রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৯ আগস্ট ২০২৫ ১৩ : ৫০Rahul Majumder
গণেশচতুর্থীর বিসর্জনে ফের একবার ধরা পড়ল সলমনের আসল রূপ— পরিবারের সঙ্গে একেবারে মেতে ওঠা ‘দবাং’ তারকা সলমন খান। বৃহস্পতিবার বোন অর্পিতা খান শর্মা ও আয়ুষ শর্মার বাড়ির গণেশ বিসর্জনে হাজির হন বলিউড তারকা। প্রাণহানির আশঙ্কা উপেক্ষা করেই। তাঁর সঙ্গে ছিলেন পরিবারের বাকি সদস্যরাও।
বিসর্জনে ঢোলের তালে তালে নাচে মাতলেন ‘ভাইজান’। বৃহস্পতিবার দুপুরে অর্পিতা-আয়ুষের বাসভবন থেকে শুরু হয় গণপতি বিসর্জনের শোভাযাত্রা। সলমনকে দেখা যায় গায়ে হালকা রঙের শার্ট, চেনা কুল লুকে। চারপাশে কড়া নিরাপত্তার বেষ্টনী, তবুও ঢোল-তাশার তালে পা কাঁপাতে ভোলেননি তিনি। ভাইজান-এর সেই উচ্ছ্বাস দেখে ভিড় জমে যায় রাস্তার দু’পাশে।
সলমনের সঙ্গে সোনাক্ষীরও জমজমাট নাচ এবং জাহির ইকবালের এন্ট্রি চোখ কেড়েছে নেটপাড়ার। বিসর্জনের উৎসবে হাজির ছিলেন সলমনের দবাং ছবির সহ-অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও তাঁর স্বামী অভিনেতা জাহির ইকবাল। তাঁদেরকেও একসঙ্গে ঢোলের তালে নাচতে দেখা যায় ভাইজানের পাশে। উৎসবের আবহে বলিউডি গ্ল্যামারের রঙ যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছিল।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট্ট ভাগ্নে আহিলকে (অর্পিতা-আয়ুষের ছেলে) মজা করে টেনেটুনে বিসর্জনের নাচ করাচ্ছেন সলমন। আহিল অবশ্য সুযোগ পাওয়ামাত্রই ভিড় এড়িয়ে দৌড়ে পালিয়ে যায়। সেই দৃশ্যেই মজে গেছে নেটপাড়া। কেউ লিখেছেন, “সলমন ভাই, তোমাকে ভালবাসি”, আবার কেউ বলেছেন, “ কী মিষ্টি ব্যাপারটা”। সলমনের বড় ভাইপো আরহান খান ও নির্বাণ খানকেও দেখা গেছে নাচের ভিড়ে মেতে উঠে পা দোলাতে।
বিসর্জনের দিন থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সলমনের নাচের ক্লিপ। কোথাও তাঁকে দেখা যাচ্ছে ঢোলের তালে বোন অর্পিতার সঙ্গে নাচতে, কোথাও আবার সোনাক্ষীর সঙ্গে জুটি বেঁধে পা মেলাতে। ভক্তদের মতে, “সলমন খানের এটাই আসল রূপ—চলচ্চিত্রের বাইরে পরিবারের সঙ্গে এমন নির্ভেজাল আনন্দ।”
এর আগেই গণেশ চতুর্থীর দিনে অর্পিতা খানের বাড়িতে পূজা-অর্চনা সারতে দেখা গিয়েছিল সলমন-সহ গোটা খান পরিবারকে। স্বয়ং সলমন খান নিজের এক্স (টুইটার)-হ্যান্ডেলে ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন গণেশ আরতির মুহূর্ত।
কাজের দিক থেকেও এইমুহূর্তে চূড়ান্ত ব্যস্ত ‘ভাইজান’। বড়পর্দায় সম্প্রতি মুক্তি পেয়েছিল এ.আর. মুরুগাদস পরিচালিত সলমনের ছবি ‘সিকন্দর’, যেখানে তাঁর বিপরীতে ছিলেন রশ্মিকা মন্দনা । সামনে আসছে ‘ব্যাটল অফ গালওয়ান’, পরিচালনায় অপূর্ব লাখিয়া, যেখানে ভারতীয় সেনার চরিত্রে দেখা যাবে ভাইজানকে। একইসঙ্গে ছোটপর্দায় তিনি ব্যস্ত ‘বিগ বস ১৯’-এর সঞ্চালনা নিয়ে।
উৎসব, পরিবার আর খাঁটি আনন্দ—এই তিনের মিলনেই আবারও প্রমাণ করলেন সলমন খানই রূপালি পর্দার বাইরেও ‘সুপারস্টার ভাইজান’!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি