রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | নতুন ধারাবাহিক আসতেই তড়িঘড়ি ইতি টানছে এই মেগা! শেষ হচ্ছে কোন জনপ্রিয় জুটির পথ চলা? 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: স্নিগ্ধা দে ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ০৫Snigdha Dey

চ্যানেলে একের পর এক ধারাবাহিক যেমন আসছে, তেমনই শেষ হয়ে যাচ্ছে পুরনো মেগা। বছর ঘুরতেই ইতি টানছে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক। শেষ হচ্ছে 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'র পথ চলা। এই মেগায় জুটি বেঁধেছিলেন তথাগত মুখোপাধ্যায় ও পায়েল দে। বহু বছর পর আবারও একসঙ্গে জুটি হিসেবে দেখা গিয়েছিল তাঁদের। তবে এবার শেষ হচ্ছে তাঁদের একসঙ্গে পথ চলা। 

 


ইতিমধ্যেই শেষদিনের শুটিং হয়ে গিয়েছে এই ধারাবাহিকের। শেষদিনে তারকাদের মন খারাপ তো বাঞ্ছনীয়। সমাজমাধ্যমে মন খারাপের কথা ভাগ করে নিয়েছেন পর্দার 'আলো' ওরফে পায়েল দে। পায়েল জানিয়েছেন, 'আলো' চরিত্রে অভিনয় করতে করতে তাঁর মনের খুব কাছের হয়ে উঠেছে এই চরিত্রটি। এছাড়াও, এই চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে সাহায্য করেছেন যে রূপটান শিল্পীরা, তাঁদেরকেও ওই পোস্টে ধন্যবাদ জানিয়েছেন পায়েল। 

 

এই ধারাবাহিকের নিত্য নতুন মোড় দারুণ পছন্দ করেছিলেন দর্শক। প্রতি সপ্তাহেই আলো-রুদ্রর জুটির জনপ্রিয়তা ধরা পড়ত টিআরপি তালিকায়। এই ধারাবাহিক শেষ হওয়ার খবরে তাই মন খারাপ অনুরাগীদের। 

 

গল্পের মোড়ে নতুন রূপে দেখা গিয়েছিল আলোকে। সান বাংলার ধারাবাহিক 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'র গল্পে এসেছিল নতুন মোড়।  দ্বৈত চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী পায়েল দেকে। সিংহ রায় পরিবারের নানা ওঠা-পড়া গল্প নিয়েই এগিয়ে চলছিল এই ধারাবাহিকের গল্প। 

 

আরও পড়ুন: বিরাট শোকের ছায়া সঙ্গীত জগতে! প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী অভিরূপ গুহঠাকুরতা

 


সিংহ রায় পরিবারের বড়ছেলে রুদ্র সিংহ রায় এবং তাঁর স্ত্রী আলোর মধ্যে টানাপোড়েনের ইতি ঘটেছিল অনেকদিন আগেই। একটু একটু করে পরস্পরের কাছাকাছি এসেছিল তারা। 'রুদ্র'র ভূমিকায় তথাগত মুখোপাধ্যায় এবং 'আলো'র ভূমিকায় পায়েল দের জুটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে।

 

 

গল্পে কিছুদিন আগেই আলো ও রুদ্রর মধ্যে আবারও দ্বন্দ্ব শুরু হয়। কিছুদিন আগেই ধারাবাহিকে দেখা যায়, নিখোঁজ রুদ্র। আলোই তাকে পিছন থেকে এসে ছুড়ি মারে। ছুড়ির আঘাতে জ্ঞান হারায় রুদ্র। তারপর একটা অন্ধকার জায়গায় এনে রাখা হয় তাকে। বাড়ির সবার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় তার। রুদ্র মনে মনে ভাবতে থাকে, আলো কেন এরকম করল তার সঙ্গে? কোন অপরাধের শাস্তি তাকে দিল আলো? 

 

এমন প্রশ্ন ঘুরতে থাকে দর্শকের মনেও। দেখা গিয়েছিল, রুদ্র কোথায় আছে তা জানতে পারে আলো। সে খবর পেয়েই ছুটে যায় রুদ্রর কাছে‌। তাকে বদ্ধ ঘর থেকে উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু রুদ্র, আলোকে বিশ্বাস করতে পারে না। সে তাকে জিজ্ঞাসা করে, কেন খুন করতে চেয়েছিল আলো? 

 

রুদ্রর মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় আলো। সে জানায়, প্রাণ থাকতে এমন ভাবনাও আসবে না তার মনে। তবে কে তাকে মারতে চেয়েছিল? এই প্রশ্ন যখন রুদ্রর মনে, তখন সামনে আসে আলোর মতোই দেখতে একজন। সে এসে ভয়ঙ্কর হাসি হেসে জানায়, শেষবারের মতো রুদ্রকে জানতে হবে, কে তাকে মারতে চেয়েছিল? তাকে দেখে অবাক হয়ে যায় আলো-রুদ্র দু'জনেই। তবে কি সে জয়া? না জয়ার ছদ্মবেশে আলো? সে বলছে সত্যি কথা? আর কার কথাই বা মিথ্যা? কিছুই বুঝতে পারে না রুদ্র। সে বুঝতে পারে গভীর চক্রান্ত চলছে তার চোখের সামনেই। এরপর সব সত্যিটা সামনে আসে। মিল হয়ে যায় আলো ও রুদ্রর। 

 

প্রসঙ্গত, ধারাবাহিকের শেষদিনের শুটিং হয়ে গেলেও, এখনও শেষ সম্প্রচার হয়নি।‌ এই বছর মহালয়ায় দুর্গা রূপে থাকছেন পায়েল দে। মহাদেব রূপে দেখা যাবে অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়কে।‌


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া