রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৫১Rahul Majumder
কপিল শর্মার জনপ্রিয় শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো’-এর আসন্ন পর্ব যেন হয়ে উঠতে চলেছে এই মরশুমের সবচেয়ে স্মরণীয় পর্ব। কারণ একটাই—অতিথি হিসাবে হাজির হচ্ছেন বলিউডের দুই আইকন, সঞ্জয় দত্ত আর সুনীল শেট্টি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই পর্বের ঝলক, যেখানে হাসির ঝড় তুলেছেন এই দুই অভিনেতা, শোনাচ্ছেন জীবনের অজানা টুকরো কাহিনি।
শুরুর মুহূর্তেই কপিলের রঙ্গমঞ্চ মাতিয়ে দেন দু’জন। সুনীল প্রথমেই মনে করালেন পুরোনো এক ঘটনার কথা। জানালেন, সঞ্জয়ের সঙ্গে শুটিং করতে গিয়ে কতোবার তিনি রাত আটটার মধ্যেই হোটেলের ঘরে পালিয়ে যেতেন, কারণ সঞ্জয় শুটিং শেষ করলেই পার্টি মুডে চলে যেতেন। সুনীলের ভাষায়—“ইনি শুটিং করলে মানে রাত আটটার মধ্যে আমাকে পালাতে হতো।” কিন্তু একবার সঞ্জয় নাকি হায়দরাবাদে তাঁর হোটেল ঘরেই ঢুকে পড়েন, এমনকী তাজ হোটেলের কামরার দরজাও ভেঙে দেন!
ঘটনাটি শুনে দর্শক ফেটে পড়েন হাসিতে। সঞ্জয় নিজের ভঙ্গিতে জবাব দেন—“কে আবার রাত আটটায় ঘুমোয়! আমি তো ভালবাসার প্রকাশ করছিলাম।” সঙ্গে সঙ্গে সুনীলের কটাক্ষ, “এতটা ভালবাসা লাগবে না, বন্ধু।” এখানেই শেষ নয়। সুনীল খোলসা করেন, সঞ্জয় তাঁকে সবসময় আলাদা ভঙ্গিতে ডাকেন—কখনও স্নেহভরে “আন্না”, কখনও গম্ভীর স্বরে, আবার কখনও দুঃখভরা কণ্ঠে। মঞ্চে বসে কিকু শারদা মজার ছলে ঠাট্টা করেন তাঁদের দু’জনের নাচের দক্ষতা নিয়ে। কপিল যখন বলেন সঞ্জয় ছোটবেলা থেকেই দুষ্টুমি করতেন, সঙ্গে সঙ্গে সুনীল জবাব দেন—“ছোটবেলায়? এখনও ওর দুষ্টুমি যায়নি। যেখানে ‘বাবা’ থাকে, কিছু না কিছু গণ্ডগোল হবেই।”
সবচেয়ে চমকপ্রদ কাহিনি উঠে আসে তখন, যখন সুনীল জানান কীভাবে একবার সঞ্জয় প্রায় নিজের বাবার বিরুদ্ধে নির্বাচনী প্রচারে নেমে যাচ্ছিলেন! আসলে, সঞ্জয়ের এক বন্ধু প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী হয়েছিলেন, আর তাঁকে সমর্থন জানাতে রাজি হয়েছিলেন অভিনেতা। পরে রাতে হঠাৎই টের পান, যাঁর হয়ে প্রচারে নামছেন তিনি, সেই দাঁড়াচ্ছেন স্বয়ং সুনীল দত্তের বিরুদ্ধে। এ নিয়ে সঞ্জয়ের নির্লিপ্ত জবাব—“ আমি সেটাই ভুলে গিয়েছিলাম, বন্ধু!”
হাসতে হাসতে সুনীল যোগ করেন, তিনিও নাকি একই প্রার্থীর হয়ে প্রচারের ডাক পান। কিন্তু পরে সুনীল দত্ত নিজে ফোন করে অনুরোধ করেন, “বাবা, আমার কথাটাও একবার ভাব।” সুনীলের টিপ্পনি—“তখন মনে হচ্ছিল, যাঁর ছেলে ভাবেনি, আমি কী করে ভাবব!”
বলিউডের দুই দাপুটে নায়কের এই অকপট স্মৃতিচারণায় মেতে উঠেছে কাপিল শো। একদিকে সঞ্জয়ের দুষ্টুমি, অন্যদিকে সুনীলের ঠাট্টা-মশকরা—সব মিলিয়ে এই এপিসোডে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক বিরাট বিনোদনের প্যাকেজ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি