রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ক্রুষ্ণার সঙ্গে তুমুল বিবাদের জেরে কপিলের শো ছাড়ছেন কিকু? হাসিঠাট্টার মাঝেই কী এমন ঘটে গেল

নিজস্ব সংবাদদাতা | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ২৯Sanchari Kar

কিকু শারদাকে ছাড়া কপিল শর্মার শো যেন অসম্পূর্ণ। কিন্তু সেই কিকুই নাকি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’  থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার জনপ্রিয় পাপারাজ্জি হ্যান্ডেল ভাইরাল ভায়ানি ইনস্টাগ্রামে জানায় যে, কিকু নাকি কপিল শর্মার নেটফ্লিক্স শো ছেড়ে দিয়েছেন।

জানা গিয়েছে, কিকু একটি নতুন রিয়্যালিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’এ কাজের চুক্তি সই করেছেন, যা খুব শীঘ্রই আমাজন এমএক্স প্লেয়ারে স্ট্রিম হবে। এবং শোটি হোস্ট করবেন অশ্নীর গ্রোভার। এই কারণেই কিকু নাকি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো ’ ছেড়ে দিয়েছেন।

কিকু যদিও এখনও কপিলের শো ছাড়ার বিষয়টি নিশ্চিত করেননি। তবে বিষয়টি সামনে আসে সেটে সহ-অভিনেতা ক্রুষ্ণা অভিষেকের সঙ্গে তাঁর তর্কাতর্কির পর।
সোশ্যাল মিডিয়ায় কিকু এবং ক্রুষ্ণার ওই কথা কাটাকাটির একটি ভিডিওও প্রকাশিত হয়। ভিডিওর শুরুতে কিকুকে বলতে শোনা যায়, “আমি কি শুধু টাইমপাস করছি?”। এতে কৃষ্ণা বিরক্ত হয়ে উত্তর দেন, “তাহলে ঠিক আছে, আপনি-ই করুন। কোনও সমস্যা নেই। আমি এখান থেকে চলে যাচ্ছি।” তখন কিকু বলেন, “কথা হল, যেহেতু আমাকে ডাকা হয়েছে, তাই আগে আমার অংশটা শেষ করতে দিন।” কৃষ্ণা জবাবে শান্তভাবে বলেন, “আমি আপনাকে ভালোবাসি এবং সম্মান করি, আমি আমার গলা তুলতে চাই না।” ভিডিওর শেষে কিকু বলেন, “গলা তোলার ব্যাপার নয়, আপনি বিষয়টিকে ভুলভাবে নিচ্ছেন।” তবে কিকু এবং ক্রুষ্ণার সেই বাকবিতণ্ডা আদৌ সত্যি না নিছক মজা, তা জানা যায়নি।

কিকু শারদা কপিল শর্মার জনপ্রিয় কমেডি শো দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর একজন গুরুত্বপূর্ণ সদস্য। বহু বছর ধরে তিনি কপিলের সঙ্গে কাজ করছেন এবং বাম্পার লটারি–র মতো চরিত্রে অভিনয় করে দর্শকদের বিনোদন দিয়েছেন।

আগে এক সাক্ষাৎকারে কিকু স্পষ্ট করে বলেছিলেন যে, কপিলের শোগুলিতে মহিলা সেজে অভিনয় করতে তাঁর কখনও কোনো দ্বিধা ছিল না। তাঁর কথায়, “মহিলা সেজে অভিনয় করা নিয়ে আমার কোনও দ্বিধা নেই। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কমেডি শো’-এর সময় থেকেই আমি এটা করছি। আমি একজন অভিনেতা, তাই আমার কাছে যা চরিত্র আসবে, তা নিখুঁতভাবে করা উচিত। যতক্ষণ পর্যন্ত দর্শকদের আমি বিনোদন দিতে পারছি, ততক্ষণ এটা ঠিক আছে। আমি যখনই নারী চরিত্রে অভিনয় করি, তখন নিশ্চিত করি যেন তা সম্মানজনক এবং সুন্দর হয়। সবসময় কিউট জোনের মধ্যেই থাকে। মহিলা সেজে অভিনয় করাটা যদি দর্শক গ্রহণ না করতেন, তবে আমি চালিয়ে যেতাম না। কিন্তু সেটা ভাল ভাবে হয়েছে। আমার শিল্পের জন্য আমি যে কোনও পর্যায়ে যেতে পারি,”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া