রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TMC Leader Kunal Ghosh reacts on Anirban Bhattacharya and his band Hooliganism s political satire on him

বিনোদন | কুণাল ঘোষকে নিয়ে রঙ্গ ব্যঙ্গ গান অনির্বাণের, শোনামাত্রই অভিনেতার ‘হুলি-গান-ইজম’কে ঢালাও প্রশংসা খোদ তৃণমূল নেতার!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: রাহুল মজুমদার ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ১৬Rahul Majumder

এইমুহূর্তে দেব-শুভশ্রীর তুমুল বিতর্ক থেকে পুজোর ছবি নিয়ে অনীক-আবীরের তোপ - সবকিছুকে বাপি বাড়ি যা করে নেটপাড়ায় শিরোনামে অনির্বাণ ভট্টাচার্য এবং তাঁর ব্যান্ড ‘হুলি-গান-ইজম’। আরও ভাল করে বললে, ‘হুলি-গান-ইজম’-এর গান। বঙ্গ রাজনীতির ‘তিন ঘোষ’কে খানিক প্যারোডি কিন্তু টইটুম্বুর রসবোধে একসূত্রে গেঁথে কণ্ঠ ছেড়েছিলেন টলিউডের এই অভিনেতা-পরিচালক-গায়ক। মঞ্চ থেকে অনির্বাণের গানের সেই ক্যামেরাবন্দি মুহূর্তই বর্তমানে নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল। অনির্বাণ ও তাঁর ব্যান্ডের গানের নিশানায় যেমন রয়েছেন কুণাল ঘোষ, তেমন রয়েছেন দিলীপ ঘোষ এবং শতরূপ ঘোষ-ও। 

 

মঞ্চে পারফরম্যান্সের মাঝেই অনির্বাণ গেয়ে চলেন, “এসব গান বাজনা ছাড়, চল প্রোমোটারি করি, বড় গাড়ি চড়ি, ইলেকশনের মেজাজ বুঝে দলটা বদল করি!” এরপরই তৃণমূল নেতার নাম নিয়ে গানের সংলাপে অনির্বাণ বললেন, “ভাই, ভাই, এই আমাদের দোষ!  গান-বাজনা করতে এসে এসব কথা বললে, রেগে যাবে, রেগে যাবে, রেগে যাবে কুণাল ঘোষ!…”  শোনামাত্রই উল্লাসে ফেটে পড়ে উপস্থিত দর্শক। তবে এহেন রাজনৈতিক কটাক্ষ-সুগন্ধি মেশানো গানে মোটেই রাগ করেননি কুণাল ঘোষ। বরং সেই গানের ওই অংশটুকুর ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করে অনির্বাণ ও তাঁর ব্যান্ডের একপ্রকার ঢালাও প্রশংসা করেছেন তৃণমূলের মুখপাত্র -“অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যর নতুন ব্যান্ড ‘হুলি-গান-ইজম’ এর গানের অংশ। আমার মজা লেগেছে, ভাল লেগেছে। গানের ধরণ, উপস্থাপনাও উপভোগ করলাম। একটু তির্যক? তাতে কী! কুণাল ঘোষ এসব মজা নিতে জানে। ভাল থেকো অনির্বাণ।” 

 

 

বিজেপি নেতা দিলীপ ঘোষের নাম না তুলে মঞ্চ থেকে সেদিন তাঁকেও মঞ্চ থেকে খোঁচা দিয়েছেন ‘বলভপুরের রূপকথা’র পরিষকালক -“ভাই আর এক ঘোষও আছে। দাদা খুবই রোম্যান্টিক। ঘোষ দিয়ে যায় চেনা। গয়না-দোকান সব তুলে দাও গরুর দুধে সোনা!” আর শতরূপ? তাঁর অবশ্য নাম তুলে অনির্বাণের গান, “ওটা বিপ্লবীদের পার্টি, আর এক ঘোষও আছে। টিভির চ্যানেল পার্টি অফিস বড্ড হাঁটাহাঁটি। তাই কিনেছে গাড়ি। দামটা বেশি খুব, ফেসবুকেতে রাজা মোদের দাদা শতরূপ।”

 

অনির্বাণের এই রঙ্গরস ভরা গানের ভিডিও মুহূর্তে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। তাঁর ব্যান্ড ‘হুলি-গান-ইজম’-এর ঝাঁঝালো কথামালা এখন নেটপাড়ার সেরা আলোচনার বিষয়। রাজনীতি আর ব্যঙ্গ–বিদ্রুপকে এভাবে মিশিয়ে যে ঝকঝকে বিনোদন তৈরি করা যায়, তার সবচেয়ে বড় প্রমাণ বোধহয় এই গানটাই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া