রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রাহুল মজুমদার | ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ১৭Rahul Majumder
সঙ্গীতশিল্পী অভিজিৎ বর্মণ-এর নাম শুনলে শ্রোতা-দর্শকের খানিক ভুরু কুঁচকোলেও যেই মুহূর্তে শিল্পীর ‘আসল নাম’ উচ্চারিত হয়, এক লহমা লাগে না ‘পটা’-কে তাঁদের চিনে নিতে। একটা দীর্ঘ সময় জুড়ে বাংলার অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘ক্যাকটাস’-এর ভোকালিস্ট ছিলেন তিনি। এরপর ‘মরুদ্যান’ সহ একাধিক ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। বহু বছর পর বড়পর্দায় ফের শোনা যাবে পটার টাটকা নতুন গান। অনীক দত্ত পরিচালিত ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবির সুবাদে। দেবজ্যোতি মিশ্রর সুরে রুফটপ গানটি গেয়েছেন পটা। ‘রুফটপ’-এর গীতিকার রঙ্গন চক্রবর্তী।
আজকাল ডট ইন-কে পটা বললেন, “দেখুন, বড়পর্দায় আগেও গেয়েছি। গৌতম ঘোষের মনের মানুষ-এ, ঋতুপর্ণ ঘোষের খেলা সহ আরও বেশ কয়েকটি ছবিতে আমার গান রয়েছে। আমাকে কাছে গানের সংখ্যা থেকে গানের মান-টা বরাবর বেশি গুরুত্ব পেয়েছে। দেবজ্যোতিদা, অনীকদা যখন এই গানের বিষয়ে বলেছিলেন, গাওয়ার প্রস্তাব দিয়েছিলেন - খুব উৎসাহিত হয়েছিলাম প্রথম থেকেই। কারণ রুফটপ জীবনের গান। এই গানের সুরে কোথাও যেন পল্লীগীতির একটা মৃদু ছোঁয়া রয়েছে...আবার মিউজিক অ্যারেঞ্জমেন্টটা খুব আধুনিক। সব মিলিয়ে আমি খুব উপভোগ করেছি, এই গান রেকর্ড করার সময়।”
শিল্পীর থেকে আরও জানা গেল, ছবিতেও তাঁকে দেখা যাবে। অর্থাৎ এই গানটি অন্য কোনও অভিনেতার ঠোঁটে নয়, তাঁকেই গাইতে দেখা যাবে। ছবির গল্প অনুযায়ী এই গানের দৃশ্য নাকি বেশ গুরুত্বপূর্ণ। তবে এই গানের শুটিংও খুব ছিমছামভাবে হয়েছে। পটার কথায়, “অনীকদা, এই গানের বিষয়ে বলতে গিয়ে বলেছিলেন, 'বন্ধুরা একসঙ্গে থাকলে যেমন সহজভাবে গান হয়, সহজভাবে সময় কাটে তেমনই হবে এই গান।’” কথাশেষে শিল্পীর সংযোজন, “যদি আমি নিজে এই গানটি নাও গাইতাম, তবু প্রশংসা করতাম। তার মূল কারণ রুফটপ-এর সুর এবং এর কথা। আমার দৃঢ় বিশ্বাস, মানুষের ভাল লাগবে, মনে জায়গা করে নেবে এই গান।”
প্রসঙ্গত, বহু প্রতীক্ষার পর মুক্তি পাচ্ছে অনীক দত্ত পরিচালিত ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’। ছবির টিজারে ধরা পড়েছে রহস্য, হেঁয়ালি, আর শিকড়ের সন্ধানে ছুটে চলা এক কাহিনির টানটান গল্পের ইঙ্গিত। পরিচালকের নিজস্ব ভাষায়— “এটা ফেলুদার প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য, কিন্তু আলাদা চরিত্রের মাধ্যমে।” ছবির কেন্দ্রে রয়েছে আবীর চট্টোপাধ্যায় অভিনীত ‘তোপসে’ চরিত্রটি। তবে এক্ষেত্রে তোপসে আর ফেলুদার সঙ্গী নন— এখন তিনি নিজেই একজন পূর্ণাঙ্গ গোয়েন্দা! ছবি প্রেমিক, গোয়েন্দা গল্প অনুরাগী এবং ফেলুদা-ফ্যানদের মধ্যে টিজার মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে 'যত কান্ড কলকাতাতেই'। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৫ সালের দুর্গাপুজোতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি