রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | মা শ্রীদেবীর জুতোয় পা গলাচ্ছেন মেয়ে জাহ্নবী কাপুর! কবে আসছে 'চালবাজ'-এর রিমেক?

সংবাদসংস্থা মুম্বই | ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ০২Snigdha Dey

বলিউডে শ্রীদেবীর নাম আজও এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘চালবাজ’ তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ছবি হিসেবে গণ্য হয়। এবার সেই ছবির রিমেক ঘিরে জল্পনা তৈরি হয়েছে। জানা গিয়েছে, ছবির নতুন সংস্করণে প্রধান ভূমিকায় অভিনয় করতে পারেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর।

 

 

 

শ্রীদেবী মূল ছবিতে অভিনয় করেছিলেন দ্বৈত চরিত্রে—নম্র ও ভীতু অঞ্জু এবং প্রাণবন্ত ও চঞ্চল মঞ্জু। এই চরিত্রগুলির মেলবন্ধন এবং তাঁর অসাধারণ কমেডি-টাইমিং দর্শককে মুগ্ধ করেছিল। ছবিটি আজও কালজয়ী হিসেবে বিবেচিত। তাই রিমেকের কথা উঠতেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন জাহ্নবী।

 

 

 

 

মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, জাহ্নবী এই প্রস্তাব পেয়ে গভীরভাবে ভেবে দেখছেন। তিনি আশঙ্কা করছেন, মায়ের নামকে কেবল প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হোক তা তিনি চান না। তাই সিদ্ধান্ত নিতে তিনি সময় নিচ্ছেন এবং কাছের মানুষদের মতামত নিচ্ছেন। আশা করা হচ্ছে, সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

 

 

 

 

এক সাক্ষাৎকারে জাহ্নবী স্বীকার করেছিলেন, ছোটবেলায় যখনই তিনি ‘চালবাজ’ দেখতেন, তাঁর মায়ের চরিত্রের উপর অন্যদের নির্যাতন তাঁকে মানসিকভাবে আঘাত করত। সেই অভিজ্ঞতা তাঁকে মানসিক যন্ত্রণা দিয়েছিল। তাই ছবিটি তাঁর কাছে বিশেষ আবেগের জায়গা দখল করে আছে।

 

 

 

 

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে জাহ্নবীর রোম্যান্টিক কমেডি ‘পরম সুন্দরী’, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। দর্শক-সমালোচক উভয়ের কাছেই ছবিটি দারুণ সাড়া পেয়েছে। এরপর তাঁকে দেখা যাবে করণ জোহরের প্রযোজনায় ‘সানি সংস্কারি কী তুলসি কুমারী’ ছবিতে, যেখানে সহ-অভিনেতা হিসেবে থাকবেন বরুণ ধাওয়ান। এছাড়াও থাকবেন বর্ষীয়ান সানিয়া মালহোত্রা ও রোহিত সারাফ।

 

 

আরও পড়ুন: ফের একসঙ্গে শাহরুখ–রানি! আরিয়ানের ডেবিউ সিরিজের আগে নস্টালজিয়া উস্কে কোন বড় ঘোষণা সারলেন ‘বাদশা’?

 

তবে ‘চালবাজ’ রিমেক নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন, জাহ্নবী যতই প্রতিভাবান হোন না কেন, শ্রীদেবীর অতুলনীয় পারফরম্যান্সকে ছাপিয়ে যাওয়া সম্ভব নয়। অনেক নেটিজেন এক্স হ্যান্ডেলে মন্তব্য করেছেন—'শ্রীদেবীর সঙ্গে মোটেই তুলনা চলে না', আবার কেউ লিখেছেন—'দয়া করে আমাদের শৈশবের স্মৃতি নষ্ট করো না।'

 

 

 

 

সব মিলিয়ে, যদি জাহ্নবী এই রিমেকের প্রস্তাব গ্রহণ করেন, তবে এটি হবে তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে এটি হবে মায়ের পদাঙ্ক অনুসরণ করে তাঁর কাছে এক আবেগঘন যাত্রা।

 

 

শুধু জাহ্নবী নন, শ্রীদেবীর ছোটমেয়ে খুশি কাপুরও মায়ের জুতোয় পা গলাতে চলেছেন। ইতিমধ্যেই নতুন ছবির কথাবার্তা পাকা হয়েছে খুশির। প্রযোজনায় বাবা বনি কাপুর। আইফা অ্যাওয়ার্ডের রেড কার্পেটে মেয়ের নতুন কাজের কথা ফাঁস করেছিলেন বনি কাপুর। তিনি জানান, শ্রীদেবী অভিনীত ছবি 'মম'-এর সিক্যুয়েল নিয়ে ভাবছেন তিনি। ছবির মুখ্য চরিত্রে খুশিকে ভাবছেন বনি কাপুর। 

 

 

 

 

তাঁর কথায়, "জাহ্নবী ও খুশি দুই মেয়েই বলিউডে নিজের নাম প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। ওদের মা অভিনয় জগতে কাজের যে ছাপ রেখে গিয়েছেন, তাঁর দেখানো দিশায় হেঁটে চলেছে দুই মেয়ে। একদিন ঠিক ওরাও শ্রীদেবীর মতোই নিজের জায়গা গড়ে নেবে দর্শকের মনে।" 

 

 

 

 

বনি কাপুর আরও বলেছিলেন, "শ্রীদেবীর বায়োপিক তৈরির গুঞ্জন উঠেছিল। কিন্তু এখনই এই বিষয়ে কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে 'মম ২' নিয়ে ভাবনা-চিন্তা চলছে। আশা করি, খুশিকে একেবারে অন্যরূপে দেখবেন দর্শক।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া