রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Kunal Kohli on directing Shahid Kapoor and Priyanka Chopra in Teri Meri Kahaani movie when they were dating

বিনোদন | অনস্ক্রিন তুমুল প্রেমে, অফস্ক্রিন চূড়ান্ত ঝামেলা! শাহিদ-প্রিয়াঙ্কার ‘সম্পর্ক’ কেমন ছিল? খোলামেলা ‘হাম তুম’-এর পরিচালক

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ৩১ আগস্ট ২০২৫ ১৯ : ০০Rahul Majumder

বলিউডে অনস্ক্রিন প্রেমিক-প্রেমিকার রসায়ন যতটা স্বপ্নময়, অফস্ক্রিন প্রেম ততটাই কাঁটা বিছানো, কষ্টকর হতে পারে শুটিং সেটে। আর সেই অভিজ্ঞতা আছে 'ফনাহ' ছবিখ্যাত পরিচালক কুণাল কোহলির ঝুলিতেই। ২০১২ সালে তেরি মেরি কাহানি ছবিতে তিনি একসঙ্গে কাজ করিয়েছিলেন শাহিদ কাপুর ও প্রিয়ঙ্কা চোপড়াকে। তখন জোর গুঞ্জন—দু’জনের সম্পর্ক নাকি সেটের বাইরেও বেশ ঘনিষ্ঠ। বলিপাড়ায় আজও কান পাতলে শোনা যায়, সেই সময়ে নাকি চুটিয়ে প্রেম করছেন শাহিদ-প্রিয়াঙ্কা। কিন্তু কোহলির মতে, বাস্তবের প্রেম কখনও সিনেমার শুটিং সহজ করে তোলে না।

 

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক খোলাখুলি বললেন, “মানুষ ভাবে প্রেমে থাকা অভিনেতা-অভিনেত্রী নিয়ে কাজ করা মজার হবে। আসলটা কিন্তু একেবারে আলাদা। কারণ, এমন দিনও আসে যখন তাঁরা  একে অপরের সঙ্গে কথা বলেন না। তখন পরিচালককে সামলাতে হয়। তবে প্রিয়ঙ্কা চোপড়ার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। ও সত্যিই দুর্দান্ত একজন মানুষ, ভীষণ পেশাদার। প্রযোজক ও পরিচালকের কাছে আশীর্বাদস্বরূপ।”

কোহলি আরও যোগ করেন, “সেটে যদি কোনও সমস্যা হয়েও যায়, শুধু প্রিয়ঙ্কার দিকে তাকালেই বোঝা যায় সব ঠিক হয়ে যাবে। ওর মধ্যে এমন একটা ইতিবাচক শক্তি আছে যা পুরো টিমকে আত্মবিশ্বাস দেয়। প্রিয়ঙ্কার সঙ্গে আবারও কাজ করার সুযোগ পাব, এটাই আমার আশা।”

 

 

প্রশ্ন উঠল—অফস্ক্রিন প্রেম কি অনস্ক্রিন রসায়নে বাড়তি ঝলক আনে? ‘হাম তুম’ ছবিখ্যাত এই পরিচালকের সাফ জবাব, “না। প্রেমে থাকা মানেই ছবির কেমিস্ট্রি জমে উঠবে, এমন নয়। আসল ঝলক আসতে হবে চিত্রনাট্য থেকে, আর অভিনেতাদের অভিনয়ই সেটাকে উজ্জ্বল করে।”

২০০৯ সালের কামিনে থেকেই শাহিদ-প্রিয়ঙ্কার সম্পর্ক নিয়ে বলিউডে শুরু হয়েছিল জোর ফিসফাস। এমনকি একবার আইটি-রেড চলাকালীন প্রিয়ঙ্কার বাড়িতে শাহিদকে দেখা গিয়েছিল বলে শোনা যায়। ফলে গুঞ্জন আরও তীব্র হয়। পরে তেরি মেরি কাহানি মুক্তির সময় আবারও শিরোনামে উঠে এসেছিল তাঁদের সম্পর্ক। তবে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি দু’জনের কেউই।

এখন অবশ্য দু’জনেই তাঁদের নিজের জীবনে অনেক দূর এগিয়ে গিয়েছেন। ২০১৫ সালে শাহিদ বিয়ে করেন মীরা রাজপুতকে। দুই সন্তান—মিশা ও জেইনকে নিয়ে সুখী দাম্পত্য কাটাচ্ছেন তাঁরা। অন্যদিকে, ২০১৮ সালে প্রিয়ঙ্কা বিয়ে করেন আমেরিকান গায়ক নিক জোনাসকে। তাঁদের কন্যা মালতী মেরি আজ সবার স্নেহের পাত্র।

কুণাল কোহলির এই খোলাখুলি মন্তব্য আবারও মনে করিয়ে দিল, বলিউডের অফস্ক্রিন প্রেম যতই আলোচনার কেন্দ্র হোক না কেন, বড়পর্দার জাদু তৈরি হয় চিত্রনাট্য, পরিচালনা আর অভিনয়ের মেলবন্ধনে, ব্যক্তিগত সম্পর্কের রসায়নের জেরে নয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া