রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Zee Bangla Parineeta Serial Actor actress Samiran and bhadu sparks dating rumours

বিনোদন | পরিণীতার দুই ভিলেন বাস্তবে প্রেমিক-প্রেমিকা? পর্দার সমীরণ ও ভাদু বাস্তবে কতটা কাছাকাছি?

নিজস্ব সংবাদদাতা | ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯ : ৩৩Akash Debnath

নিজস্ব সংবাদদাতা: ধারাবাহিকে তাঁরা দু’জনেই রায়ান এবং পারুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। বিশেষ করে সমীরণ বারবার বিপদে ফেলতে চাইছে রায়ান এবং পারুলকে। অন্যদিকে পারুলের বোন ভাদু দিদির ভাল একেবারেই চায় না। কাজেই পর্দায় যদি এই দু’জনের গুণাগুণ বিচার করা হয়, তবে কিন্তু একেবারে একে অপরের সমান সমান। দুষ্টু বুদ্ধিতে কেউ কারও থেকে কম যায় না। পর্দায় তাদের মধ্যে ভবিষ্যতে কেমিস্ট্রি জমবে কি না তা বলতে পারবেন ধারাবাহিকের পরিচালক ও লেখক লেখিকারা। কিন্তু ধারাবাহিকের বাইরে, বাস্তবে কিন্তু একে অপরের হাত ধরে ভবিষ্যৎকে আরও সুন্দর করে তোলার স্বপ্ন দেখছেন দু’জনে। এমনই গুঞ্জন টলিপাড়ায়।

‘পরিণীতা’ ধারাবাহিকে সমীরণের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ঋত্বিক পুরকায়েত। অন্যদিকে ভাদুর চরিত্রে অভিনয় করছেন তনুশ্রী ভৌমিক। তাঁদের সামাজিক মাধ্যমের প্রোফাইলে নজর রাখলে দেখা যাবে বেশ কিছুদিন ধরেই একে অপরের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন তাঁরা। কিন্তু শুধুই একে অপরের সঙ্গে সময় কাটানো মানে প্রেম? তা তো নয়, বন্ধুত্বও হতে পারে।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর

কিন্তু ভক্তদের একাংশের মনে হচ্ছে, দু’জনের ছবি ও ভিডিও কিন্তু বলছে অন্য রসায়নের কথা। কখনও ভেজা চুলে আয়নায় তনুশ্রী নিজেকে নিয়ে বিভোর থাকলেও তাঁর থেকে চোখের সরাতে পারছেন না ঋত্বিক। আবার কখনও বারান্দায় মিষ্টি হাওয়ায় তনুশ্রী চুল এলোমেলো হতে শুরু করলে তা নিজের হাত দিয়ে ঠিক করে দিচ্ছেন ঋত্বিক। কপাল থেকে চুল সরিয়ে নিজের চুমু একে দিচ্ছেন সেখানে। এ যে শুধুই বন্ধুত্ব নয় তা বেশ বোঝা যায় তাদের ছবি ও ভিডিও দেখলেই। 

সম্ভবত খুব বেশি দিনের প্রেম তাঁদের নয়। একসঙ্গে ধারাবাহিকে অভিনয় করলেও শুধুই ছোট পর্দায় নয়, মঞ্চেও তাঁরা একসঙ্গে কাজ করেন। অভিনয়ের জন্য একসঙ্গে কাটান বেশ কিছুটা সময়। কয়েকদিন আগে থেকে একে অপরের সঙ্গে ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে করেছেন পোস্ট করা শুরু করেছেন দু’জন। তাদের এই ছবি ও ভিডিও দেখে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন সহকর্মীরা।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর

ধারাবাহিক চলাকালীন বহু অভিনেতা-অভিনেত্রী নতুন করে নিজেদের জীবন শুরু করেছেন। শুধু প্রেম নয় বিয়ে করে জীবনের নতুন অধ্যায়ও শুরু করেছেন অনেকে। তবে এই মুহূর্তে বিয়ে নিয়ে ভাবছেন না ঋত্বিক বা তনুশ্রী কেউই। তাঁরা একসঙ্গে কাজ করে দারুন আনন্দ পান, অভিনয় দু’জনের কাছেই খুব কাছের। পর্দায় অভিনয়ের পাশাপাশি মঞ্চে অভিনয় নিয়েও তাঁরা অত্যন্ত খুশি। 

যদিও সরাসরি সম্পর্কের কথা বলেননি কেউই। কিন্তু সামাজিক মাধ্যমে যে ধরনের ছবি এবং ভিডিও পোস্ট করেন তাঁরা, তাতে অনেকেই বুঝে গেছেন তাঁরা একে অপরের কতটা কাছের। কিছুদিন আগেই ধারাবাহিক থেকে প্রেম পর্বের শুরু হয় অভিষেক এবং শার্লির। যদিও তাঁরা তাঁদের প্রেমের কথা ঘুণাক্ষরেও টের পেতে দেননি কাউকে। নিজেদের শুধুমাত্র ভাল বন্ধু বললেও একেবারে বিয়ের পর সকলের সামনে এই বিষয় নিয়ে মুখ খোলেন দু’জনে। কিছুটা একই ভাবে, যমুনা ঢাকি ধারাবাহিক থেকে প্রেম পর্বের সূচনা হয় রুবেল ও শ্বেতার। কিছুদিন আগে অবশেষে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। এখন সংসার করার পাশাপাশি চুটিয়ে কাজও করছেন দু’জনে। এবার ঋত্বিক ও তনুশ্রীর সম্পর্কও সেদিকে গড়ায় কি না, সেটাই দেখার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া