রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Famous Bangladeshi actor Afran Nisho talks about his personal life and his upcoming Bengali web series AKA

বিনোদন | রাতের শহরে একা হাঁটা থেকে চায়ের দোকানের ভিড়ে মিশে যাওয়া— তারকাখ্যাতির আড়ালে এই আফরান নিশো-কে চেনেন?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: রাহুল মজুমদার ০২ সেপ্টেম্বর ২০২৫ ১০ : ৫৮Rahul Majumder

সিনেমা–সিরিজ মুক্তির সময় ছাড়া খুব একটা প্রকাশ্যে পাওয়া যায় না তাঁকে। অথচ ক্যামেরার বাইরেও জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা আফরান নিশোর জীবন ভরপুর অজস্র অভিজ্ঞতায়। ভিকি জাহেদের নতুন সিরিজ ‘আকা’ মুক্তির আগে প্রযোজনা সংস্থা আলফা–আইয়ের ফেসবুক পেজে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অফ-স্ক্রিন জীবন নিয়ে অকপট কথা বললেন অভিনেতা।

 

 

নিশোর প্রিয় আসর রাস্তার 'টং' (চায়ের দোকান। তাঁর কাছে আর পাঁচজন সাধারণ মানুষের মতো চায়ের অর্ডার দেওয়াটাও ভীষণ স্পেশ্যাল—“চাচা, কাঁচা পাতি মাইরা, চিনি ছাড়া কনডেন্সড মিল্ক দিয়ে চা দাও।” রাস্তার ধারে কোনওরকমে দাঁড়িয়ে থাকা ছোট্ট দোকানের চায়ের কাপ কতটা ময়লা —এসব একেবারেই ভাবেন না তিনি। বরং গরম জল দিয়ে একবার ধুয়ে দিলেই হল, জানালেন অভিনেতা!

 

এছাড়াও শুটিং না থাকলে হুট করে বেরিয়ে পড়া নিশোর স্বভাব। ঘাসের উপর হাঁটা, হঠাৎ খালে-বিলে নেমে স্নান করা, বাস থেকে শুরু করে সাধারণ যাত্রীবাহী পরিষেবায় চেপে ঘোরাঘুরি—এসব তাঁর কাছে অভিনয়ের প্রস্তুতিরই অংশ। নিশোর কথায়, “শীততাপ কামরায় দিনের বেশির ভাগ সময় থাকি, কিন্তু রোদের উষ্ণতা শরীরে না ছোঁয়ালে অভিজ্ঞতা বাড়বে না। মানুষ ভুলে গিয়েছে আকাশ দেখা, বাতাস অনুভব করা। আমি অন্তত সেইসব না ভোলার চেষ্টা করি।”

 

 

এছাড়াও বাইক চালানোর অদ্ভুত এক পরীক্ষা করেন এই জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা। নিশো পছন্দ করেন বড়সড় বাইক। তীব্র গরমেও বাইক নিয়ে বের হন, এমনকি জ্যামে বাইক গরম হয়ে বন্ধ হয়ে যাবে—এই আশঙ্কায় বন্ধুবান্ধবকে আগে থেকে তিনি এই বিষয়টি আগেভাগেই জানিয়ে রাখেন। তাঁর পরীক্ষা—নিজের শরীর কতটা চাপ নিতে পারে আর তিনি কতটা বিরক্ত হন!

 


ভক্তদের সঙ্গেও একটি ‘নিয়ম’ মেনে চলেন নিশো। রাস্তায় যখন তিনি বেরিয়ে পড়েন তখন তাঁর মুখ ঢাকা থাকে মাস্কে। অভিনেতা জানালেন মাস্ক পরে থাকলে এবং সেই সঙ্গে কারও চোখে চোখ না পড়লে সহজে কেউ চিনতে পারেন না তাঁকে। কিন্তু একবার চোখের দিকে তাকালেই ভক্তরা চিনে ফেললেন তাঁকে। নিজের এক অদ্ভুত নিয়মের কথাও ফ্যানস করেন নিশো—“যেদিন অনুরাগীদের সঙ্গে রাস্তায় ছবি তুলি, সবার সঙ্গে তুলি। যেদিন তুলি না, কারও সঙ্গেই তুলি না।” কেন এরকম নিয়ম তিনি লাগা করেছেন? অভিনেতার জবাব, “কারণ, একজনের সঙ্গে তুললে অন্যরা মন খারাপ করেন, এ রকম একটা নিয়ম করে দিই। অনেক সময় টংদোকানে সাধারণভাবে চা খেতে বসে যাই। কেউ এলে বুঝিয়ে বলি। কেউ বোঝে, কেউ আবেগপ্রবণ হয়ে যান, কেউ আবার বকাও দেন।”

 

 


‘আকা’ সিরিজের ট্রেলার অনুষ্ঠানে নিশো আরও জানান, প্রায় সাত-আট বছর ধরে পায়ের চোট বয়ে বেড়াচ্ছেন। শুটিংয়ে পাওয়া সেই আঘাতের কারণে এখন অস্ত্রোপচার ছাড়া পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব নয়। ডাক্তার ৩০ দিনের বিশ্রাম চাইলেও তিনি নিয়েছিলেন মাত্র তিন দিন। কাজের চাপের কাছে নিজের শরীরকেও উদাসীন করে রেখেছিলেন অভিনেতা।

 

নিশোর বিশ্বাস, ‘দাগি’-তে যে আবেগ দর্শকরা পেয়েছেন, ‘আকা’ তাঁদের জন্য হবে ব্যতিক্রমী এক অভিজ্ঞতা। সাত পর্বের এই সিরিজ মুক্তি পাচ্ছে হইচইয়ে, ৪ সেপ্টেম্বর। এদিকে খুব শিগগিরই শুরু করবেন রেদওয়ান রনির সিনেমা ‘দম’-এর শুটিং।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া