রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ৩১ আগস্ট ২০২৫ ১৬ : ২৯Rahul Majumder
ফের শিরোনামে জনপ্রিয় ভোজপুরি তারকা পবন সিং। তাঁর নাম ঘিরে ফের তৈরি হল বড়সড় বিতর্ক। লখনউয়ের এক সাম্প্রতিক অনুষ্ঠানে তাঁকে ঘিরে ঘটে যাওয়া এক ঘটনায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয় প্রবল সমালোচনা। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী-গায়িকা অঞ্জলি রাঘব মঞ্চে বক্তৃতা দিচ্ছেন, সেই সময় বারবার তাঁর জামার ফাঁকে বেরিয়ে আসা উন্মুক্ত, অনাবৃত কোমরে হাত রাখছেন পবন সিং। প্রথমে অঞ্জলি হেসে উড়িয়ে দিলেও, বারবার একই ঘটনা ঘটায় তাঁর মুখে ও শরীরে অস্বস্তি স্পষ্ট হয়ে ওঠে। আর সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই নেটিজেনদের ক্ষোভ উগরে পড়ে পবনের বিরুদ্ধে।

বিতর্ক তুঙ্গে উঠতেই শনিবার রাতে প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন— “ব্যস্ততার কারণে অঞ্জলিজির লাইভ আমি দেখতে পাইনি। পরে এই ঘটনার কথা জেনে আমি খুব খারাপ বোধ করেছি। আমার কোনও খারাপ উদ্দেশ্য ছিল না, কারণ আমরা সবাই শিল্পী। তবুও যদি আমার কোনও আচরণে আপনি আঘাত পেয়ে থাকেন, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত।”
ক্ষমা করলেন বটে অঞ্জলি, কিন্তু তাঁর প্রতিক্রিয়ায় ক্ষোভও স্পষ্ট। অঞ্জলি রাঘব তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পবনের ক্ষমা প্রার্থনার পোস্ট শেয়ার করে লিখেছেন—“পবন সিংজি নিজের ভুল মেনে নিয়েছেন এবং ক্ষমা চেয়েছেন। উনি আমার থেকে বড় এবং সিনিয়র আর্টিস্ট। আমি ওঁকে ক্ষমা করে দিলাম। আমি এই প্রসঙ্গকে আর বাড়াতে চাই না। জয় শ্রী রাম।”

যদিও এর আগে অঞ্জলি প্রকাশ্যে জানিয়েছিলেন, ঘটনায় তিনি ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। পরপর দু'দিন তিনি প্রবল মানসিক চাপে ছিলেন। নেটদুনিয়ায় যখন ট্রোল ও মিম বানিয়ে বলা হচ্ছিল যে তিনি নাকি ঘটনাটি উপভোগ করেছেন, তখন অঞ্জলি স্পষ্ট ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছিলেন— “কোনও মহিলা কখনও এই ধরনের স্পর্শ উপভোগ করতে পারে না।”এরপরেই বড় সিদ্ধান্ত নেন অঞ্জলি। অভিনেত্রী জানিয়েছেন, এই ঘটনার পর আর তিনি ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন না। তাঁর কথায়— “আমি এই ইন্ডাস্ট্রিতে আর কাজ করব না।”

অর্থাৎ, পবন সিং ক্ষমা চাইলেও এই ঘটনার রেশ এখানেই থেমে নেই। একদিকে সিনিয়র শিল্পীকে সম্মান জানিয়ে ক্ষমা করলেন অঞ্জলি, অন্যদিকে নিজের আঘাত, লাঞ্ছনা আর মানসিক অশান্তি সামলে নিয়ে তিনি একরকম বিদায় ঘোষণা করলেন ভোজপুরি সিনেমা জগৎ থেকে।
এই ঘটনায় প্রশ্ন উঠছে— পুরুষতান্ত্রিক মানসিকতা আর নারী শিল্পীদের নিরাপত্তা কি আদৌ যথেষ্ট গুরুত্ব পাচ্ছে বিনোদন জগতে?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি