বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সম্পূর্ণা চক্রবর্তী | ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ০৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আসন্ন এশিয়া কাপে সঞ্জু স্যামসনের ব্যাটিং পজিশন নিয়ে কাটাছেঁড়া চলছে। অভিষেক শর্মার সঙ্গে শুভমন গিলের ওপেন করার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে ওপেনিং স্লট খোয়াবেন উইকেটকিপার ব্যাটার। তাঁকে খেলানো হলে পাঁচ বা ছয় নম্বরের আগে নামার সুযোগ নেই। কারণ তিন এবং চারে যথাক্রমে তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব। কিন্তু সঞ্জুকে তিন নম্বরে দেখতে চান মহম্মদ কাইফ। প্রাক্তন ভারতীয় তারকা মনে করছেন, এশিয়া কাপে তিলক বর্মার আগে তাঁকে নামানো উচিত। ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে যাত্রা শুরু টিম ইন্ডিয়ার। তার আগে ব্যাটিং অর্ডার নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। শুভমন গিলকে সূর্যের ডেপুটি করায় তাঁর খেলা নিশ্চিত। যার ফলে স্যামসনের ব্যাটিং পজিশন প্রশ্নের মুখে।
গত এক বছরের অভিষেকের সঙ্গে ওপেন করেন সঞ্জু। গত বছর তিনটে শতরান করেন। একটি বাংলাদেশ এবং দুটো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। কেরল ক্রিকেট লিগেও দারুণ ছন্দে রয়েছেন। শুরুতে লোয়ার ডাউনে ব্যাট করেন। তারপর ওপেনিংয়ে ফেরেন। তিলক বর্মাও তিন নম্বর স্থান নিজের দখলে করে নিয়েছেন। ভাল ফর্মে আছেন। গতবছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোড়া শতরান করেন। যার ফলে ব্যাটিং লাইন আপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া খুব সহজ হবে না। চ্যালেঞ্জের সামনে পড়বে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। এবার সঞ্জুর হয়ে সওয়াল করলেন ভারতের প্রাক্তনী। কাইফ বলেন, 'অভিষেক শর্মা এবং শুভমন গিল এশিয়া কাপে ওপেন করবে। তিন নম্বরে কাকে নামানো হবে সেই সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয়, তিলক বর্মা তরুণ ক্রিকেটার। বয়স কম। ও সুযোগের জন্য অপেক্ষা করতে পারবে। সঞ্জু অভিজ্ঞ। ওকে একটানা তিনে খেলিয়ে অভ্যস্থ করতে হবে। ছয় মাস পরে বিশ্বকাপ আছে। ওর জায়গা প্রাপ্য।'
কাইফ মনে করেন, আফগানিস্তানের বিরুদ্ধে তুরুপের তাস হতে পারেন সঞ্জু।বিশেষ করে রশিদ খানের বিরুদ্ধে। কাইফ বলেন, 'আইপিএলে ছক্কা হাঁকানোর ক্ষেত্রে প্রথম দশে রয়েছে সঞ্জু। তাই যখন মাঝের ওভারগুলোতে রশিদ আসবে, তাঁর বলের মোকাবিলা করার জন্য তখন সঞ্জুর থেকে ভাল কেউ হবে না। কারণ ও মাঠের যেকোনো জায়গায় ছয় মারতে পারে। দক্ষিণ আফ্রিকায় ব্যাট করা কঠিন। সেখানে ও ওপেনার হিসেবে দুটো শতরান করেছে। পেস এবং স্পিন, দুটোই খেলতে পারে। প্রত্যেক আইপিএলে ৪০০-৫০০ রান করে।' কাইফ মনে করেন, স্যামসনের অভিজ্ঞতা এবং বর্তমান ফর্মের জন্য তাঁকে কোনওভাবেই দল থেকে বাদ দেওয়া উচিত হবে না। বলেন, 'এশিয়া কাপের দলে সবচেয়ে সিনিয়র সদস্য সঞ্জু স্যামসন। ২০১৫ সালে অভিষেক হয়। ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ও সব ম্যাচে খেলেনি। কিন্তু যেগুলোতে খেলেছে, ১৮০ স্ট্রাইক রেটে রান তুলেছে। সম্প্রতি কেরল ক্রিকেট লিগেও দারুণ ছন্দে আছেন।' সঞ্জুকে বাদ দিয়ে এশিয়া কাপের দল ভাবতে পারছেন না কাইফ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি