মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ৩০ আগস্ট ২০২৫ ০৯ : ১০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: ছন্দে রয়েছেন। অনায়াসে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে চলে গেলেন কার্লোস আলকারাজ। তবে দ্বিতীয় সেটে একটু সময় লেগেছিল আলকারাজের। কয়েক মিনিটের জন্য মেডিক্যাল বিরতি নিয়েছিলেন। তার পরে আর থামানো যায়নি কার্লোস আলকারাজকে। ইউএস ওপেনে আরও একটি ম্যাচে সহজ জয় পেলেন তিনি। ইতালির লুসিয়ানো দারদেরিকে স্ট্রেট সেটে (৬–২, ৬–৪, ৬–০) উড়িয়ে দিয়েছেন স্প্যানিশ তারকা। ইউএস ওপেনের শেষ ষোলোয় উঠেছেন আলকারাজ।
ক্রমতালিকায় ৩২ নম্বরে থাকা দারদেরির বিরুদ্ধে আলকারাজের জিততে যে খুব একটা সমস্যা হবে না তা প্রথম সেটেই বোঝা গিয়েছিল। শুরুতেই প্রতিপক্ষের সার্ভিস দু’বার ভাঙেন আলকারাজ। সেখান থেকে আর ফিরতে পারেননি দারদেরি। ৬–২ গেমে হারেন তিনি।
আরও পড়ুন: এত বছর পর কেন চড়কাণ্ডের ভিডিও প্রকাশ্যে আনলেন? ক্ষোভ উগড়ে দিলেন শ্রীশান্তের স্ত্রী
দ্বিতীয় সেটেও একটা সময় ৪–১ এগিয়ে গিয়েছিলেন আলকারাজ। সেখান থেকে ফেরেন দারদেরি। পর পর তিনটি গেম জেতেন তিনি। আলকারাজের সার্ভিসও এক বার ভাঙেন। ৪–৪ অবস্থায় মেডিক্যাল বিরতি নেন আলকারাজ। ফিরে এসে ঝড়ের গতিতে প্রতিপক্ষকে উড়িয়ে দেন তিনি। ৬–৪ গেমে দ্বিতীয় সেট জেতেন।
তৃতীয় সেটে একটি গেমও জিততে পারেননি দারদেরি। পর পর ছ’টি গেম জিতে খেলার ফয়সালা করে দেন পুরুষদের দ্বিতীয় বাছাই। ম্যাচে ন’টি ‘এস’ মেরেছেন স্প্যানিশ তারকা। দারদেরির সার্ভিস ভাঙার সুযোগ পেয়েছিলেন ১৮ বার। সাত বার তা কাজে লাগাতে পারেন। দারদেরিকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছে তাঁর সার্ভিস। ম্যাচে আটটি ডবল ফল্ট করেন তিনি। আলকারাজের মতো তারকার বিরুদ্ধে এই ভুল করলে ম্যাচে টিকে থাকা যায় না। সেটাই দেখা গেল। স্ট্রেট সেটে হেরে গেলেন ইতালির টেনিস খেলোয়াড়।
প্রসঙ্গত, গত ইউএস ওপেনে দ্বিতীয় রাউন্ডে বিদায় নিতে হয়েছিস আলকারাজকে। তবে এ বার ছন্দে তিনি। যে ভাবে এগোচ্ছেন তাতে আরও একটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন তাঁর ভক্তরা।
এদিকে, চতুর্থ রাউন্ডে উঠে গিয়েছেন নোভাক জকোভিচও। সপ্তম বাছাই জকোভিচ হারিয়ে দিয়েছেন ক্যামেরুন নুরিকে। খেলার ফল জকোভিচের পক্ষে ৬–৪, ৬–৭ (৪–৭), ৬–২, ৬–৩। দ্বিতীয় সেটটা শুধু হেরেছেন। প্রথম, তৃতীয় ও চতুর্থ সেটে স্বমহিমায় দেখা গেছে ২৪ গ্র্যান্ড স্লামের মালিককে।
মহিলাদের সিঙ্গলসে চতুর্থ রাউন্ডে উঠেছেন শীর্ষবাছাই এরিনা সাবালেঙ্কা। তিনি স্ট্রেট সেটে উড়িয়ে দিয়েছেন লেলা ফার্নান্ডেজকে। খেলার ফল ৬–৩, ৭–৬ (৭–২)।
আরও পড়ুন: রোহিতকে তলব করল বোর্ড, একদিনের ভবিষ্যৎ নিয়ে হবে সিদ্ধান্ত?
তবে এদিন আর বিতর্ক হয়নি। প্রসঙ্গত, এবার ইউএস ওপেনে বিতর্ক লেগেই রয়েছে। মেদভেদেভ বিতর্কে জড়িয়েছিলেন। শেষ বিতর্ক এক দিন আগে। টেনিস তারকা স্টেফানো সিসিপাসের বাবা ছেলের ম্যাচ চলাকালীন কোর্টের বাইরে থেকে কোচিং করিয়ে সতর্কিত হন। টেনিসে এটি কিন্তু নিয়মবহির্ভূত। ওই ম্যাচে ম্যাচে সিসিপাসের বাবা অ্যাপসতোলসকে দেখা যায় চেঁচিয়ে ছেলেকে নানা পরামর্শ দিচ্ছিলেন। টেনিসে এরকম করা যায় না। তাঁকে সতর্ক করে দেওয়া হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি