রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actress Janhvi Kapoor talks about her dream wedding in Tirupati

বিনোদন | তিরুপতি মন্দিরে কয়েকদিনের মধ্যেই গোপনে বিয়ে করছেন জাহ্নবী কাপুর? শ্রীদেবী-কন্যার আকস্মাৎ ঘোষণায় তোলপাড় নেটপাড়া!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৩১Rahul Majumder

বলিউডের ঝলমলে পর্দার বাইরে জাহ্নবী কাপুর আজ যেন আরও এক ধাপ কাছে টেনে নিলেন তাঁর ভক্তদের। সদ্য মুক্তি পাওয়া পরম সুন্দরী-র প্রচারেই ব্যস্ত তিনি। এর মাঝেই এক অকপট সাক্ষাৎকারে অভিনেত্রী খুলে বললেন তাঁর বিয়ে নিয়ে চিন্তাভাবনা, মধুচন্দ্রিমার পরিকল্পনা, এমনকী এই সময়ের প্রেম-সম্পর্ক নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গিও।

প্রথমেই ওঠে জাহ্নবীর বিয়ের প্রসঙ্গ। শ্রীদেবী-কন্যা অকপট কণ্ঠে জানালেন, তিনি বিয়ে করবেন দক্ষিণ ভারতের বহুল আলোচিত মন্দির তিরুপতিতে। নিজের বিয়ের অনুষ্ঠানে তিনি একেবারেই চান না বলিউডি চাকচিক্যের বিশাল আয়োজন। বরং তাঁর ভীষণ ইচ্ছে সহজ-সরল, অন্তরঙ্গ আর দ্রুত শেষ হওয়া এক বিবাহ অনুষ্ঠান। অতিথি তালিকাও হবে সীমিত। তবে পোশাকের ব্যাপারে কোনও দ্বিধা নেই—“আমি জানি, আমি যা-ই পরব তা তৈরি করবেন মনীশ মলহোত্রা। কারণ উনি শুধু আমার প্রিয় ডিজাইনার নন, পরিবারের সদস্যের মতো,” বলেন জাহ্নবী।

 

 

বিয়ের পর মধুচন্দ্রিমা নিয়েও তাঁর পরিকল্পনা বেশ স্পষ্ট। “বিয়ে ছোট আর দ্রুত, কিন্তু মধুচন্দ্রিমা  হবে দীর্ঘ,” হেসে মন্তব্য করেন অভিনেত্রী। কিন্তু শুধুই স্বপ্ন নয়, 'পরম সুন্দরী' \র কাছে প্রেম মানেই এক গভীর দর্শন। আধুনিক যুগের সম্পর্ক নিয়ে বলতে গিয়ে তিনি আক্ষেপ করেন—“আজকাল তৎক্ষণাৎ প্রাপ্তির লোভে রোম্যান্সটাই যেন লেনদেনের মতো হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে ধৈর্য, সহানুভূতি, কিংবা আসল সংযোগ গড়ে তোলার মানসিকতা খুবই কমে গেছে।”

নিজেকে তিনি বর্ণনা করেন “হাইপার-রোম্যান্টিক, ভীষণ নিবেদিত একজন মানুষ” হিসেবে। তাঁর ব্যক্তিগত জীবনে পাওয়া কিছু বিশেষ অভিজ্ঞতার জন্যই তিনি প্রেমকে আজও অমূল্য ভেবে দেখেন। “আমি ভাগ্যবান যে সত্যিই বিরল কিছু খুঁজে পেয়েছি। আর আমি বিয়ে নামের প্রতিষ্ঠানকে ভীষণ ভালবাসি। আমি বিশ্বাস করি, বিয়ে মানেই একটা পরিবার তৈরি করা, একটা নিজস্ব দুনিয়া বানানো, যেখানে কেউ আপনার পাশে থাকবে সারাজীবন,” মন্তব্য জাহ্নবীর।

পাশাপাশি তিনি জানালেন, এই দৌড়ঝাঁপে ভরা ইন্ডাস্ট্রির মধ্যেও তিনি ব্যক্তিগত জীবনের মুহূর্তগুলো ভীষণ আগলে রাখেন। প্রায়ই তাঁকে দেখা যায় ঘনিষ্ঠ বন্ধু তথা গুঞ্জন-ঘেরা সঙ্গী শিখর পাহাড়িয়ার সঙ্গে। তবে এই প্রসঙ্গে প্রকাশ্যে কিছু বলেননি।

পেশাদার জীবনে জাহ্নবী সদ্য শেষ করেছেন পরম সুন্দরী ছবির প্রচার, যেখানে সঙ্গী ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। ছবিটি মুক্তি পেয়েছে ২৯ আগস্ট। সামনে রয়েছে করণ জোহর প্রযোজিত ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’, যেখানে অভিনয় করছেন বরুণ ধাওয়ান, রোহিত সরফ ও সানিয়া মালহোত্রাও।

বলিউডের প্রজন্ম-নতুন এই অভিনেত্রীর অকপট স্বীকারোক্তি যেন ভক্তদের কাছে নিয়ে এল এক ভিন্ন মাত্রার জানভিকে—যিনি শুধু পর্দার নায়িকা নন, বরং সরল, স্বপ্নময়, আর প্রেমকে ভীষণভাবে মূল্য দেওয়া এক তরুণী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া