রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ০৪Rahul Majumder
বছর চারেক আগেই জানা গিয়েছিল আসছে ‘রোড ট্রিপ’ এর উপর ভিত্তি করে একেবারে টাটকা নতুন একটি ছবি। পরিচালনায় ফারহান আখতার। ছবির নাম ‘জি লে জারা’। হিন্দি ছবির দর্শককে ‘রোড ট্রিপ’-এর স্বাদে বুঁদ করে রাখার পরিকল্পনায় ফের একবার মেতে উঠেছিলেন ফারহান। ঘোষণা করেছিলেন এই 'রোড ট্রিপ'-এ গাড়ির স্টিয়ারিং থাকতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কইফ, আলিয়া ভাট-দের হাতে। তবে এরপর কেটে গিয়েছে তিন তিনটে বছর। এই ছবি নিয়ে আর কোনও উচ্চবাচ্য শোনা যায়নি নির্মাতাদের মুখে। মাঝে শোনা গিয়েছিল, এই ছবিতে কাজ করার আগ্রহও নাকি হারিয়েছেন প্রিয়াঙ্কা। তবে এবার এই ছবির ভবিষ্যৎ নিয়ে বড় আপডেট দিলেন ফারহান স্বয়ং!
বলিউডে যখন তিন শীর্ষ অভিনেত্রী—প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফ—একসঙ্গে বড় পর্দায় আসবেন বলে ঘোষণা হয়েছিল, তখন থেকেই ‘জি লে জরা’ নিয়ে দর্শকদের উত্তেজনার শেষ ছিল না। ২০২১ সালে ফারহান আখতার ছবির ঘোষণা করেন। সেই মুহূর্তে ছবিটি যেন আধুনিক সময়ের ‘দিল চাহতা হ্যায়’-এর নারী-কেন্দ্রিক সংস্করণ হিসেবে প্রত্যাশা তৈরি করে। কিন্তু বছর গড়ালেও ছবির শুটিং শুরু হয়নি, বরং বারবার জল্পনা উঠেছে যে প্রকল্পটি হয়তো স্থগিতই হয়ে গেছে।
কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারহান আখতার নিজেই জানালেন, ছবিটি মোটেও বন্ধ হয়নি। তাঁর ভাষায়, “আমি ঘৃণা করব বিষয়টা, যদি বলতে হয় যে ছবিটা আলমারিতে তুলে রেখেছি। আসলে ছবিটা এখন সাময়িকভাবে বন্ধ রাখা আছে। কিন্তু এটা হবেই… কারণ চিত্রনাট্যটা ভীষণ সুস্বাদু, আর এত কাজ হয়ে গিয়েছে যে এটা এখন আর না হওয়া সম্ভব নয়।” অর্থাৎ ‘জি লে জরা’ হারিয়ে যায়নি, শুধু সময়ের অপেক্ষা।”
‘জি লে জরা’ আপাতত পিছিয়ে গেলেও বাতিল নয়। বরং ফারহান জানিয়েছেন, ছবির লোকেশন রেকি থেকে শুরু করে সঙ্গীত রেকর্ডিং—সবই আগেই সম্পন্ন হয়েছে। তাই সঠিক সময়ের অপেক্ষা ছাড়া আর কিছু নয়। তবে এক্ষেত্রে একটি বড় চমকও দিয়েছেন তিনি। তাঁর ইঙ্গিত অনুযায়ী, ছবির মূল তারকাসূচি— প্রিয়াঙ্কা, আলিয়া, ক্যাটরিনা—হয়তো আর আগের মতো থাকবে না। কাস্টিং সংক্রান্ত মন্তব্য তিনি এ মুহূর্তে করতে রাজি নন।
২০২৪ সালে ললনটপ-কে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া ভট্টও স্বীকার করেছিলেন, তিন সুপারস্টারের সময় মেলানোই এই ছবির সবচেয়ে বড় বাধা। তাঁর কথায়, “এই তিনজনের ডেট একসঙ্গে পাওয়াটাই ভারি মুশকিল হয়ে গিয়েছে। কিন্তু যদি সবার লক্ষ্য পি[পাকাপোক্ত থাকে তো ছবি তো তৈরি হয়ে যাবেই। ”
উল্লেখ্য, ২০২১ সালে নিজের পরিচালনায় ২০ বছর পূর্তি উপলক্ষে এই ছবির ঘোষণা করেছিলেন ফারহান। ‘দিল চাহতা হ্যায়’-এর মতো বন্ধুত্বনির্ভর রোড-ট্রিপ ফিল্ম হিসেবে একে দেখা হচ্ছিল ফারহানের বহুল প্রতীক্ষিত পরিচালনায় প্রত্যাবর্তন হিসেবে। যদিও এর মধ্যেই তিনি ‘ডন ৩’-এর হাল ধরেছেন, যেখানে রণবীর সিং মূল চরিত্রে থাকছেন।
সব মিলিয়ে, ‘জি লে জরা’ যেন এখনও পথচলতি স্বপ্ন। সময়ের কারণে তা পিছিয়ে গেলেও ফারহানের দৃঢ় উচ্চারণ দর্শকদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে—হ্যাঁ, ছবিটি আসবে, তবে অপেক্ষার প্রহর আরও কিছুটা দীর্ঘ হতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি