রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বলিউডের ইতিহাসে প্রথম! একসঙ্গে ৩ প্রজন্মের ৩ ডন, রণবীরের সঙ্গে ‘ডন ৩’-এর যোগ দেবেন শাহরুখ-অমিতাভ?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: নিজস্ব সংবাদদাতা ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ০০Sanchari Kar

কের থেকে দুই ভাল। দুইয়ের থেকে তিন। বলিউডের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে এমনটা বললে মন্দ হয় না। তিন প্রজন্মের তিন সুপারস্টারকে একসঙ্গে দেখা যেতে পারে এই অ্যাকশন-থ্রিলারে। ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন তেমনই।

জন্মলগ্ন থেকেই ‘ডন ৩’-কে ঘিরে উত্তেজনা থামেনি। রণবীর সিংকে নতুন ডন হিসাবে ঘোষণা করার পর থেকে ছবির কাস্টিং আর পরিসর নিয়ে নানা জল্পনা চলছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আগের দুই ডন—অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকেও এই তৃতীয় কিস্তিতে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।

বলিউডের আনাচ-কানাচে ফিসফাস, অমিতাভ এবং শাহরুখ দু’জনেই প্রস্তাবটি ভেবে দেখছেন। এখনও যদিও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে তিন প্রজন্মের ডনকে একসঙ্গে পর্দায় দেখার সম্ভাবনা ভক্তদের মধ্যে দারুণ উত্তেজনা সৃষ্টি করেছে। যদি এটি বাস্তবায়িত হয়, তবে এই প্রথম অমিতাভ, শাহরুখ এবং রণবীর একসঙ্গে একই সিনেমায় কাজ করবেন।

‘ডন ৩’-কে ঘিরে নানা ধরনের গুঞ্জন বহুদিন ধরেই চলছে। গল্পের প্লট কেমন হবে, শাহরুখ তাঁর ব্যাটন হস্তান্তরের পর আবারও কি ডনের চরিত্রে ফিরবেন, এসব প্রশ্নেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। ২০০৬ সালে ফ্র্যাঞ্চাইজিটি রিবুট করা ফারহান আখতার এবারও চিরাচরিত ছক ভাঙার চেষ্টা করবেন বলে আশা করা হচ্ছে। নতুন অধ্যায়টিকে ইতিমধ্যেই আরও বড় এবং সাহসী হিসোবে বর্ণনা করা হচ্ছে।

বলিউডের ইতিহাসে যে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির আলাদা গুরুত্ব রয়েছে, তা আলাদা করে বলে দিতে হয় না। ১৯৭৮ সালে চন্দ্রা বারোট পরিচালিত কাল্ট ক্লাসিকে অমিতাভ ডনের চরিত্রকে স্মরণীয় করে তোলেন। এরপর ২০০৬ এবং ২০১১ সালে শাহরুখ নতুন প্রজন্মের জন্য এই চরিত্রকে আবারও জীবন্ত করে তুলেছিলেন অভিনয়ের জাদুকাঠি ছুঁইয়ে। আর এবার নতুন অধ্যায়ে সেই ধারা বজায় রাখার প্রস্তুতি নিচ্ছেন রণবীর।

শাহরুখের পরবর্তী ছবি ‘কিং’। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় প্রথম বার মেয়ে সুহানা খানের সঙ্গে অভিনয় করবেন তিনি। সঙ্গে থাকবেন রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, অভয় ভার্মা এবং রাঘব জুয়ালের মতো তারকারা। ২০২৬-এ মুক্তির লক্ষ্যে তৈরি হচ্ছে অ্যাকশন-ড্রামা ঘরানার এই ছবি।

বিলম্ব সত্ত্বেও, ‘কিং’কে ঘিরে গুঞ্জন ক্রমশ বেড়েই চলেছে। জানা গিয়েছে, ছবিতে শাহরুখ এমন একজন অভিজ্ঞ খুনির চরিত্রে অভিনয় করেছেন, যে তার শিষ্যকে প্রশিক্ষণ দিচ্ছে। আর সেই শিষ্যের ভূমিকায় দেখা যাবে সুহানাকে। বাবা-মেয়ের যুগলবন্দি দেখতে মুখিয়ে দর্শক।

‘ধুরন্ধর’ নিয়ে ফেরার প্রস্তুতি রণবীরের। আদিত্য ধরের ভাবনায় এই সিনেমায় গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। সিনেমার প্রেক্ষাপট এখনও পুরোপুরি প্রকাশ্যে আসেনি তবে কানাঘুষো পকিস্তানে ভারতের স্পেশাল এজেন্টের আবর্তেই গল্প বুনেছেন পরিচালক।

অমিতাভকে দেখা যেতে পারে হলিউডের জনপ্রিয় ছবি ‘দ্য ইন্টার্ন’-এর পুনর্নির্মাণে। রবার্ট ডি নিরো অভিনীত চরিত্রটি পর্দায় তুলে ধরবেন বর্ষীয়াণ অভিনেতা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া