রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | গা ছমছমে রহস্যময় পরিবেশে এবার জট পাকাবেন জয়দীপ মুখোপাধ্যায়! সেই জট খুলবে কারা?

স্নিগ্ধা দে | ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ০০Snigdha Dey

গোয়েন্দা গল্পের সঙ্গে অনেকদিন হল ভাব জমিয়েছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়।‌ পর পর কয়েকবার 'একেন বাবু'র ওটিটি থেকে বড়পর্দা যাত্রা তাঁর হাত ধরেই। জয়দীপ ফ্রেমে বারবার বিভিন্নভাবে ধরা দিয়েছে রহস্য। তবে এবার চেনা ছক ভাঙতে চলেছেন পরিচালক। 

 

এবার ভৌতিক ঘরানার গল্পে হাত পাকাতে চলেছেন জয়দীপ মুখোপাধ্যায়।‌ তবে বড়পর্দায় নয়, ওটিটিতেই এই পথ চলার শুরু করছেন তিনি। পরিচালকের ফ্রেমে এবার ধরা দেবে গা ছমছমে সব মুহূর্তরা! ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জন্য তৈরি হচ্ছে এই সিরিজ। পাঁচ বন্ধু ঘুরতে গিয়ে এক ভৌতিক অভিজ্ঞতার সাক্ষী হবে। তারপর কীভাবে সেখানে থেকে উদ্ধার হবে তারা? বা, উদ্ধার হতে পারবে কিনা, সেই নিয়েই এগোবে গল্প। 

 

 

মুখ্য পাঁচ বন্ধুর চরিত্রের মধ্যে রয়েছেন শ্বেতা তিওয়ারি, রৌণক দে ভৌমিক ও অরুণাভ দে। এছাড়াও আরও দুই পরিচিত মুখকে দেখা যাবে এই সিরিজে। সূত্রের খবর, এই সিরিজের শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কলকাতা ও শহরের আনাচে কানাচে চলছে শুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষেই মুক্তি পাবে এই সিরিজ। 

 

আরও পড়ুন: 'মীরা যদি কাউকে ভালবেসে বাড়ি ছাড়ে, তখন কী করব?' একরত্তি মেয়ের ভবিষ্যৎ নিয়ে এখন থেকেই কী পরিকল্পনা করছেন অহনা দত্ত?

 

জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই প্রথম শ্বেতা,রৌণক ও অরুণাভকে দেখা যেতে চলেছে। ছোটপর্দার জনপ্রিয় মুখদের নিয়েই এবার নতুন গল্পে ফিরতে চলেছেন পরিচালক। ভৌতিক ঘরানার সিরিজ এর আগেও হয়েছে। তবে জানা যাচ্ছে, জয়দীপের পরিচালনায় এই সিরিজ শুরু অতিপ্রাকৃতিক গল্প বলবে না, বলবে বন্ধুত্বের গল্পও। সব মিলিয়ে এবার জয়দীপের জমাটি আয়োজন।

 

 

প্রসঙ্গত, হইচই-এ আসছে আরও এক ভৌতিক সিরিজ। কলকাতা শহরের এক ঐতিহাসিক বাড়ি। সেই বাড়িতেই থাকে তিন ভূত। তিন জনেই নারী। তবে, তারা উঠে এসেছে ভিন্ন সময়কাল থেকে। এর নাম ‘ভূততেরিকি’। সিরিজে তিন ভূত— ভানু, সুকুমারী এবং রাজিয়া। তিন চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে আভেরী সিংহ রায়, ঐশ্বর্যা সেন এবং দীপান্বিতা সরকার। সিরিজের অন্য চরিত্রে অভিনয় করছেন দেবরাজ ভট্টাচার্য, শৌনক কুণ্ডু প্রমুখ। উল্লেখ্য, এই ওয়েব সিরিজে সৃজনশীল পরিচালনার দায়িত্বে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য। ১২ সেপ্টেম্বর হইচই-এ মুক্তি পাচ্ছে এই সিরিজটি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া