রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদসংস্থা মুম্বই | ৩১ আগস্ট ২০২৫ ১৫ : ২১Snigdha Dey
চলতি বছর ফেব্রুয়ারি মাসে অভিনেত্রী নার্গিস ফাকরি তাঁর দীর্ঘদিনের প্রেমিক যুক্তরাষ্ট্রনিবাসী উদ্যোক্তা টনি বেগের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন।নার্গিস আনুষ্ঠানিকভাবে এই খবরের সত্যতা নিশ্চিত না করলেও, তাঁদের বিয়ের অনুষ্ঠানের কেকের ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল এই খবর। বিয়ের পরেই সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমা উপভোগ করতে গিয়েছিলেন জুটিতে।
'রকস্টার' হোক বা 'মাড্রাস ক্যাফে', অভিনেত্রী নার্গিস ফাকরির সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন দর্শক-অনুরাগীরা। তবে সময়ের সঙ্গে বলিউডের সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে। লাইমলাইট থেকে এখন বহুদূরে নার্গিস। হিন্দি সিনেমার পর্দাতেও তাঁর দেখা নেই দীর্ঘদিন। শোনা যায়, বলিউডে দু দুবার মন ভাঙার পর পাততাড়ি গুটিয়ে মার্কিন মুলুকে চলে যান অভিনেত্রী। প্রথমবার 'রকস্টার' রণবীর কাপুরের সঙ্গে নাম জড়ায় তাঁর। দ্বিতীয়বার উদয় চোপড়ার সঙ্গে নার্গিসের মাখোমাখো প্রেমের গুঞ্জনে তোলপাড় হয় বলিউড। কোনও সম্পর্কই সুখকর হয়নি তাঁর জন্যে। কিন্তু এবার সরাসরি বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী।
আরও পড়ুন: প্রাক্তন বিয়ে করে নেন কাছের বান্ধবীকে! প্রেম ভাঙার পর তারার জীবনে নতুন বসন্ত, নায়িকার প্রেমিকটি কে
সম্প্রতি স্বামী টনি বেগকে নিয়ে প্রথমবার জনসমক্ষে হাজির হলেন তিনি। মুম্বইয়ের একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে লাল কার্পেটে দেখা যায় এই নবদম্পতিকে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক ফারাহ খানও। লাল কার্পেটে দাঁড়িয়ে ফারাহ মজা করে টনিকে বললেন, “যাও, স্ত্রীর পাশে দাঁড়াও।” সেই মুহূর্তই ক্যামেরায় ধরা পড়ে এবং মুহূর্তের মধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা দু’জনকে দেখে চমকে উঠলেও বেশিরভাগই দম্পতির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
সেদিন নার্গিসকে দেখা যায় ওয়াইন রঙের লেহেঙ্গায়। সঙ্গে মানানসই গয়না। উজ্জ্বল আলোয় তাঁর সাজে একেবারে রাজকীয় ছটা ফুটে উঠেছিল। অপরদিকে টনি ছিলেন সম্পূর্ণ কালো রঙের পোশাকে, যা তাঁকে দিয়েছে মার্জিত ও গম্ভীর এক আভা। ফারাহ খানও কালো পোশাকেই এসেছিলেন, তবে তাঁর ব্লেজারে রঙিন ফুলের নকশা আলাদা মাত্রা এনে দিয়েছিল।
জানা গিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লস অ্যাঞ্জেলেসের এক বিলাসবহুল হোটেলে বিয়ে সারেন নার্গিস ও টনি। উপস্থিত ছিলেন কেবলমাত্র নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা। অনুষ্ঠান ছিল সম্পূর্ণ ব্যক্তিগত, এমনকি ছবি তোলারও অনুমতি ছিল না। পরে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ফাঁস হওয়ার পরেই বিষয়টি প্রকাশ্যে আসে।
টনি বেইগ একজন মার্কিন উদ্যোক্তা। তিনি একটি বহুজাতিক সংস্থার সঙ্গে যুক্ত এবং ব্যবসা জগতে যথেষ্ট পরিচিত মুখ। নার্গিসের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল অনেকদিন ধরেই। অবশেষে বিয়ের পর সেই জল্পনাই সত্যি হল।
নার্গিস ফাকরি বলিউডে প্রবেশ করেছিলেন 'রকস্টার' ছবির মাধ্যমে। এর পর একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি তিনি ‘হাউসফুল ৫’-এও অভিনয় করেছেন, যা বক্স অফিসে ভাল ব্যবসা করেছে। সব মিলিয়ে, দীর্ঘদিনের প্রেমিক টনি বেগকে বিয়ে করার পর প্রথমবার জনসমক্ষে আসতেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন নার্গিস ফাকরি। তাঁদের উপস্থিতি শুধু লাল কার্পেটেই নয়, সোশ্যাল মিডিয়াতেও সাড়া ফেলেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি