রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Salman Khan s father aka screenwriter Salim Khan says his family never ate beef

বিনোদন | ‘আমরা কখনও গোমাংস খাইনি’ কেন সলমনের বাড়িতে এই মাংস ঢোকে না? বড় মন্তব্য সেলিম খানের!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ৩১ আগস্ট ২০২৫ ১৭ : ০২Rahul Majumder

বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার তিনি। ‘শোলে’, ‘দিওয়ার’-এর মতো কালজয়ী ছবির অন্যতম গল্পকার ও চিত্রনাট্যকার তিনি, সেলিম খান। বর্তমানে বয়সের ভারে হয়তো আজ কিছুটা নুব্জ হয়েছেন, কিন্তু চিন্তাভাবনা আর স্পষ্টভাষী চরিত্র আজও আগের মতোই অটুট। সম্প্রতি, এক সাক্ষাৎকারে তিনি নিজের ব্যক্তিজীবন, বিশেষ করে ধর্ম, পরিবার আর দাম্পত্য জীবনের নানা অজানা কথা অকপটে তুলে ধরলেন।

 

আরও পড়ুন: গায়িকার জামার ফাঁকে উপচে পড়ছে অনাবৃত ওই অংশটা, নিজেকে সামলাতে না পেরে প্রকাশ্যেই এ কী করলেন ভোজপুরি অভিনেতা!

সেলিম খানের সঙ্গে সলমা খানের (বিয়ের আগে সুশীলা চরক) দাম্পত্যের বয়স আজ প্রায় ৬০ বছর। দুই ভিন্ন ধর্ম, ভিন্ন সংস্কৃতি—তবু মিলেমিশে দাঁড়িয়ে আছে এই সম্পর্ক। কিন্তু এই মিলন সহজ ছিল না। সলিম খান নিজেই জানিয়েছেন, প্রথমে সালমার পরিবার এই বিয়েতে সায় দেয়নি। শ্বশুরকে তিনি তখনই আশ্বস্ত করেছিলেন—“ধর্ম নিয়ে ঝগড়া হবে না, সংসার চলবে ভালবাসায়।” কথার দাম রেখেছেন তিনি, কারণ এত বছর পরেও তাঁদের সংসার অটুট রয়েছে।

 

সেলিম খান জানালেন, ছোটবেলা থেকেই তিনি হিন্দু সমাজ ও সংস্কৃতির ভেতরে বড় হয়েছেন। গণেশ চতুর্থী বা দীপাবলির মতো উৎসবে তিনি ভীষণভাবে মেতে উঠতেন। একসময় সেই অভ্যাসই তাঁর জীবনের অংশ হয়ে গিয়েছিল। তাই বিয়ের পরেও সেই ধর্মীয় বৈচিত্র্যের প্রতি সম্মান কখনও ফিকে হয়নি। এবং তাই সলমার সঙ্গে বিয়ের অনেক আগে থেকেই তাঁদের বাড়িতে গণেশ চতুর্থী পালন করা হত। 

 

তবে সবচেয়ে আলোচনায় এসেছে তাঁর গরু নিয়ে মন্তব্য। সলিম খান স্পষ্ট ভাষায় জানিয়েছেন,তাঁদের ধর্ম অনুযায়ী গোরুর দুধ মাতৃদুগ্ধের পরিপূরক। তাঁর কথায়, “গরু আমাদের জন্য অত্যন্ত পবিত্র। গরুর দুধ হল মাতৃদুগ্ধের বিকল্প। তাই গরু হত্যা সম্পূর্ণ হারাম। আমার পরিবারে আজও গরুর মাংস খাওয়া হয় না।” তাঁর এই অকপট মন্তব্য শুধু বলিউডে নয়, সমাজের বৃহত্তর পরিসরেও আলোচনার জন্ম দিয়েছে।

 

 

সেলিম খানের এই বক্তব্যে আবারও প্রতিফলিত হল তাঁর ধর্মনিরপেক্ষ ও মানবিক দৃষ্টিভঙ্গি। বলিউডে তিনি যেমন কালজয়ী সব ছবির চিত্রনাট্যের জন্ম দিয়েছেন, তেমনই বাস্তব জীবনে রেখে গেছেন সহিষ্ণুতার এক দৃষ্টান্ত। শুধু ধর্ম বা রীতি নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি ধর্মনিরপেক্ষতার পথ বেছে নিয়েছেন।

 

আজ যখন দেশজুড়ে ধর্মীয় বিভাজন আর বিতর্ক প্রায় নিত্যদিনের বিষয়, তখন সেলিম খানের এই সরল অথচ গভীর কথাগুলো যেন নতুন দিশা দেখায়। তাঁর জীবনগাথা প্রমাণ করে—ভালোবাসা আর সম্মানই পারে দুই ভিন্ন বিশ্বাসকে এক সূত্রে গাঁথতে।

 

সেলিম-সলমার সংসার তাই শুধু একটি তারকা পরিবারের কাহিনি নয়, এটি আসলে ভারতীয় সমাজের সহাবস্থানের প্রতিচ্ছবি। গানের বা ছবির সংলাপের মতোই তাঁদের বাস্তব জীবনের এই কাহিনি অমলিন এবং নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া