রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | প্লুটোর মৃত্যুর পর বিরাট চমক দিল 'চিরসখা'! সবাইকে টেক্কা দিয়ে প্রথম স্থানে জায়গা হল কার?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: স্নিগ্ধা দে ২৯ আগস্ট ২০২৫ ১৩ : ১১Snigdha Dey

কয়েক সপ্তাহ ধরে 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'র কাছে হেরে যাচ্ছিল 'পরশুরাম'। তবে গত দু'সপ্তাহ ধরে নিজের হারানো জায়গা ফিরে পেয়েছে এই ধারাবাহিক। চলতি সপ্তাহে ৭.০ পেয়ে টিআরপির প্রথম স্থান দখল করল এই মেগা। তবে পিছিয়ে নেই ভবানীও। মাত্র এক নম্বরের জন্য প্রথম স্থানে পৌঁছতে পারল না এই ধারাবাহিক। ৬.৯ পেয়ে তাই দ্বিতীয় স্থানে রয়েছে 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'। যদিও এই স্থানে একা নেই সে। রয়েছে 'চিরসখা'।

 


গত সপ্তাহ থেকে এই ধারাবাহিক রয়েছে দর্শকের চর্চায়। প্লুটোর মৃত্যু নাড়া দিয়ে গিয়েছি দর্শকের মনকে। তাই প্রভাব পড়েছে টিআরপিতেও। একটুর জন্য প্রথম স্থান হাতছাড়া হয়েছে 'চিরসখা'রও। তৃতীয় স্থানে রয়েছে দর্শকের দুই পছন্দের মেগা। 'জগদ্ধাত্রী' ও 'পরিণীতা' যৌথভাবে পেয়েছে ৬.৬। 'জগদ্ধাত্রী'তে দূর্গার নতুন প্রেমকাহিনি দেখতে দারুণ পছন্দ করছেন দর্শক। অন্যদিকে, 'পরিণীতা'য় নতুন জুটি হিসেবে জায়গা করে নিচ্ছে টগর ও মল্লার। তাদের বিয়ের এপিসোডও ব্যাপক চর্চায় ছিল।

 

আরও পড়ুন: বড়পর্দায় আয়েন্দ্রী রায়! নায়িকা না খলনায়িকা? কোন চরিত্রে হিরোর পাশে দেখা মিলবে অভিনেত্রীর?

 

চতুর্থ স্থানে রয়েছে 'ফুলকি'। প্রাপ্ত নম্বর ৬.৪। ফুলকি-রোহিত এখন শুধু সাংসারিক দ্বন্দ্ব মোকাবিলা করে না, তাদের লড়াই এখন রাজনীতির ময়দানেও। তাই এই ধারাবাহিক কম-বেশি নিজের জায়গা ধরে রাখে। পঞ্চমে ৬.১ পেয়ে রয়েছে 'রাঙামতি তীরন্দাজ'‌‌। গল্পের মোড়ে যাই হয়ে যাক না কেন, এই মেগা টিআরপিতে সব সময় নিজের জায়গা ধরে রাখে। ষষ্ঠ স্থানে ৬.০ নম্বরে জায়গা করে নিয়েছে আর্য-অপুর গল্প 'চিরদিনই তুমি যে আমার'। অপুকে আর্য মনের কথা জানানোর পর্বের ঝলক দেখেই দারুণ খুশি দর্শক মহল। অবশেষে নায়ক-নায়িকার মিল দেখে খুশিতে ভাসছেন অনুরাগীরা।

 

 

সপ্তমে রয়েছে 'আমাদের দাদামণি'। সোম-পার্বতীর বিয়ের পর নানা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাদের। সেই নিয়েই এগোচ্ছে গল্প। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের নম্বর ৫.৪। অষ্টমেও রয়েছে জোড়া ধারাবাহিক। ৫.৫ নম্বরে যৌথভাবে এই জায়গায় আছে 'অনুরাগের ছোঁয়া' ও 'গৃহপ্রবেশ'। দশমে ৪.৫ নম্বর পেয়ে রয়েছে 'তুই আমার হিরো'।


অন্যদিকে, ট্রেন্ডিং-এ রয়েছে 'কুসুম'। ৪.২ নম্বরে রয়েছে এই ধারাবাহিক। সদ্য শুরু হওয়া 'লক্ষ্মী ঝাঁপি'ও ট্রেন্ডিং। পেয়েছে ৩.৮ নম্বর। চলতি সপ্তাহে তেমনভাবে নম্বরের ফারাক নেই ধারাবাহিকগুলোর। তবে হাড্ডাহাড্ডি টক্করে জমে উঠেছে টিআরপির লড়াই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া