রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: নতুন ‘তামাশা’ নিয়ে ফিরবেন রণবীর-দীপিকা? দেবী নয়, বিপাশা লক্ষ্য অন্য কিছু?

নিজস্ব সংবাদদাতা | ২৫ অক্টোবর ২০২৩ ১২ : ৩৭
সংবাদ সংস্থা, মুম্বই: টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘নজরে বিনোদন’-এ। জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?---

দীপবীর ফিরছেন!
আপাতত ‘অ্যানিমেল’-এর প্রচারে ব্যস্ত। তার ফাঁকেই বড় খবর দিলেন রণবীর কাপুর। দীপিকা পাড়ুকোনের সঙ্গে পর্দায় আবারও জুটি বাঁধতে পারেন। সব ঠিক থাকলে ইমতিয়াজ আলির ‘তামাশা’র সিক্যুয়েলে দেখা যেতে পারে তাঁদের। নতুন ছবির প্রচার উপলক্ষে ভক্তদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন নায়ক। তখনই এক ভক্তের প্রশ্ন, ‘তামাশা’র সিক্যুয়েল হবে না? জবাবে বলিউডের ‘ক্যাসানোভা’ জানান, অবশ্যই হওয়া উচিত। কারণ, ছবিটি বক্সঅফিসে ভাল ফল না করলেও দর্শক-সমালোচক প্রশংসিত।

কাজের মেজাজে
ক্রমশ বড় হয়ে যাচ্ছে দেবী। পুজোয় বেনারসি শাড়িতে সেজে মা-বাবার কোলে চেপে ঠাকুর দেখতে বেপিয়েছে। এবার কাজে ফেরার পালা। এমনটাই ভাবছেন বিপাশা বসু। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দেবী তাঁকে আর সেভাবে আটকাচ্ছে না। বাড়ি থেকে বেরতে দিচ্ছে। তিনিও বিজ্ঞাপনী ছবি, প্রচারে অংশ নিচ্ছেন। এভাবেই ধীরে ধীরে কাজের দুনিয়ায় ফিরতে চান বিপাশা। কারণ, অভিনয় করতে তাঁর খুব ভাল লাগে। প্রসঙ্গত. গত আট বছর তাঁকে পর্দায় দেখা যায়নি।

দশেরায় শুটিং
গানের শুটিং দিয়ে কাজে ফিরলেন চিরঞ্জীবী। তাঁর আগামী ছবি ‘মেগা ১৫৬’। তারই শুট শুরু হল দশেরায়। ছবির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে একটি ভিডিও ভাগ করে নেওয়া হয় ঐদিন। সেখানে সুরকার এমএম কীরভানি রেকর্ডিং রুম থেকে বার্তা দেন। একই সঙ্গে মহরতের পুজোও অনুষ্ঠিত হয়। উদযাপনে উপস্থিত ছিলেন সস্ত্রীক নায়ক।

নায়ক নহি...
আক্ষরিক অর্থেই খলনায়ক তিনি। পর্দায়, পর্দার বাইরেও। ‘জেলার’ ছবির অভিনেতা বিনায়কন দশেরার দিন মদ্যপ অবস্থায় থানার শান্তিভঙ্গ করে গ্রেফতার হয়েছেন। খবর, বেসামাল অবস্থায় তিনি পুলিশদের কুকথা বলেন। প্রশাসনের কাজে বিঘ্ন ঘটান। থানার ভিতরে আইনভঙ্গের অপরাধে এরপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

 
   




নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া