রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Priyanka Chopra to present a love story Shah Rukh Khan was once making with Sanjay Leela Bhansali

বিনোদন | শাহরুখের অসম্পূর্ণ প্রেমের ছবি শেষ করার দায়িত্ব নিলেন প্রিয়াঙ্কা! স্রেফ প্রেমের টানেই কি এই ‘ইজহার’?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৯ : ৩৮Rahul Majumder

এসএস রাজামৌলি–মহেশ বাবুর জঙ্গল-অ্যাডভেঞ্চার ড্রামার শুটিংয়ে ব্যস্ত প্রিয়ঙ্কা চোপড়া। কিন্তু তার মাঝেই বলিউডের দেশি গার্ল বিশ্বকে চমকে দিলেন নতুন ঘোষণায়। নিজের প্রোডাকশন হাউস পার্পল পেবল পিকচার্স-এর ব্যানারে তিনি একেবারে রোম্যান্টিক এক ভারত-সুইডিশ কাহিনি নিয়ে এলেন—ডকুমেন্টারি ‘দ্য সাইকেল অব লাভ’।

 

এই ছবির কেন্দ্রে আছেন দিল্লির রাস্তায় ছবি আঁকা এক সাধারণ শিল্পী, পিকে মহানন্দিয়া। ১৯৭৭ সালে মাত্র এক পুরনো র্যা লি সাইকেল আর বুকভরা প্রেম নিয়ে তিনি পাড়ি দিয়েছিলেন ৬,০০০ মাইল। গন্তব্য—সুইডেনে থাকা তাঁর ভালবাসার মানুষ লোট্টা ভন শেন্ডিনের কাছে। অস্কারজয়ী ব্রিটিশ পরিচালক অরল্যান্ডো ভন আইনসিডেল (২০১৭-তে ‘দ্য হোয়াইট হেলমেটস’-এর জন্য অস্কার পান) পরিচালনা করছেন এই ডকুমেন্টারি।

 

তবে এই কাহিনির সঙ্গে কিন্তু জড়িয়ে আছে বলিউডের এক অসম্পূর্ণ গল্প। বলা ভাল, এক অসম্পূর্ণ স্বপ্নও। ২০১৩ সালে সঞ্জয় লীলা বনশালি এই গল্প নিয়েই বানাতে চেয়েছিলেন ‘ইজহার’ ছবিটি। শোনা গিয়েছিল, সেখানে মহানন্দিয়ার ভূমিকায় অভিনয় করবেন শাহরুখ খান। তখন ওয়ার্নার ব্রাদার্সও হাত মিলিয়েছিল বনশালির সঙ্গে। ‘দেবদাস’-এর পর কিং খানের সঙ্গে এটি হতে পারত বনশালির দ্বিতীয় বড় প্রজেক্ট। কিন্তু হঠাৎ করেই থমকে যায় সেই পরিকল্পনা।

 

 

২০১৯-এ আবার গুঞ্জন উঠেছিল—‘ইনশাল্লাহ’ বাতিল হওয়ার পর বনশালি নাকি ‘ইজহার’-এর প্রজেক্টটিতে ফিরছেন। কিন্তু শেষ পর্যন্ত সবই রয়ে গেল গুজব। ‘বৈজু বাওরা’ কিংবা সাহির লুধিয়ানভীর বায়োপিকের মতোই ‘ইজহার’ও থেকে গেল বনশালির অসম্পূর্ণ ড্রিম প্রজেক্টের তালিকায়।

 

তবে শেষমেশ এই সত্যি প্রেমের আসল গল্প পর্দায় আস্তে চলেছে প্রিয়াঙ্কার হাত ধরে।  কিন্তু ‘দ্য সাইকেল অব লাভ’ এবার বলতে চলেছে মহানন্দিয়ার আসল গল্প—অরিজিনাল ফর্মে, অরিজিনাল আবেগে। থাকছে আর্কাইভাল ফুটেজ, সাক্ষাৎকার আর চোখ ভিজিয়ে দেওয়া বাস্তব কাহিনির পুনর্নির্মাণ। অচ্ছুত পরিবারে জন্মানো এক দরিদ্র ছেলে, যিনি রঙ-তুলি দিয়ে আঁকেন জীবন, আর সেই জীবনই তাঁকে এনে দেয় লোট্টা নামের এক সুইডিশ পর্যটকের সঙ্গে প্রেমের গল্প। মাত্র কিছু দিনের পরিচয়, অথচ এত গভীর সম্পর্ক যে যুবকটি মহাদেশ পেরিয়ে সাইকেল চালিয়ে পৌঁছে গিয়েছিলেন তার প্রেমিকার দেশে।

এ যেন বিশ শতকের সবচেয়ে অসাধারণ সত্যিকারের প্রেমকাহিনিগুলির মধ্যে একটিকে নতুন করে বিশ্বকে শোনানোর উদ্যোগ। আর তার নেপথ্যে এবার প্রিয়ঙ্কার হাত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া