রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০২ সেপ্টেম্বর ২০২৫ ১০ : ২২Rahul Majumder
বলিউড হোক কিংবা আঞ্চলিক ইন্ডাস্ট্রি—আজকের দিনে সিনেমা মুক্তি মানেই ঝড়ের বেগে উঠে আসে সেই ছবি ঘিরে সমালোচনা, প্রতিক্রিয়া আর রেটিং। সংবাদপত্র-চ্যানেলের সীমা ছাড়িয়ে এখন ছবির সমালোচনা চলে এসেছে সমাজমাধ্যমে - ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে। হাজার হাজার ফলোয়ার আর লাখ লাখ ভিউ নিয়ে রাতারাতি তৈরি হয়েছে নতুন ‘সমালোচক’, ‘রিভিউয়ার তারকা’। কিন্তু এঁদের মধ্যে কত জন সত্যিই নিরপেক্ষ আর কতজন ‘পেইড নেগেটিভ ক্যাম্পেইন’-এর খেলোয়াড় অর্থাৎ টাকা নিয়ে ফরমায়েশ মতো সমালোচনা করা —সেই প্রশ্নটাই এবার বড় হয়ে দাঁড়াল।
এই প্রসঙ্গে কড়া অবস্থান নিল ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডিউসার্স কাউন্সিল (IFTPC)। ৩৭৫-রও বেশি প্রযোজক সংস্থার প্রতিনিধিত্বকারী এই সংগঠন সরাসরি অভিযোগ করেছে—কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার না কি টাকা না পেলে ইচ্ছে করে খারাপ সমালোচনা, নেগেটিভ রিয়্যাকশন ভিডিও আর টার্গেটেড ক্যাম্পেইন চালাচ্ছে, যাতে কোনও নির্দিষ্ট সিনেমার ব্যবসা মার খায়।

সংগঠনের বক্তব্য, “গঠনমূলক সমালোচনা আমরা স্বাগত জানাই। কিন্তু যারা অর্থ দাবি করে আর টাকা না দিলে ইচ্ছাকৃতভাবে কোনও ছবির বিরুদ্ধে পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র করে, ক্যাম্পেইন চালায়—তা আর সমালোচনা নয়, একেবারে চাঁদাবাজি।”
আইএফটিপিসি (IFTPC) জানিয়েছে, তারা ইতিমধ্যেই আইনি পরামর্শ নিচ্ছে এবং প্রয়োজনে সিভিল ও ক্রিমিনাল—দুই ধরনের মামলাই করা হবে। তাদের অভিযোগ, এই ধরনের ‘অসাধু প্র্যাকটিস’ ইন্ডাস্ট্রির সৃজনশীলতা আর অর্থনৈতিক স্বাস্থ্যের উপর গুরুতর আঘাত করছে।
কেন এত বড় সমস্যা?
গত এক দশকে ডিজিটাল প্ল্যাটফর্মের জোয়ারে রিভিউ আর বিশ্লেষণের বাজার গজিয়ে উঠেছে বিস্ফোরক হারে। ইউটিউবে সিনেমা-রিভিউ চ্যানেল, ইনস্টাগ্রামে শর্ট রিল, ফেসবুকে লাইভ রিয়্যাকশন—সবই আজ কোটি কোটি দর্শক টানছে। এই জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রভাবও। তাই প্রযোজক সংস্থার আশঙ্কা—যদি এই প্রভাব ‘চাঁদাবাজি’র হাতিয়ার হয়ে দাঁড়ায়, তবে সিনেমা মুক্তির আগেই তার ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যাবে দর্শকের কাছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি