রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actress Esha Deol revealed she could not roam around in shorts at Bharat Takhtani s joint family home

বিনোদন | ‘শ্বশুরবাড়িতে ছোট প্যান্ট পরা যেত না আর…’ প্রাক্তন স্বামীর পরিবার নিয়ে বিস্ফোরক এষা দেওল!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০২ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ৫৮Rahul Majumder

২০২৩-এর ফেব্রুয়ারি মাসে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন এষা ও তাঁর প্রাক্তন স্বামী। সম্প্রতি মেঘনা লখানির সঙ্গে নতুন সম্পর্কের কথা ঘোষণা করেছেন ভরত।মেঘনা পেশায় উদ্যোগপতি। ২০১৯ সালে তৈরি হওয়া আরবের একটি সংস্থার মালকিন তিনি। উচ্চমানের টেকসই এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদন করে এই সংস্থা। 

একসময় বলিউডের অন্যতম চর্চিত দম্পতি ছিলেন এষা  দেওল আর ভারত তখতানী। ২০১২ সালে বিয়ে, হেমা মালিনী আর ধর্মেন্দ্রর কন্যার বিয়ে ছিল যেন রূপকথার রাজকীয় আয়োজন। তবে সেই সম্পর্ক টিকল মাত্র ১১ বছর। ২০২৪ সালে দু’জনেই যৌথ বিবৃতিতে জানালেন, তাঁদের বিবাহিত জীবনের ইতি টানা হচ্ছে— “পারস্পরিক ও শান্তিপূর্ণ সিদ্ধান্তে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

এষা তাঁর বই ‘আম্মা মিয়া’-তে খোলাখুলি লিখেছিলেন বিয়ের পর জীবনে আসা বদলের কথা। তখতানী পরিবারে পা দিয়েই পেয়েছিলেন বিপুল সাংস্কৃতিক ধাক্কা। আগে যেমন শর্টস, ছোট প্যান্ট আর গেঞ্জি পরে বাড়ির মধ্যে ঘুরতেন, বিয়ের পর শ্বশুরবাড়িতে তা আর সম্ভব হয়নি। তবে শ্বশুরবাড়ির মানুষজনের স্নেহ আর আদরেই সে শূন্যতা ভরাট হয়ে গিয়েছিল। বিশেষ করে শাশুড়ির প্রশংসা করে এষা লিখেছিলেন, “কখনও আমাকে রান্নাঘরে যেতে বলেননি, বা সেই সব প্রথাগত কাজ করতে চাপ দেননি যেগুলো তাঁকেই এক সময় করতে হয়েছিল।”

 

 

দুই মেয়েকে কেন্দ্র করে নতুন জীবন শুরু এষার। এই দম্পতির দুই কন্যা—রাধ্যা ও মিরায়া। বিচ্ছেদের পরও সন্তানদের কল্যাণকেই জীবনের মূল কেন্দ্র করে রেখেছেন এষা ও ভরত। তাঁদের বিবৃতিতেও স্পষ্ট করে বলা হয়েছিল, দুই মেয়ের ভাল থাকাটাই তাঁদের প্রধান লক্ষ্য । বিচ্ছেদের পর এষা একান্তে থেকে কাজ ও মেয়েদের প্রতি মন দিয়েছেন। অন্যদিকে, কিছু দিন আগেই ইউরোপে একসঙ্গে ঘুরতে দেখা গিয়েছিল ভরত ও মেঘনাকে। ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গিয়েছিল, ভরতের বাহুডোরে ধরা দিয়েছেন মেঘনা। সেই ছবিই ভাগ করে নিয়ে মেঘনা তাঁর সমাজমাধ্যমে লিখেছিলেন, “এখান থেকেই সফর শুরু।” অর্থ পরিষ্কার -  জীবনের নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ভরত।

রাজকীয় বিয়ে, ভালবাসার বছরগুলো আর অবশেষে শান্তিপূর্ণ বিচ্ছেদ—এষা-ভারতের সম্পর্কের গল্প যেন এক বলিউডি চিত্রনাট্যের মতোই রঙিন, আবার খানিকটা বিষাদময়ও।

 

প্রসঙ্গত, বরাবরই সোজাসাপটা অভিনেত্রী এষা দেওল।‌ মিষ্টি প্রেমের ছবিতে লাস্যময়ী নায়িকার চরিত্রে অভিনয় করলেও বাস্তবে কিন্তু পুরো বিপরীত তিনি। বেশ 'টম বয়' গোছের নারী বলা যেতে পারে তাঁকে। এ হেন দৃঢ় ব্যক্তিত্বসম্পন্ন এষাও যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। ভিড়ের মধ্যে, দেহরক্ষীদের টপকে তাঁকে যৌন হেনস্থা করেছিল এক ব্যক্তি!সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মুখেই এই ঘটনার কথা জানালেন এষা। সেটা ২০০৫ সাল। 'দশ' ছবির প্রচার সারার জন্য পুণে গিয়েছেন তিনি। সেখানেই প্রচার সারাকালীন ভিড়ের মধ্যে এই কাণ্ড ঘটায় এক ব্যক্তি! অভিনেত্রীর কথায়, " ছবির কলাকুশলীরা একে একে মঞ্চে উঠছিলেন। আমি ওঁদের পিছনে ছিলাম। আমাকে ভিড়ের হাত থেকে বাঁচাতে নিরাপত্তারক্ষীরাও ছিলেন। তবু তার মধ্যে টের পেলাম কেউ আমাকে নোংরাভাবে স্পর্শ করল। টের পাওয়ামাত্রই ঘাড় ঘুরিয়ে ফেললাম। পেয়েও গেলাম যে কুকর্মটা করেছিল। ভিড়ের মধ্যে থেকেই তার জামার কলার ধরে হিড়হিড় করে টেনে চড় থাপ্পড় মারা শুরু করেছিলাম!"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া