রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ‘ঠিক আছে, এভাবেই চলুক’! মহেশকে বিয়ে করে আক্ষেপ সোনির? এত বছর বিস্ফোরক আলিয়ার মা

নিজস্ব সংবাদদাতা | ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ০১Sanchari Kar

মহেশ ভাট। বলিউডের অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব। কাজ তো বটেই, তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা কম নয়। পারভীন বাবির সঙ্গে প্রেমের সম্পর্ক হোক বা বয়সে ছোট রিয়া চক্রবর্তীর সঙ্গে প্রেমের গুঞ্জন, মহেশের চারিত্রিক পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালকের স্ত্রী সোনি রাজদান জানান, মহেশকে বিয়ে করার পর থেকে কাজ পাচ্ছিলেন না তিনি। ইন্ডাস্ট্রিতে বেশ কয়েক বছর কাটিয়ে ফেলেও কেরিয়ারে কঠিন সময়ের মুখে পড়তে হয়েছিল তাঁকে।

সোনি এক সাক্ষাৎকারে শিল্পজগতের লিঙ্গবৈষম্যমূলক বাস্তবতার কথা তুলে ধরেন। তিনি জানান, মহেশ ভাটের স্ত্রী হওয়ার পর থেকেই কাজের প্রস্তাব ধীরে ধীরে কমতে শুরু করে। এক সময় যে অভিনয়ের সুযোগ নিয়মিত আসত, তা যেন হঠাৎ করেই থেমে গেল। তাঁর মতে, এর নেপথ্যে মূল কারণ ছিল চলচ্চিত্রজগতের গভীরে প্রোথিত থাকা ‘সেক্সিস্ট’ মানসিকতা, যেখানে একজন নারীকে তাঁর প্রতিভার বদলে ব্যক্তিগত পরিচয় দিয়ে বিচার করা হয়।

বলিউডে নারীদের প্রতি অতীত দিনের আচরণ নিয়ে কথা বলতে গিয়ে সোনি বলেন, “আমি আসলে এই ইন্ডাস্ট্রির মাঝেই বড় হয়েছি। এত বছর ধরে কাজ করার ফলে আমি এর ভিতরের পরিবর্তনগুলো খুব কাছ থেকে দেখেছি। আজকের দিনটা একেবারেই প্রায় ভিন্ন এক পৃথিবীর মতো মনে হয়। যখন আমি শুরু করেছিলাম, তখন বেশ ভাল কাজ পাচ্ছিলাম, কেরিয়ারও ভালই এগোচ্ছিল। কিন্তু হঠাৎ করেই বিয়ে হওয়ার পর সব বদলে গেল। এরপর আর কোনও কাজ আসছিল না।”

সোনি জানান, কাজের অভাবের মাঝে যখন তিনি সবটা বুঝে ওঠার চেষ্টা করছেন, তখনই রমেশ সিপ্পি আর জ্যোতি সরূপের টেলিভিশন সিরিজ ‘বুনিয়াদ’ তাঁর ঝুলিতে এসে পড়ে। আর সেখান থেকেই বদল আসতে শুরু করে অভিনেত্রীর পেশাগত জীবনে। সোনি বলেন, “শুনেছিলাম, ‘এখন তো উনি অমুকের স্ত্রী, কাজ করার কী দরকার?’ এই মন্তব্যে আমি ভীষণ রেগে গিয়েছিলাম! কিন্তু ভাগ্যক্রমে ‘বুনিয়াদ’ হলো, আর তার পর ভাল কিছু সিনেমার কাজও পেলাম। তবে তার আগে ভীষণ হতাশ লাগত।”

দীর্ঘদিন ধরে বলিউডকে কাছ থেকে দেখছেন সোনি। আজকের চলচ্চিত্র শিল্পের পরিবর্তনকে তাঁর কাছে ইতিবাচক। তিনি বলেন, “এখনকার ইন্ডাস্ট্রিকে আমি কুর্নিশ জানাই, কারণ এখানে আর মহিলাদের প্রতি সেই বৈষম্য নেই। আজকের অভিনেত্রীরা নিজের মতো করে কাজ করতে পারে। তাঁদের জীবনকে থামিয়ে রাখা যায় না! আমরা এক সময় শুধু কাজের জন্য আমাদের ব্যক্তিগত জীবনকে অনেকটা পিছিয়ে দিতাম। কী হাস্যকর ছিল সেটা! একজন অভিনেতা, সঙ্গীতশিল্পী বা শিল্পী হতে গেলে আগে জীবনটাকে সত্যিকারের বাঁচতে হয়। চার দেওয়ালের ভিতরে বসে থেকে সেটা সম্ভব নয়।”

তবে এত সাফল্য অর্জনের পরও সোনির মনে এক আক্ষেপ রয়ে গেছে। বর্ষীয়াণ অভিনেত্রীর কথায়,  “আমার জীবনর সব সময়, এমনকি এখনও, আমি অন্য কারও পরিচয়ে পরিচিত। হয় আলিয়ার মা, নয়তো মহেশ ভাটের স্ত্রী। আমার সংগ্রাম এখনও একই। আমি যেন আমার নিজের পরিচয়ে স্বীকৃতি পাই। আমার আশপাশের মানুষরা খুব ভাল কাজ করছে। এতে আমি খুশি এবং কৃতজ্ঞ। কিন্তু হয়তো আমার যাত্রাপথ এমনই হওয়ার কথা ছিল। এখন আমি এটা নিয়ে হাসি, মজা পাই, আর ভেবে নিই, ঠিক আছে, এভাবেই চলুক।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া