রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১০ : ২১Sanchari Kar
টেলিভিশন অভিনেতা আশিষ কাপুরকে ধর্ষণের অভিযোগে পুনেতে গ্রেফতার করা হয়েছে। এক মহিলার অভিযোগ, গত আগস্ট মাসে দিল্লিতে একটি হাউস পার্টির সময় তিনি যৌন নির্যাতনের শিকার হন। বুধবার পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
ডিসিপি রাজা বান্ঠিয়া জানান, মহিলার অভিযোগের ভিত্তিতে দিল্লিতে মামলা দায়ের করা হয়েছিল। এর পরেই পুলিশ দল আশিষের গতিবিধি একাধিক রাজ্যে ট্র্যাক করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের পর আশিষ প্রথমে গোয়া এবং পরে পুনেতে যান, যেখানে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি অনুযায়ী, অভিযোগকারিণী প্রথমে জানিয়েছিলেন যে, আশিষ তাঁর এক বন্ধু এবং আরও দু’জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মিলে তাঁকে যৌন নির্যাতন করেন। আর এক মহিলা তাঁকে শারীরিকভাবে আক্রমণ করেছিলেন। তবে পরে তিনি বলেন, আসলে কেবল আশিষই তাঁকে ধর্ষণ করেছিলেন। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, মামলাটি প্রাথমিকভাবে গণধর্ষণ হিসাবে নথিভুক্ত করা হলেও শীঘ্রই সেটিকে ধর্ষণের মামলায় রূপান্তরিত করা হবে।
মহিলার আরও অভিযোগ, এই ঘটনার ভিডিও রেকর্ড করা হয়েছিল। তবে তদন্তকারীরা এখনো পর্যন্ত কোনও ফুটেজ উদ্ধার করতে পারেননি। পুলিশ জানিয়েছে, আশিষের সঙ্গে অভিযোগকারীর প্রথম পরিচয় হয়েছিল ইনস্টাগ্রামে। পরে তিনি তাঁকে সেই হাউস পার্টিতে আমন্ত্রণ জানান, যেখানে এই ঘটনা ঘটেছে।
১১ আগস্ট আশিষ তাঁর এক বন্ধু, বন্ধুর স্ত্রী এবং দু’জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। ১৮ আগস্ট অভিযোগকারী তাঁর বয়ান সংশোধন করে জানান, আশিষ এবং তাঁর বন্ধু মিলে তাঁকে ধর্ষণ করেছিলেন, আর ওই মহিলা তাঁকে আক্রমণ করেছিলেন।
২১ আগস্ট আশিষের বন্ধু এনং তাঁর স্ত্রী অগ্রিম জামিনের জন্য আবেদন করেন এবং আদালত তা মঞ্জুর করে। পুলিশ জানিয়েছে, শুনানির সময় অভিযোগকারিণী উপস্থিত থাকলেও তিনি নিজের বয়ানে বন্ধুর নাম উল্লেখ করেননি।
তদন্তকারীরা জানান, সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণে দেখা গিয়েছে, পার্টির সময় আশিষ এবং ওই মহিলা একসাথে বাথরুমে প্রবেশ করেছিলেন এবং কিছুক্ষণ বার হননি। এতে উদ্বিগ্ন হয়ে অন্যান্য অতিথি এবং আয়োজক দরজায় নক করতে শুরু করেন।
জানা যায়, দু’পক্ষের মধ্যে উত্তপ্ত বিতর্ক হয়, যা সোসাইটির গেট পর্যন্ত পৌঁছে যায়। পুলিশ আরও জানিয়েছে, শেষ পর্যন্ত ওই বন্ধুর স্ত্রীই পিসিআর কলে ফোন করে ঘটনাটি জানান।
আশিষ ২০১০ সালে টেলিভিশন জগতে আত্মপ্রকাশ করেন ‘শশশ… কোই হ্যায়’ ধারাবাহিকের মাধ্যমে। এরপর তিনি বেশ কয়েকটি জনপ্রিয় শোয়ে অভিনয় করেন, যার মধ্যে রয়েছে ‘দেখা এক খোয়াব’, ‘সরস্বতীচন্দ্র’, এবং ‘মোলক্কি – রিশতো কি অগ্নিপরীক্ষা’। বিশেষ করে ‘দেখা এক খোয়াব’এ যুবরাজ উদয়বীর সিংহের চরিত্রে আশিষের অভিনয় তাঁকে আলাদা পরিচিতি এনে দেয়।
এছাড়াও আশিষ জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশতা ক্যা কেহলাতা হ্যায়’-তেও অভিনয় করেছেন। তখন হিনা খান এবং করণ মেহরা শোয়ের অংশ ছিলেন। সেখানে তিনি নৈতিকের বোন রশমির স্বামীর চরিত্রে অভিনয় করতেন।
আশিষ গ্রেফতার হওয়ার পর তাঁর অনুরাগীও হতবাক। কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি প্রক্রিয়া মেনে তদন্ত এগোচ্ছে এবং আশিষের বিরুদ্ধে ধর্ষণের ধারায় মামলা চলবে। তদন্ত এখনও চলছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি