রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০১ সেপ্টেম্বর ২০২৫ ১০ : ৪১Sanchari Kar
টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া এবং ক্যাটরিনা কাইফকে নিয়ে ২০২১ সালে একটি ছবি ঘোষণা করেন ফারহান আখতার। নাম ‘জি লে জরা’। গত কয়েক বছরে শোনা গিয়েছিল যে, সময়সূচির সমস্যার কারণে ছবিটির শুট শুরু হচ্ছে না। চার বছর ধরে কোনও রকম আপডেট না থাকায় অনেকেই ধারণা করেছিলেন যে ছবিটি হয়তো স্থগিত হয়ে গেছে। তবে এবার ফারহান আখতার নিজেই স্পষ্ট করে জানিয়েছেন যে, ‘জি লে জরা ‘ একেবারেই স্থগিত হয়নি। পরিচালক বলেন, ছবির কাস্ট নিয়ে যদিও এখন তিনি নিশ্চিত নন এবং এই বিষয়ে আর কিছু বলতে পারবেন না, তবে ছবিটি অবশ্যই তৈরি হবে। তিনি আরও জানান, ছবির জন্য ইতিমধ্যেই যথেষ্ট কাজ হয়ে এগিয়েছে। যেমন লোকেশন অনুসন্ধান এবং সঙ্গীত রচনা।
ফারহানকে সম্প্রতি এক সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়, আলিয়া, প্রিয়াঙ্কা এবং ক্যাটরিনাকে নিয়ে ‘জি লে জরা’ ছবি কি তবে আপাতত স্থগিত? জবাবে তিনি বলেন, “আমি একে স্থগিত বলতে চাই না। আমি শুধু বলব আপাতত এটি পিছনো হয়েছে। এই সিনেমা অবশ্যই হবে, তবে কবে হবে সেটা আমি জানি না। কিন্তু স্ক্রিপ্টটা এতটাই অসাধারণ যে একে ফেলে দেওয়া সম্ভব নয়।”
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান সম্প্রতি তাঁর দীর্ঘদিনের সঙ্গী রকি জয়সওয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বর্তমানে এই নবদম্পতি রিয়্যালিটি শো ‘পতি পত্নী অউর পঙ্গা’তে অংশ নিচ্ছেন। সম্প্রতি সম্প্রচারিত একটি বিশেষ পর্বে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রতিযোগীদের শাশুড়িদের।
এই এপিসোডে হিনার শাশুড়ি তাঁর পুত্রবধূ সম্পর্কে খোলামেলা মন্তব্য করেন। তিনি জানান, হিনা বাড়িতে একেবারেই রান্না করেন না এবং বাস্তব জীবনে তাঁর স্বভাব মোটেও টিভি সিরিয়াল ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’এ দেখা সেই ‘সংস্কারী’ চরিত্রের মতো নয়। অর্থাৎ, পর্দায় তিনি যতটা আদর্শ, ঐতিহ্যবাহী গৃহবধূ হিসাবে ধরা দেন, বাস্তবে তিনি অনেকটাই আলাদা এবং নিজের মতো করে জীবনযাপন করতে ভালবাসেন।
রবিবার মুম্বইয়ে আয়োজিত জিএসবি গণপতি উৎসবে গণেশদর্শনে উপস্থিত হলেন বলিউড অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন। তাঁর সঙ্গে ছিলেন কন্যা আরাধ্যা বচ্চন ও মা বৃন্দা রাই। ভেন্যু থেকে ঐশ্বর্যা ও আরাধ্যার একাধিক ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ঐশ্বর্যা পরেছিলেন সাদা রঙের সালোয়ার স্যুট। সঙ্গে ছোট্ট টিপ এবং লাল লিপস্টিক। অন্য দিকে, আরাধ্যা নজর কেড়েছে হলুদ-সর্ষে রঙের স্যুটে।
ঐশ্বর্যা রাই বচ্চনকে শেষবার দেখা গিয়েছিল মণি রত্নমের মহাকাব্যিক অ্যাকশন ড্রামা ‘পোন্নিয়িন সেলভান ২’-এ। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন বিক্রম, রবি মোহন (শিরোনাম চরিত্রে), কার্থি, তৃষা কৃষ্ণন, জয়ারাম, প্রভু, আর শরৎকুমার, শোভিতা ধুলিপালা, ঐশ্বর্যা লক্ষ্মী, বিক্রম প্রভু, প্রকাশ রাজ, রহমান, আর.পার্থিবন-সহ আরও অনেক বিশিষ্ট শিল্পী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি