রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
স্নিগ্ধা দে | ৩১ আগস্ট ২০২৫ ১৯ : ২৩Snigdha Dey
লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ১৫ বছর আগে শুরু হয়েছিল প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের যাত্রা। এই যাত্রাপথের সঙ্গী বহু তারকারা। এদিন, ম্যাজিক মোমেন্টসের উদযাপনের সাক্ষী ছিলেন বহু তারকারা। এক সময় টেলিভিশনের পর্দায় যাঁদের দেখে দর্শক নিজের পরিবারের সদস্যের জায়গা দিয়েছিলেন, তাঁদের আবারও পুনর্মিলন হল এই অনুষ্ঠানে।
১৫ বছরের পর চলায় বাংলা হিন্দি মিলিয়ে প্রায় ৪০টি ধারাবাহিক রয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের ঝুলিতে। এদিনের অনুষ্ঠানে প্রথম থেকে সেই জার্নির ঝলক দেখানো হল। নস্টালজিয়ায় ভাসলেন অভিনেতা-অভিনেত্রীরাও। এদিন, কলকাতার মুভিটোন স্টুডিওতে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। সেখানেই গানে-গল্পে-আড্ডায় জমেছিল ম্যাজিক মোমেন্টস ও লীনা গঙ্গোপাধ্যায়ের ১৫ বছরের টেলিভিশনের পথ চলার উদযাপন।
ধারাবাহিক ‘বিন্নি ধানের খই’ দিয়ে যাত্রা শুরু। ছোটপর্দায় লীনা-শৈবালের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের রাজত্ব ১৫ বছর ধরে। একের পর এক জনপ্রিয় ধারাবাহিক উপহার দিয়েছেন তাঁরা। যেমন, ‘ইচ্ছে নদী’, ‘ফাগুন বউ’, ‘কেয়াপাতার নৌকো’, ‘জলনূপুর’, ‘শ্রীময়ী’, ‘মোহর’, ‘দেশের মাটি’, ‘খড়কুটো’, ‘গুড্ডি’। এই প্রযোজনা সংস্থার সাম্প্রতিক ধারাবাহিক ‘চিরসখা’ও একইরকম জনপ্রিয়।
আরও পড়ুন: সামনে এল পারুলের আসল বাবার পরিচয়, কঠিন সত্যির মুখোমুখি রায়ান! কী হতে চলেছে 'পরিণীতা'র আগামী পর্বে?
এদিনের অনুষ্ঠানের সাক্ষী ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, অনসূয়া মজুমদার, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, বাদশা মৈত্র, ঋতা দত্ত চক্রবর্তী, মালবিকা সেন, অপরাজিতা ঘোষ দাস, বিক্রম চট্টোপাধ্যায়, লাভলি মৈত্র, মানালি দে, শ্রুতি দাস, দিব্যজ্যোতি দত্ত, রাজন্যা মৈত্র, ইন্দ্রাশিস রায়, সুমন দে, কৌশিক রায় সহ আরও অনেকে। এসেছিলেন জি বাংলা চ্যানেলের দায়িত্বে থাকা সম্রাট ঘোষও।
এদিনের অনুষ্ঠানে লীনা গঙ্গোপাধ্যায় জানালেন বিনোদন দুনিয়ায় তাঁকে এনেছিলেন চিকিৎসক গৌতম সাহা। একবার বিজ্ঞাপনের শর্ত হিসেবে লীনাকে লেখার দায়িত্ব দেন তিনি। প্রথমে রাজি না থাকলেও পরে এই কাজে সম্মতি দেন লীনা। এরপর আর যাত্রা থেমে থাকেনি। ১৫ বছর পাড় করে আরও এগিয়ে চলছে ম্যাজিক মোমেন্টস। এদিন গৌতম সাহা চিত্রনাট্যকার-পরিচালক লীনার সমৃদ্ধি দেখে আপ্লুত।
এদিন শুধু গান-গল্প আর আড্ডাতেই সীমাবদ্ধ ছিল না অনুষ্ঠান। আসর জমাতে ছিল ঠাণ্ডা ঘোল, চিকেন ফিঙ্গার, চা ও কফি। এখানেই শেষ নয়, সঙ্গে ছিল লুচি, ছোলার ডাল, ধোকার ডালনা, বেগুন ভাজা। এরপর ছিল সাদা ভাত, সর্ষে ইলিশ, ঘি ভাত, মাটন কষা, আমের চাটনি, পাঁপড়, পান্তুয়া, দই ও শেষ পাতে পান। সব মিলিয়ে একেবারে জমজমাট আয়োজন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি