রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Sooraj Barjatya on Salman Khan s recent struggles at the box office

বিনোদন | বক্স অফিসে পরপর ফ্লপ, ফুরিয়ে যাচ্ছেন সলমন? বড় মন্তব্য ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ পরিচালকের!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৯ আগস্ট ২০২৫ ১৮ : ০২Rahul Majumder

বলিউডের অন্যতম সফল জুটি— সলমন খান ও সুরজ বরজাতিয়া। ১৯৮৯ সালে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ দিয়ে শুরু হয়েছিল তাঁদের যাত্রা। সেখান থেকেই সলমন প্রতিষ্ঠা পান বলিউডের রোমান্টিক হিরো হিসেবে। এরপর একের পর এক কালজয়ী ফ্যামিলি ড্রামা— ‘হম আপকে হ্যায় কৌন’ (১৯৯৪), ‘হম সাথ সাথ হ্যায়’ (১৯৯৯), ‘প্রেম রতন ধন পায়ো’ (২০১৫)। কিন্তু সাম্প্রতিক কালে যে নতুন ছবির জন্য তাঁদের পুনর্মিলনের কথা শোনা যাচ্ছিল, তা মাঝপথেই ভেস্তে যায়।

 

সাম্প্রতিক সাক্ষাৎকারে সুরজ বরজাতিয়া বলেন—“কিছু বিষয় আছে যেগুলো শেষ পর্যন্ত এগোনো যায় না। ক্লাইম্যাক্স বা চরিত্রের সঠিক ধরন না পেলে কাজ শুরু করার কোনও মানেই হয় না। সবকিছু যখন একসঙ্গে মিলবে, তখনই ছবি বানানো উচিত।” তাঁর কথায়, সলমনের সঙ্গে আবার কাজ করতে চান তিনি, তবে শর্ত একটাই—কনটেন্ট হতে হবে নতুন, বয়সের সঙ্গে মানানসই আর একেবারে প্রাসঙ্গিক।

 

'ভাইজানে'-এর বয়স, আর দর্শকের প্রত্যাশা—এই দুইয়ের ভারসাম্যই এখন চ্যালেঞ্জ বলে মনে হয় তাঁর। বরজাতিয়ার মতে, “এখন আসল চ্যালেঞ্জ হচ্ছে সলমনের বয়স মাথায় রেখে তাঁর জন্য নতুন কিছু বানানো। যেটা দর্শকের কাছে প্রাসঙ্গিক হবে, আবার সলমনের ইমেজের সঙ্গেও মানিয়ে যাবে।” সলমনের বক্স অফিসে টালমাটাল সময় নিয়ে মন্তব্য করেছেন তিনি। 

সম্প্রতি সলমনের টানা কয়েকটি ছবি বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি। সেই প্রসঙ্গে বরজাতিয়া খোলাখুলি বলেন—“সবাইয়ের জীবনেই এমন সময় আসে। কিন্তু তিনি যেহেতু সেলিব্রিটি, তাই ওঁর ব্যর্থতাই বেশি আলোচনায় আসে। আসলে সবাইকেই ভুল করার সুযোগ দেওয়া উচিত, শেখার সুযোগ দেওয়া উচিত। সলমন খুব শক্তিশালী মানুষ, খুব ভালো মানুষ। আমি নিশ্চিত, তিনি খুব বড়সড় কামব্যাক করবেন।”

এই মুহূর্তে সলমন খানের হাতে রয়েছে ‘ব্যাটল অফ গালওয়ান’, পরিচালনায় অপুর্ব লাখিয়া। ২০২০ সালের ভারত-চীন সীমান্ত সংঘর্ষের পটভূমিতে তৈরি এই ছবিতে ভারতীয় সেনার ভূমিকায় দেখা যাবে ভাইজানকে।

 সুরজ বরজাতিয়ার কথাতেই স্পষ্ট, সলমন-বরজাতিয়া জুটি এখনও ভাঙেনি। শুধু দরকার একেবারে সঠিক চিত্রনাট্য —যা ভাইজানের জন্য হবে নতুনও, মানানসইও।

 

 

প্রসঙ্গত, গণেশচতুর্থীর বিসর্জনে ফের একবার ধরা পড়ল সলমনের আসল রূপ— পরিবারের সঙ্গে একেবারে মেতে ওঠা ‘দবাং’ তারকা সলমন খান। বৃহস্পতিবার বোন অর্পিতা খান শর্মা ও আয়ুষ শর্মার বাড়ির গণেশ বিসর্জনে হাজির হন বলিউড তারকা। প্রাণহানির আশঙ্কা উপেক্ষা করেই। তাঁর সঙ্গে ছিলেন পরিবারের বাকি সদস্যরাও।বিসর্জনে ঢোলের তালে তালে নাচে মাতলেন ‘ভাইজান’। বৃহস্পতিবার দুপুরে অর্পিতা-আয়ুষের বাসভবন থেকে শুরু হয় গণপতি বিসর্জনের শোভাযাত্রা। সলমনকে দেখা যায় গায়ে হালকা রঙের শার্ট, চেনা কুল লুকে। চারপাশে কড়া নিরাপত্তার বেষ্টনী, তবুও ঢোল-তাশার তালে পা কাঁপাতে ভোলেননি তিনি। ভাইজান-এর সেই উচ্ছ্বাস দেখে ভিড় জমে যায় রাস্তার দু’পাশে।

 

সলমনের সঙ্গে সোনাক্ষীরও জমজমাট নাচ এবং জাহির ইকবালের এন্ট্রি চোখ কেড়েছে নেটপাড়ার। বিসর্জনের উৎসবে হাজির ছিলেন সলমনের দবাং ছবির সহ-অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও তাঁর স্বামী অভিনেতা জাহির ইকবাল। তাঁদেরকেও একসঙ্গে ঢোলের তালে নাচতে দেখা যায় ভাইজানের পাশে। উৎসবের আবহে বলিউডি গ্ল্যামারের রঙ যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছিল।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট্ট ভাগ্নে আহিলকে (অর্পিতা-আয়ুষের ছেলে) মজা করে টেনেটুনে বিসর্জনের নাচ করাচ্ছেন সলমন। আহিল অবশ্য সুযোগ পাওয়ামাত্রই ভিড় এড়িয়ে দৌড়ে পালিয়ে যায়। সেই দৃশ্যেই মজে গেছে নেটপাড়া। কেউ লিখেছেন, “সলমন ভাই, তোমাকে ভালবাসি”, আবার কেউ বলেছেন, “ কী মিষ্টি ব্যাপারটা”। সলমনের বড় ভাইপো আরহান খান ও নির্বাণ খানকেও দেখা গেছে নাচের ভিড়ে মেতে উঠে পা দোলাতে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া