রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

John Abraham Returns as ACP Yashvardhan Singh After 7 Years in Force 3

বিনোদন | সাত বছর পর ফের বন্দুক হাতে ‘ফোর্স ৩’তে ফিরছেন জন! এবার কাকে টক্কর দেবেন ‘এ সি পি যশবর্ধন সিং’?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩ : ৫০Rahul Majumder

২০১১ সালে নিশিকান্ত কামতের পরিচালনায় ফোর্স ছবিতে প্রথমবার ‘এ সি পি যশবর্ধন সিং’-এর চরিত্রে হাজির হয়েছিলেন জন আব্রাহাম। পুলিশ অফিসারের কঠিন, নির্ভীক অথচ আবেগী সেই চরিত্র দর্শকের মনে গেঁথে গিয়েছিল চিরকালের মতো। ছবিটি বক্স অফিসে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে। পরে ২০১৬ সালে ‘ফোর্স ২’-তে সোনাক্ষী সিনহার সঙ্গে ফের একবার বন্দুক হাতে রূপালি পর্দায় ফিরেছিলেন জন। এবার দীর্ঘ সাত বছর পর ফের এক দারুণ খবর—ফ্র্যাঞ্চাইজির অধিকার কিনে নিয়ে ‘ফোর্স ৩’ বানাতে চলেছেন স্বয়ং জন আব্রাহাম নিজেই।


সূত্র মারফত খবর, ইতিমধ্যেই ছবির পরিচালনার দায়িত্ব দিয়েছেন ভাভ ধুলিয়াকে। যিনি ডিজিটাল জগতে ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’ আর ‘দ্য ফ্রিল্যান্সার’-এর মতো কাজের জন্য পরিচিত। এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, “জন আব্রাহাম ফোর্স ফ্র্যাঞ্চাইজিকে নতুন করে রিবুট করছেন। তিনি মনে করেন ‘এ সি পি যশবর্ধন সিং’ শুধু একটা চরিত্র নয়, বরং তাঁর কেরিয়ারের অন্যতম শক্তিশালী আইকন। সেই ভাবনা থেকেই ছবির খসড়া তৈরি করেছেন এবং ভাভকে আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন।” ভাভ ধুলিয়া নাকি নিজের টাচও যোগ করেছেন চিত্রনাট্যে। ফলে ‘ফোর্স ৩’ হতে চলেছে জনের টানটান অ্যাকশন স্টাইল আর ভাভের টানটান গল্প বলার এক অদ্ভুত মেলবন্ধন।


এই ছবিতে জন থাকছেন আগের মতোই অদম্য পুলিশ অফিসার হিসেবে। তবে এর সঙ্গে থাকবে এক নতুন চমক। সূত্রের দাবি, মেকাররা এমন একজন শক্তিশালী অভিনেতাকে কাস্ট করতে চাইছেন, যিনি হবেন ছবির নেগেটিভ চরিত্র। উদ্দেশ্য পরিষ্কার—‘ফোর্স’-এ জন বনাম বিদ্যুৎ জামওয়ালের মতো এক গ্র্যান্ড অ্যাকশন শোডাউন তৈরি করা। দর্শকের কাছে এই দ্বন্দ্বই হবে ছবির আসল আকর্ষণ।

সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫-এর শেষের দিকে ক্যামেরার সামনে আসবে ‘ফোর্স ৩’-এর শুটিং। মুক্তির পরিকল্পনা ২০২৬-এই। এর মধ্যেই জন ব্যস্ত রয়েছেন আরেক বড় ছবিতে—রাকেশ মারিয়ার বায়োপিক। যা বড় পর্দায় আসবে ২০২৬-এর প্রথমার্ধে। সেই ছবির শুটিং শেষ করেই ‘ফোর্স ৩’-এর জন্য কোমর বাঁধবেন জন।

অ্যাকশন হিরো জন আব্রাহামের কেরিয়ারে ফোর্স সিরিজের গুরুত্ব অপরিসীম। এবার তিনি নিজেই হাতে তুলে নিলেন ফ্র্যাঞ্চাইজির রাশ, তাই প্রত্যাশা আরও আকাশছোঁয়া। ‘ফোর্স ৩’ যে নিছক আরেকটি অ্যাকশন সিনেমা নয়, বরং জনের ব্যক্তিগত স্বপ্নের প্রকল্প—তা বলাই বাহুল্য। নতুন খলনায়ক, নতুন পরিচালনা, আর পুরোনো চরিত্র যশবর্ধন সিং—সব মিলিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক দুর্দান্ত টক্কর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া