রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'শুটিংয়ের শেষ দিনে একে অপরকে জড়িয়ে ধরে..' ক্যামেরার আড়ালে কী কাণ্ড ঘটিয়েছিলেন অহন-অনিত? 

সংবাদসংস্থা মুম্বই | ২৯ আগস্ট ২০২৫ ১৯ : ২২Snigdha Dey

মুক্তির পর থেকেই ব্যাপক চর্চায় 'সাইয়ারা'। ছবিটি গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে। শুধু তরুণ প্রজন্মকেই উত্তেজিত করেনি এই ছবি, বরং সব বয়সের দর্শকের মধ্যেই ছড়িয়ে দিয়েছে প্রেমের আগুন। বর্তমানে সিনেমাহলে গিয়ে সিনেমা দেখার অভ্যাস এবং ইচ্ছে দুই-ই হারিয়েছেন দর্শক। কবে ওটিটিতে আসবে পছন্দের ছবিটি সেই অপেক্ষায় দিন গোনেন অনেকেই। তবে এই হিসেবটা 'সাইয়ারা'র ক্ষেত্রে তেমনভাবে মেলেনি। পর্দায় 'কৃষ কাপুর' ও 'বাণী বত্রা'কে দেখতে ভিড় জমিয়েছিলেন দর্শক। 

 

 

মোহিত সুরির পরিচালনায় 'সাইয়ারা' ছবিতে অহন ও অনিতের রসায়ন দেখে চোখ ফেরাতে পারেননি দর্শক। এবার এই জুটিকে খুব তাড়াতাড়ি ওটিটির পর্দায় পেতে চলেছেন দর্শক। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, ১২ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে এই ছবিটি। এদিকে, বক্স অফিসে প্রায় ৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে 'সাইয়ারা'। ছবির সাফল্য যেমন দর্শকের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে, ঠিক তেমনভাবেই অহন ও অনিতের প্রেমের গুঞ্জনেও দারুণ কৌতূহল জেগেছে অনুরাগীদের মনে। পাপারাজ্জিদের দেখে লাজুক হাসি যতই হাসুক, নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে 'স্পিকটি নট' দুই তারকা।

 

ছবি মুক্তির আগে বা পরে তারকাদের অহন কিংবা অনিতকে প্রচারে যোগ দিতে দেখা যায়নি। তবে এবার ওটিটিতে মুক্তির আগেই মুম্বই সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন ছবির দুই মুখ্য তারকা। সেখানে এসেই অনিত ফাঁস করলেন এক গোপন তথ্য।‌ অভিনেত্রী জানালেন, শুটিংয়ের শেষ দিনে অহনকে জড়িয়ে ধরে অঝরে কেঁদেছিলেন তিনি। 

 

আরও পড়ুন: মেয়ের জন্য রাতের ঘুম উড়েছে কিয়ারার! বাবা হয়েও একরত্তির জন্য কেন কিছুই করেন না সিদ্ধার্থ? ফাঁস গোপন তথ্য


চোখের জল আটকাতে পারেননি অহনও। অনিত বলেন, "শুটিংয়ের শেষ দিন খুব কষ্ট হচ্ছিল। আমরা ভাবছিলাম এক বছর ধরে যেভাবে দু'জন কাজ করেছি, একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছি, আর হয়তো সেরকম কিছু হবে না কোনওদিন। কিন্তু আমাদের কান্না থামাতে ছুটে এসেছিলেন প্রোডাকশনের সবাই। তাঁরা জানিয়েছিলেন, ছবির শুটিং শেষ মানেই আর দেখা হবে না তা নয়। এরপর প্রচারের জন্য অনেকবার একসঙ্গে হবে পুরো টিম। তবুও সেই সময় চোখের জল বাঁধ মানছিল না।"

 

আরও পড়ুন: শুটিং ফ্লোর থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন শ্বেতা? নাম না তুলে কোন বিস্ফোরক সত্যি ফাঁস করলেন অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী? 


প্রসঙ্গত, ইতিমধ্যেই অহন ও অনিতের প্রেমের গুঞ্জন সরগরম নেটপাড়া। সম্প্রতি ভাইরাল হয়েছিল দু'জনের একটি ভিডিও। 'সাইয়ারা'র সাফল্যে মোহিত সুরি একটি পার্টির আয়োজন করেন। ছবির কলাকুশলী থেকে শুরু করে প্রচুর বলি তারকাদের সমাগম দেখা যায় ওই নৈশ পার্টিতে। সেখানে স্বাভাবিকভাবেই উপস্থিত ছিলেন অহন ও অনিত। দু'জনকে একসঙ্গে পার্টিতে ঢুকতে দেখে অবাক হন অনেকে। এদিকে, আবার গোটা পার্টিতে একে অপরের সঙ্গ ছাড়েননি। অন্যদের সঙ্গে কথা বলার সময়ও অনিতকেই নাকি খুঁজছিল অহনের দুটি চোখ। লাজুক হাসিতে তাঁরা নাকি বুঝিয়ে দিয়েছেন নিজেদের সম্পর্কের অবস্থানের কথা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া