রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ৩৩Rahul Majumder
বলিউডে তাঁদের জুটি মানেই অন্য রকম উত্তেজনা। শাহরুখ খান আর রানি মুখোপাধ্যায়—দু’জনের নাম একসঙ্গে এলেই ভেসে ওঠে ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘চলতে চলতে’, ‘বীর-জারা’ কিংবা ‘কভি খুশি কভি গম’-এর মতো আইকনিক ছবির স্মৃতি। আর এবার ফের একসঙ্গে দেখা গেল এই জনপ্রিয় জুটিকে। তবে সিনেমার সেটে নয়, বরং শাহরুখ-পুত্র আরিয়ান খানের বহুল আলোচিত ডিরেক্টোরিয়াল ডেবিউ সিরিজ ‘ব্যা*ডস অফ বলিউড’-এর প্রচারে।
সোমবার শাহরুখ খান নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের চমকে দেন। ভিডিওতে দেখা যায়, রানি আর শাহরুখ একসঙ্গে নাচছেন সিরিজটির গান ‘তু পহেলি, তুই আখরি’ গানের সুরে। গানটি গেয়েছেন অরিজিৎ সিং, সুর দিয়েছেন শাশ্বত সচদেব আর কলম ধরেছেন কুমার। দু’জনের সাধারণ সাজপোশাকই ভক্তদের চোখ টেনেছে—শাহরুখ পরেছেন নীল সোয়েটার আর ডেনিম, রানি ধরা দিয়েছেন সাদা ক্রপড শার্ট আর গ্রে ডেনিমে।
ভিডিও শেয়ার করে কিং খান লিখেছেন—
“ন্যাশনাল অ্যাওয়ার্ড… আমাদের দু’জনের অপূর্ণ ইচ্ছে পূর্ণ হল… কংগ্র্যাচুলেশনস রানি, তুমি রানি-ই, ভালবাসা রইল চিরকাল।”
আসলে এ বছরই দু’জনেই জিতেছেন তাঁদের প্রথম জাতীয় পুরস্কার। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে-এর জন্য সেরা অভিনেত্রী হয়েছেন রানি, আর জওয়ান-এর জন্য সেরা অভিনেতার সম্মান পেয়েছেন শাহরুখ (বিক্রান্ত ম্যাসির সঙ্গে যৌথভাবে, টুয়েল্ফথ ফেল ছবির জন্য)। ফলে এই ভিডিও যেন তাঁদের সাফল্য উদ্যাপনেরও মুহূর্ত।
ভক্তদের প্রতিক্রিয়া? এক কথায়, উচ্ছ্বাসে ভরপুর। কেউ লিখেছেন—“রাহুল আর টিনা অন্য এক জগতে ফিরে এল।” আরেকজনের মন্তব্য—“অন-স্ক্রিন কিং আর কুইন।” অনেকেই বলছেন, এই রিইউনিয়ন একেবারেই অপ্রত্যাশিত ছিল।
এদিকে আরিয়ানের ডেবিউ সিরিজ ব্যা*ডস অফ বলিউড নিয়েও কৌতূহল তুঙ্গে। বলিউডের ভেতরের নানা বিদ্রূপ ও কটাক্ষ নিয়েই তৈরি হচ্ছে এই ব্যতিক্রমী ব্যাঙ্গাত্মক সিরিজ। সিরিজটি লিখেছেন ও পরিচালনা করেছেন আরিয়ান নিজেই। প্রযোজনায় রয়েছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। অভিনয়ে লক্ষ্য, সাহের, রাঘব জুয়াল, ববি দেওল, মনোজ পাহওয়া, মোনা সিং, অন্যা সিং, মণীশ চৌধুরী এবং গৌতমী কাপুর।
আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে সিরিজটি। আর তার আগেই শাহরুখ-রানির একসাথে নাচে যেন দর্শকদের জন্য সাজানো হল নস্টালজিয়া আর নতুন কৌতূহলের মিশেল।
বলিউড প্রেমীরা তাই বলছেন—“এই জুটি পর্দায় ফিরুক আবারও, সেটাই তো এখন আমাদের অপূর্ণ ইচ্ছে!”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি