রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ‘…অভিজ্ঞতা খুবই খারাপ’! সৃজিতকে নিয়ে বিস্ফোরক বাংলাদেশের বাঁধন, ফাঁস করলেন তিক্ত অতীত

নিজস্ব সংবাদদাতা | ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ১৩Sanchari Kar

২০২১ সাল। মুক্তি পায় ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি।’ সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় প্রথম কলকাতায় কাজ করেন বাংলাদেশের প্রখ্যাত অভিনেত্রী আজমেরি হক বাঁধন। সিরিজটি দর্শকমহলে বিশেষ প্রশংসিত না হলেও, মুসকান জুবেরি চরিত্রে  ওপার বাংলার বাঁধনের লাস্য এবং আবেদন মনে ধরেছিল দর্শকের। কিন্তু যে কাজ করে এত প্রশংসা, পুরস্কার, তার অভিজ্ঞতা অভিনেত্রীর কাছে বিশেষ সুমধুর নয়। সম্প্রতি বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে তেমনই জানিয়েছেন তিনি।

বাঁধন বলেন, “আমার সৃজিতের সঙ্গে কলকাতায় শুটিংয়ের অভিজ্ঞতা প্রচণ্ড খারাপ। ওই ইউনিটের সঙ্গে আমার অভিজ্ঞতা খুবই খারাপ। কিন্তু সেখানে যদি এমন কেউ থেকে থাকেন, যাঁরা আমাকে সাপোর্ট করেছেন, তাঁরা হলেন সিরিজের সিনেম্যাটোগ্রাফার, কেশবিন্যাসশিল্পি এবং রাহুল বোস। ওঁরা আমার পাশে থেকেছেন। ওঁদের সেই সাপোর্ট আমি সারা জীবন মনে রাখব। কারণ ওই সময়টা তো আমার জীবনে কখনও আসবে না।”

বাংলাদেশ থেকে উঠে আসা বাঁধন ‘রেহানা মরিয়ম নূর’-এর মাধ্যমে আন্তর্জাতিক স্তরে প্রশংসা কুড়িয়েছিলেন। অন্যদিকে সৃজিত তাঁর ধারালো কাহিনি বলা আর ব্যতিক্রমী চরিত্র নির্মাণের জন্য সমানভাবে সমাদৃত। তাঁদের একসঙ্গে কাজ যে নিঃসন্দেহে এক অনন্য সৃজনশীল মেলবন্ধন, তা নিয়ে নিশ্চিত ছিলেন দর্শক। কিন্তু বাঁধনের এই তিক্ত অভিজ্ঞতার কথা ছিল আড়ালেই।

বাঁধন বাংলাদেশের বিনোদন জগতের এক বহুমুখী প্রতিভা। অল্প বয়সেই তিনি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে সকলের নজর কেড়েছিলেন। এরপর নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘চৈতা পাগলা’, ‘শুভ বিবাহ’, ‘চাঁদ ফুল অমাবস্যা’, ‘রং’ এবং ‘হিজিবিজি নাথিং’।

অভিনয়ের পাশাপাশি বাঁধনের আরেকটি আগ্রহের জায়গা ডেন্টাল প্র্যাকটিস। তবে শিল্পীসত্তাই তাঁকে বেশি করে টেনে এনেছে পর্দার জগতে। সাম্প্রতিক সময়ে তিনি মূলত টেলিভিশন নাটক নিয়ে ব্যস্ত থাকলেও আন্তর্জাতিক অঙ্গনেও নিজের পায়ের তলার জমি শক্ত করেছেন। ২০২৩ সালে বাঁধন বলিউডে অভিষেক করেন বিশাল ভরদ্বাজ পরিচালিত খুফিয়া  ছবির হাত ধরে। টাবু এবং আলি ফজলের মতো নামী অভিনেতাদের সঙ্গে সমানতালে অভিনয় করে পৌঁছে যান নতুন উচ্চতায়। 

অন্য দিকে, সৃজিত ব্যস্ত নতুন ছবির প্রস্তুতিতে। নাম ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ ছবি প্রসঙ্গে আজকাল ডট ইন-কে পরিচালক জানালেন, আগামী বছর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ উপন্যাস প্রকাশিত হওয়ার শতবর্ষ। ১৯২৬ সালের ৩১ অগাস্ট এই বই প্রকাশিত হয়েছিল। ইংরেজ সরকার বইটিকে নিষিদ্ধ করে দেয় ১৯২৭ সালের জানুয়ারি মাসে। ইংরেজ সরকারের বিরুদ্ধে গর্জে ওঠা, বই নিষিদ্ধ হওয়া এবং সমাজে তার প্রভাব, পুরোটা নিয়েই এই ছবি। পরিচালকের উদ্দেশ্যে প্রথম প্রশ্ন ছিল, কেন শরৎচন্দ্রকে তিনি বাছাই করলেন? কারণ ইংরেজরা তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো  সাহিত্যসম্রাটের উপন্যাস, বই নিষিদ্ধ করেছিল।  পরিচালকের অননুকরণীয় ভঙ্গিমায় জবাব, “সেই সময় শুধু বাংলার নয়, গোটা ভারবর্ষের সবথেকে জনপ্রিয় লেখক ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি। তাঁর লেখা থেকে মঞ্চসফল নাটক হচ্ছে, সিনেমা হচ্ছে, তাঁর লেখা নভোলে ইংরেজিতে অনুবাদ হয়ে বেরোচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে...সেরকম সাফল্যের তূরীয় পর্যায়ে বসে সেই মানুষটি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেভাবে গর্জে উঠছেন, সেটা ভীষণ ইন্সপায়ারিং!”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া