে রয়েছে ‘কথা’। এক সময় টিআরপি তালিকার শীর্ষে থাকা এই ধারাবাহিক এখন অনেকটা নীচে। তবু প্রতিযোগিতায় টিকে রয়েছে কথা এবং অগ্নির রসায়নের জোরে।
নবম স্থান যৌথভাবে দখল করেছে ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘গৃহপ্রবেশ’। দর্শকের পছন্দের উপর নির্ভর করে নম্বর পেয়েছে ৫.১। দশম স্থানে ৪.৭ পেয়ে ‘তুই আমার হিরো’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি