রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Exclusive: 'আমি বাদে অন্য কেউ লীনার ধারাবাহিকে ভাল চরিত্রে অভিনয় করলে অভিমান হয়'- কেন এমন বললেন সাবিত্রী চট্টোপাধ্যায়?

স্নিগ্ধা দে | ৩১ আগস্ট ২০২৫ ১৩ : ৩২Snigdha Dey

লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ১৫ বছর আগে শুরু হয়েছিল প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের যাত্রা। এই যাত্রাপথের সঙ্গী বহু তারকারা। বিভিন্ন চ্যানেলে ম্যাজিক মোমেন্টসের ধারাবাহিকের সঙ্গে যুক্ত রয়েছেন বহু প্রবীণ শিল্পী। তাঁদের মধ্যে অন্যতম অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। 

 


তাঁকে দর্শক এই মুহূর্তে দেখছেন ‘চিরসখা’ ধারাবাহিকে। কমলিনীর এক তুতো-শাশুড়ির চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। ধারাবাহিকে অভিনয় মানে ১৪ ঘণ্টার শুটিং। ধৈর্যের পরীক্ষা। আগের দিন রাতে জানতে পারা যায় পরের দিন সকালে কখন কল টাইম পাওয়া যাবে। এই পরিস্থিতিতে তাঁর অনেক সহ-অভিনেত্রীই বিরক্ত। তবে তিনি হাল ছাড়ার পাত্রী নন। তিনি এখনও নিজের অভিনয় দক্ষতায় এগিয়ে চলেছেন। লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর টেলিভিশনের পথ চলা অনেক বছরের। ম্যাজিক মোমেন্টসের শুরুর দিন থেকেই রয়েছেন তিনি। এমনকী এই প্রযোজনা সংস্থা ছাড়া অন্য প্রযোজনায় ছোটপর্দায় দেখা যায় না এই বর্ষীয়ান অভিনেত্রীকে। 

 

 

লীনা গঙ্গোপাধ্যায়ের ১৫ বছরের টেলিভিশন জার্নির সেলিব্রেশনে উপস্থিত ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের মধ্যমণি হয়ে ছিলেন তিনি। এদিন অভিনেত্রী ফিরে দেখলেন ম্যাজিক মোমেন্টসের ১৫ বছরের পথ চলা। সাবিত্রী চট্টোপাধ্যায়ের কথায়, "লীনা আমার মেয়ের মতো। ওর যে ক'টা কাজ করেছি, সবকটাই আমার মনের খুব কাছের। এখনকার দিনে দাঁড়িয়ে ও যেভাবে কাজ করে, তা সত্যিই প্রশংসনীয়। ওর সঙ্গে আমার মান-অভিমানের সম্পর্ক। সবার সঙ্গে কিন্তু সেটা হয় না।"

 

আরও পড়ুন: সাপের কামড়ে মৃত্যুশয্যায় শ্যামলী! বউকে বাঁচাতে এবার নাগ-নাগিনীর সঙ্গে লড়াই করবে অনিকেত? কী হতে চলেছে আগামী পর্বে?

 

লীনা গঙ্গোপাধ্যায়ের উপর কোন বিষয়ে অভিমান হয়েছে? বর্ষীয়ান অভিনেত্রীর কথায়, "যখন দেখি অন্য কেউ খুব ভাল চরিত্রে ওর প্রযোজনায় কাজ করছে, তখন অভিমান হয়। ভাবি, এই চরিত্রটা আমি করলে আরও বেশি ভাল হত। মনে এসব কথা চেপে রাখি না। ওকে সরাসরি বলে দিই।"

 

 

এদিন, ম্যাজিক মোমেন্টসের উদযাপনের সাক্ষী ছিলেন বহু তারকারা‌। এক সময় টেলিভিশনের পর্দায় যাঁদের দেখে দর্শক নিজের পরিবারের সদস্যের জায়গা দিয়েছিলেন, তাঁদের আবারও পুনর্মিলন হল এই অনুষ্ঠানে।‌ ১৫ বছরের পর চলায় বাংলা হিন্দি মিলিয়ে প্রায় ৪০টি ধারাবাহিক রয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের ঝুলিতে। এদিনের অনুষ্ঠানে প্রথম থেকে সেই জার্নির ঝলক দেখানো হল। নস্টালজিয়ায় ভাসলেন অভিনেতা-অভিনেত্রীরাও। 

 

এদিন, কলকাতার মুভিটোন স্টুডিওতে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান।‌ সেখানেই গানে-গল্পে-আড্ডায় জমেছিল ম্যাজিক মোমেন্টস ও লীনা গঙ্গোপাধ্যায়ের ১৫ বছরের টেলিভিশনের পথ চলার উদযাপন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া