রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বিমল-সৌমির অসুখী দাম্পত্যে প্রকট হবেন মদন দেব? কমেডি সিরিজের ক্লাইম্যাক্সে  কী হবে তারপর? 

স্নিগ্ধা দে | ০২ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ২৮Snigdha Dey

ওটিটির দুনিয়ায় নানা গল্পের ভিড়ে দর্শক ঠিক খুঁজে নিচ্ছেন তাঁদের পছন্দের ঘরানা। টানটান উত্তেজনাপূর্ণ থ্রিলার থেকে শুরু করে রোমান্টিক গল্প জায়গা করে নিচ্ছে দর্শকের পছন্দের তালিকায়। এদিকে, বাদ যাচ্ছে না কমেডি সিরিজও।‌ বাস্তবতার ভিড়ে হারিয়ে যাচ্ছে মুখের হাসি। সেই হাসি ফিরিয়ে দিতে চেষ্টা করছে কৌতুক সিরিজের ভান্ডার। ঠিক এইরকম ভাবনা থেকেই কমেডি সিরিজ তৈরিতে এগিয়ে এসেছেন পরিচালক অরিত্র কর্মকার।‌

 


তাঁর পরিচালনায় ফুটে উঠবে এক দম্পতির কথা। এই দম্পতির কাহিনি কিন্তু বাকি দম্পতির মতো নয়। তাদের জীবনটা একদম অন্যরকম বাকিদের থেকে। তারা বিবাহিত দম্পতি হলেও জীবনে সুখের বড় অভাব। বিভিন্ন অজানা কারণে দু'জনে কখনও কাছাকাছি আসেনি। তাই আস্তে আস্তে ফিকে হয়ে গিয়েছে তাদের দু'জনের ভালবাসা। 

 


এই দম্পতির উপর নজর পড়ে মদন দেবের। তিনি স্বর্গ থেকে এই জুটিকে দেখে খুবই অবাক হন। ভাবতে থাকেন এদের সম্পর্কটা যে করেই হোক ঠিক করতেই হবে। তাই তিনি মদন বাণ ছোড়েন। ব্যস! এতেই হয় কাজ। দম্পতির মনে জাগে প্রেমের জোয়ার। কিন্তু এই প্রেমের জোয়ারে সত্যিই কি ভাসবে তারা? আবারও তাদের মলিন হয়ে যাওয়া সম্পর্ক ঠিক হবে? এই প্রশ্নের উত্তর দিতে আসছে এই সিরিজ। 

 

কমেডির মোড়কে তৈরি এই সিরিজের দম্পতির চরিত্রে দেখা যাবে অভিনেতা বিমল গিরি ও অভিনেত্রী সৌমি বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে, মদন দেবের চরিত্রে অভিনয় করবেন পার্থসারথি চক্রবর্তী। ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে এই সিরিজের। ক্যামেলিয়া প্রোডাকশনের ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডেতে মুক্তি পেতে চলেছে এই সিরিজটি। 

 

আরও পড়ুন: '১৪ বছর আগে ও যখন বলেছিল বাথরুমে গিয়ে কাঁদার কথা, তখনও কিছু বলিনি কিন্তু এখন..'-শুভশ্রীকে 'অপমান' করা প্রসঙ্গে আর কী বললেন দেব? 

 


প্রসঙ্গত, বহুদিন পর পার্থসারথি চক্রবর্তীকে দর্শক দেখবেন ওটিটিতে। এই মজার গল্পের হাত ধরে প্রথমবার বিমল ও সৌমিকে দর্শক জুটিতে দেখবেন। বিমলকে সম্প্রতি দর্শক দেখেছেন আকাশ আটের ধারাবাহিকে। এছাড়াও নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের 'আমার বস'-এও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল বিমল গিরিকে। অন্যদিকে, সৌমিকে দর্শক ছোটপর্দায় বহু বছর ধরে দেখছেন। প্রথমে পার্শ্বচরিত্রের মাধ্যমে অভিনয় শুরু করলেও পরবর্তীতে তাঁকে নায়িকার চরিত্রে দেখা গিয়েছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই শহরে চলছে এই সিরিজের শুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে এই সিরিজ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া