রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৪১Soma Majumder
মুক্তির আগেই বিতর্কের মুখে অনীক দত্ত পরিচালিত ছবি 'যত কাণ্ড কলকাতাতেই'। অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের অসহযোগিতা নিয়ে কথা বলেছেন পরিচালক অনীক দত্ত এবং প্রযোজক ফিরদাউসুল হাসান। অন্যদিকে, অভিনেতা আবির চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই ছবির সঙ্গে তিনি প্রথম থেকে যুক্ত ছিলেন, এখনও আছেন। তবে এরই মাঝে বড় মন্তব্য করলেন পরিচালক অনীক দত্ত। বলা যেতে পারে, বহু সিনেপ্রেমীদের মন খারাপ করা এক সিদ্ধান্ত নিতে চলেছেন এই জনপ্রিয় পরিচালক।
অনীক দত্তের ছবি মানেই বরাবরই নানান বিতর্ক থাকে। 'ভূতের ভবিষ্যৎ' ছবির সময়ও দেখা গেছিল একই ঘটনা। তবে নানা অসহযোগিতা ও ষড়যন্ত্রের পরও ছবি বানিয়ে গিয়েছেন অনীক দত্ত। তবে এবার তিনি জানালেন, এই ছবি হয়ত তাঁর শেষ ছবি। তিনি আর ছবি না বানানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ঠিক কোন কারণে এমনটা ভাবছেন পরিচালক? তাঁর কথায়, "প্রথমত আমার শারীরিক অবস্থা, আমার শরীর এখন আর সেই ভাবে সঙ্গ দেয় না। অসুস্থতার কারণে অনেক সময় শুটিংয়ে উপস্থিত থাকতে পারি না, নিজের ছবির বিভিন্ন দৃশ্যের শুটিংয়ে উপস্থিত থাকতে না পারাটা অত্যন্ত যন্ত্রণার, শরীরের যেভাবে অবনতি হচ্ছে তাতে মনে হয় না আমি আর নতুন করে ছবি বানাতে পারবো।"

তবে শুধুই এটি কারণ নয়, বিরক্তি এবং অভিমান থেকেও এই সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। অনীক দত্তের বলেন, "এই ছোট ইন্ডাস্ট্রিতে এত দলাদলি, অন্যের ক্ষতি করার প্রবণতা, যা সত্যিই একটা সময়ের পর ছবি করার ইচ্ছে কমিয়ে দেয়। আমি নিজে কখনও বলিনি বাংলা ছবির পাশে দাঁড়ান, আমার মনে হয় বাংলা ছবি যদি ভাল হয় দর্শকেরা এমনিই সেই ছবি দেখবেন। আর যেখানে ইন্ডাস্ট্রির লোকেরাই একে অপরের পাশে দাঁড়ান না, তাতে দর্শকেরা কীভাবে পাশে দাঁড়াবেন। আমি বহু বছর মুম্বইতে কাজ করেছি, সেখানে টাকা বেশি, হয়তো সম্মানও। বহু সিনিয়র পরিচালকেরাই নতুন পরিচালক-প্রযোজকদের এগিয়ে যেতে সাহায্য করেন, কিন্তু এখানে সেটা নেই। উদাহরণ হিসেবে বলতে গেলে বিক্রমাদিত্য চৌধুরীর ছবিটি নিয়ে কথা বলতেই হয়, বাংলায় বাংলা ছবির কদর হয় না, ভাল ছবি হল পায় না। সেখানে ছবি বানিয়ে কী লাভ।"
পরিচালকের আরও সংযোজন, " শুধু টাকার জন্য যদি ছবি বানাতাম তাহলে মুম্বইতে বিজ্ঞাপন এজেন্সিতে কাজ করে আরও অনেক বেশি টাকা কামাতে পারতাম। কিন্তু সেই সময় সবকিছু ভুলে বাংলায় ছবি বানাতে এসেছিলাম। তবে এখন আর ভাল লাগে না। ভাল ছবি বানানোর পরিবেশটাই নষ্ট হয়ে যাচ্ছে, এবং ভাল ছবি হলে তা দর্শকদের কাছে পৌঁছনো তো আরও কঠিন। এর আগে আমার ছবি নন্দনে হল পাইনি, অথচ বাঙালিরা নন্দনে বাংলা ছবি দেখতে ভিড় জমান। এরপর আর এখানে ছবি বানিয়ে কী লাভ।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি