রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ৩১ আগস্ট ২০২৫ ১৪ : ০৬Sanchari Kar
সিদ্ধার্থ মালহোত্রা। বলিউডের অন্যতম সুদর্শন নায়কদের একজন। পর্দায় মুগ্ধতা ছড়ানো তাঁর কাছে নতুন কিছু নয়। কিন্তু পর্দার বাইরেও তিনি ‘নায়ক’ই বটে!
সিদ্ধার্থ একবার অফ-স্ক্রিনে এমন একটি চমকপ্রদ ভূমিকা পালন করেছিলেন, যা বলিউড অভিনেতা সঞ্জয় কাপুরের পরিবারের কাছে অমলিন স্মৃতি হয়ে রয়েছে। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’এর সর্বশেষ পর্বে সঞ্জয় কাপুর স্মৃতিচারণ করে জানান, তাঁর মেয়ে শানায়া এক সময় সিদ্ধার্থকে খুবই পছন্দ করতেন। চলতি কথায় যাকে বলে ‘ক্রাশ’। আর শানায়ার স্বপ্নের নায়কই ধরা দিয়েছিলেন তাঁর কাছে।
কী ভাবে?
সেই সময় সিদ্ধার্থ করণ জোহরের প্রযোজনায় তাঁর প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’এর শুটিং করছিলেন। সঞ্জয়ের কথায়, “সেটা ছিল শানায়ার ১৩তম জন্মদিন। সেই সময়ে ওর (সিদ্ধার্থের) ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ চলছিল। আর শানায়ার ওর উপর খুব ক্রাশ ছিল। করণ ওকে জন্মদিনের উপহার হিসেবে রাত ১২টায় শানায়ার জন্য পাঠিয়ে দিয়েছিল।”
সিদ্ধার্থ তখনই নিজের কথা বলেন। তাঁর কথায়, “আমার কাছে হঠাৎ একটি টেক্সট আসে যে আজ কারও জন্মদিন। আমি ভেবেছিলাম ওর (সঞ্জয়ের) জন্মদিন, কিন্তু আসলে সেটা শানায়ার জন্মদিন ছিল। তাই আমি ওদের বাড়িতে চলে যাই।”
মজার ছলে সঞ্জয় আরও যোগ করেন, “আসলে করণ, সিদ্ধার্থ আর বরুণ—দু’জনকেই যেতে বলেছিল। কিন্তু বরুণ বলল, ‘আমি কেন যাব? ও তো সিদ্ধার্থের ফ্যান!’”
করণ ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির হাত ধরে প্রথম বার বড় পর্দায় নিয়ে আসেন সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান এবং আলিয়া ভাটকে। ঝলমলে কলেজ-লাইফের প্রেক্ষাপটে তৈরি এই ছবি দ্রুতই তরুণ প্রজন্মের পছন্দের তালিকায় উঠে আসে। একই সঙ্গে তিন নবাগত অভিনেতা-অভিনেত্রী রাতারাতি তারকাখ্যাতি পান, আর ছবিটি দশকের অন্যতম আলোচিত ক্যাম্পাস ড্রামা হিসেবে স্থান করে নেয়। বর্তমানে সিদ্ধার্থকে দেখা গিয়েছে ‘পরম সুন্দরী’ ছবিতে। যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর।
অন্য দিকে, সঞ্জয়ের মেয়ে শানায়া কাপুরও পা রেখেছেন বলিউডে। ২০২৫ সালে মুক্তি পেয়েছে তার প্রথম ছবি ‘আঁখোঁ কি গুসতাখিয়াঁ’, যেখানে তিনি অভিনয় করেছেন বিক্রান্ত মাসের বিপরীতে। ছবিতে শানায়াকে দেখা গিয়েছে একজন থিয়েটার শিল্পীর ভূমিকায়। আর এই রোম্যান্টিক ড্রামার মাধ্যমে তিনি নিজেকে নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে এক সম্ভাবনাময় নাম হিসাবে প্রতিষ্ঠা করতে শুরু করেছেন।
আজ শানায়া নিজেও ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন, আর সিদ্ধার্থ সফল নায়ক হিসাবে প্রতিষ্ঠিত। কিন্তু জন্মদিনের এই সারপ্রাইজ এখনও কাপুর পরিবারের কাছে এক অমূল্য স্মৃতি হয়ে রয়ে গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি