রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ৩০ আগস্ট ২০২৫ ১৩ : ১৪Sanchari Kar
সত্য কী আর মিথ্যেই বা কী? আমরা চোখের সামনে যা দেখতে পাই তাই কি সত্যি? নাকি সত্যি আরও গভীরের লুকিয়ে থাকা কোনও ঘটনার আভাস? বাকি সবই কি মিথ্যার ছায়া? আমাদের ব্যক্তিগত বিশ্বাস!
রবীন্দ্রনাথ ঠাকুর আর তাঁর প্রিয় বৌঠান কাদম্বরীর এক কাল্পনিক কথন,যা সময়, কাল, প্রেম, মানুষ, ইতিহাস, সব কিছুর বাঁধনের বাইরে। হয়তো এ কথোপকথন কোনও দিন ঘটেনি। কিংবা হয়তো ঘটেছে। যাঁরা বিশ্বাস করেছেন, তাঁদের কান হয়তো আজও শুনতে পায় সেই সব কথোপকথন। আসলে আজ সত্যি বলার দিন নয়, আজ সেসব বলার দিন যা প্রয়োজনীয়,যা অবশ্যম্ভাবী,যা বর্তমান।তা ই ঐতিহাসিক এই দুই চরিত্রকে নিয়ে দেবলীনা কুমার এবং মনোজ মুরলী নায়ারের নিবেদন ‘যাহা বলিব মিথ্যা বলিব’।
দেবলীনা এবং মনোজ একটি ব্র্যান্ড শুরু করেছেন। নাম ‘আমোদিনী’। নাচ, গান, পাঠের মাধ্যমে প্রেমের এক অন্য দিক দর্শকের সামনে তুলে ধরছেন দুই শিল্পী। দেবলীনা বলেন, “'আমোদিনী' আমার কাছে একটা অনুভূতি। অনেকটা সন্তানের মতো বলা যেতে পারে। যেদিন প্রথম 'আমোদিনী'র জন্ম হল, সেদিন থেকেই মনে হয়েছিল, এই প্ল্যাটফর্মটায় এমন সব কাজ করব, যেটা সব সময় সকলের সঙ্গে করা যায় না। ঠিক করেছিলাম এখানে রবীন্দ্রনাথকে বিকৃত না করে নিরীক্ষামূলক কাজ হবে। গত এক বছরে আমোদিনী করে গিয়েছে।”
‘যাহা বলিব মিথ্যা বলিব’ প্রসঙ্গে তিনি বলেন, “এটি রবি ঠাকুর এবং তাঁর বৌঠান কাদম্বরী দেবীর মধ্যে এমন এক কথোপকথন, যা হয়তো কখনও হয়েছিল। বা হয়নি। মোট কথা, এই ঘটনা আদৌ সত্যি না মিথ্যে, আমরা জানি না। আমরা যাচাই করতে যাইনি। আমরা তা-ই বিশ্বাস করি, যা আমাদের বিশ্বাস করতে বলা হয়েছে। একটা অলীক কথোপকথন নিয়েই আমাদের প্রযোজন। আগের বারের মতোই তাতে থাকবে দু’জনের মধ্যে সংলাপ, নাচ এবং গান।”
মনোজের কথায়, “আমোদিনী আমার কাছে কী, সেটা যদি বলতে হয়, তা হলে বলব এটা আমার কাছে একটা আদরের জায়গা, আরামের জায়গা। আমি চাই এটা আমার কাছে জিরিয়ে নেওয়ার জায়গা হোক। যেখানে আরাম, আয়েশ করে রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করা যাবে। কোনও বাধ্যবাধকতা থাকবে না। আমোদিনী আমার খুব ভালবাসার জায়গা। যেখানে আমি ছায়া পাই। যত্ন পাই।” ‘যাহা বলিব মিথ্যা বলিব’ মঞ্চস্থ হবে রবিবার উত্তম মঞ্চে সন্ধ্যা সাড়ে ছ’টায়।
অতীতে মনোজ সঙ্গে জুটি বেঁধে দেবলীনা এনেছিলেন 'লিখন তোমার'। তাতে 'লাভ লেটার' উপন্যাসের আদলের সঙ্গে যোগ হয়েছে রবীন্দ্রনাথের লেখা। প্রেমের চিঠির রেশ রেখে এই অনুষ্ঠানের চিত্রনাট্য লিখেছেন পরিচালক রাজর্ষি দে।
অনুষ্ঠান প্রসঙ্গে, আজকাল ডট ইন-কে দেবলীনা বলেছিলেন, "আমার আর মনোজদার একটা ব্র্যান্ড শুরু করেছি, যার নাম 'আমোদিনী'। এই ব্র্যান্ডের প্রথম সংযোজন, 'লিখন তোমার'। নাচ, গান, পাঠের মাধ্যমে প্রেমের এক অন্য দিক উপভোগ করবেন দর্শক।"
তিনি আরও বলেছিলেন, "রবীন্দ্রনাথ মানেই প্রেম। আর তার সঙ্গে জুড়েছে রাজর্ষিদার লেখা। আমি বরাবরই নতুন কিছু দর্শককে উপহার দেওয়ার জন্য আগ্রহী। এবার সেই আশা পূর্ণ হতে চলেছে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি