রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ‘বাবা’ হচ্ছেন টলিউডের সুদর্শন নায়ক বিক্রম! ‘মা’ হবেন কিরণ, ব্যাপারটা কী? জানলে অবাক হবেন

নিজস্ব সংবাদদাতা | ৩০ আগস্ট ২০২৫ ১৬ : ৩৫Sanchari Kar

পর্দায় তিনি কখনও প্রেমিক, কখনও আবার অ্যাকশন হিরো। টলিপাড়ার সুদর্শন নায়ক বিক্রম চট্টোপাধ্যায়কে এ যাবৎকাল এভাবেই চাক্ষুষ করেছে দর্শক। তবে এই প্রথম বাবার ভূমিয়ায় অভিনয় করতে চলেছেন তিনি। বাবা-মেয়ের গল্প নিয়ে বড় পর্দায় আসছেন বড় পর্দায়। ছবির নাম ‘বাবা’। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক জিৎ চক্রবর্তী। দেড় বছরের শিশুকন্যাকে বাঁচাতে এক পিতার লড়াইকে কেন্দ্র করে আবর্তিত হবে ছবির গল্প। বিক্রমের সঙ্গে দেখা যাবে কিরণ মজুমদারকে। নেটমাধ্যম এবং মডেলিংয়ের জগতে পরিচিত মুখ হলেও এটিই তাঁর প্রথম ছবি। বিক্রম এবং কিরণের চরিত্র দু’টির নাম যথাক্রমে গৌরব এবং রাই। ছবিতে শিশুকন্যার চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী অশ্লেষা। 


অভিনেতা জানান, “জীবনে এই প্রথমবার বাবার চরিত্রে অভিনয় করছি। ফলে দর্শক আমাকে নতুন ভাবে পাবেন এই ছবিতে। সন্তানের জীবনে মায়ের ভূমিকা নিয়ে আমরা বেশির ভাগ সময়ে কথা বলে থাকি। কিন্তু সন্তানকে বড় করার জন্য, তাকে রক্ষা করার জন্য একজন সাধারন বাবা যে কতটা দূর যেতে পারে, সুপারহিউম্যান হয়ে উঠতে পারে, সেই গল্প নিয়ে এই ছবিটা"।

একগুচ্ছ তারকা নিয়ে শ্যুটিং শুরু হবে এই ছবির। বিক্রম-কিরণ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্য, দেবরাজ ভট্টাচার্য, বিশ্বনাথ বসু, কাঞ্চন মল্লিক, অরিত্র গঙ্গোপাধ্যায়কে। বিশেষ একটি চরিত্রে থাকছেন মমতাশঙ্কর। রয়েছেন রাজনীতিক পার্থ ভৌমিকও।

পরিচালক জানান, “বিক্রম এবং কিরণ এখানে এক দম্পতি। তাদের দেড় বছরের শিশুকন্যাকে বাঁচাতেই বিক্রমের জার্নি শুরু। শিশু পাচারচক্রের বিষয়ও আসবে গল্পে। এর বেশি কিছু বলা যাবে না। তবে এটা শুধু সম্পর্কের গল্প নয়, রহস্যও আছে। অ্যাকশনও আছে এই ছবিতে। কলকাতা বন্দর এলাকা, ফলতার কারখানা অঞ্চলে সে সব দৃশ্যের শ্যুটিং হবে।”

এই ছবি দিয়ে পরিচালক জিৎ চক্রবর্তী নিজের প্রযোজনা সংস্থা শুরু করছেন, সংস্থার নাম দিয়েছেন ‘এন্টারটেইনমেন্ট কি জিৎ’। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুটিং শুরু হবে। 

ছোটপর্দাতেও ফিরছেন বিক্রম। নতুন এক রিয়্যালিটি শো-এর মঞ্চে জুটি বাঁধছেন ঐন্দ্রিলা সেনের সঙ্গে। শো-এর নাম 'দশ দিনে দশ লাখ'। এই শো-এ সঞ্চালনা করতে দেখা যাবে তাঁদের। জি-এর নতুন চ্যানেল জি বাংলাসোনার-এ সম্প্রচারিত হবে এই নতুন রিয়্যালিটি শো-টি। 

বিক্রম-ঐন্দ্রিলার এই শো-এ থাকবে ভিন্ন ধরনের মজার খেলা। মূলত জুটির লড়াই দেখা যাবে এই রিয়্যালিটি শো-এ। জুটি হিসেবে দেখা যেতে পারে, প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী, ভাই-বোন, দুই বন্ধু এমনকি অনস্ক্রিন জুটিকেও। টানা দশদিন ধরে চলবে এই খেলা। দশদিন পর যে জুটি সমস্ত খেলায় জিতে সেরার সেরা হবে, তাঁরা পেয়ে যাবেন দশ লক্ষ টাকা। 
 
সম্পূর্ণ নতুন ধরনের গেম শো-এ ঐন্দ্রিলার সঙ্গে আবার জুটিতে, কেমন লাগছে? আজকাল ডট ইন-এর প্রশ্নে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় বলেন, "আমরা এত বছর ধরে একে অপরকে চিনি। ইন্ডাস্ট্রিতে আমার সবচেয়ে প্রিয় বন্ধু ঐন্দ্রিলা। ওর সঙ্গে আবার কাজ করতে পারায়, সত্যিই খুব ভাল লাগছে। আরও বেশি ভাল লাগছে এটা ভেবে যে, এতদিন দর্শক আমাদের কোনও না কোনও চরিত্রে অভিনয় করতে দেখেছেন। এই প্রথমবার আমরা একসঙ্গে জুটি বাঁধছি নিজেদের মতো করেই। এতে আমাদের বন্ডিংটা আরও উপভোগ করতে পারবেন দর্শক। তাছাড়া বাংলায় এমন ফরম্যাটের রিয়্যালিটি শো আগে হয়নি। দর্শকের মনোরঞ্জনের জন্য এটা একটা দারুণ কিছু হতে চলেছে বলে আশা করছি।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া