রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বড়পর্দায় আয়েন্দ্রী রায়! নায়িকা না খলনায়িকা? কোন চরিত্রে হিরোর পাশে দেখা মিলবে অভিনেত্রীর?

স্নিগ্ধা দে | ২৯ আগস্ট ২০২৫ ১২ : ১৪Snigdha Dey

নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকের মন আগেই জয় করেছেন অভিনেত্রী আয়েন্দ্রী রায়। তবে ইতিবাচক চরিত্রেও দেখা গিয়েছে তাঁকে। এই মুহূর্তে তাঁকে দর্শক দেখছেন জি বাংলার ধারাবাহিক 'ফুলকি'তে। আগামীতে আসছে নতুন কাজ। সেই আভাস সমাজমাধ্যমে দিয়ে দিলেন আয়েন্দ্রী। শুক্রবার সমাজমাধ্যমে একটি পোস্ট করেন তিনি। যেখানে দেখা যাচ্ছে ডাবিং রুমে রয়েছেন অভিনেত্রী। কীসের ডাবিং করছেন তিনি? তবে কি ছোটপর্দা পেরিয়ে এবার বড়পর্দায় পা রাখলেন আয়েন্দ্রী?

 

 

টলিপাড়ার অন্দরের খবর এমনটাই। টলিউডের বড়পর্দায় অভিষেক হতে চলেছে তাঁর। লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরেছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। বছরখানেক ধরে ফেডারেশন সংক্রান্ত নানা জটিলতার মধ্যে দিয়ে গিয়েছে তাঁর কেরিয়ার। সেসব এখন অতীত। নিটোল ত্রিকোণ প্রেমের ছবি তৈরিতে হাত দিয়েছেন ‘কিশমিশ’ ছবিখ্যাত এই পরিচালক। ছবির নাম ‘মন মানে না’। ছবিতে মুখ্য তিন চরিত্রে দেখা যাবে ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায় এবং হিয়া চট্টোপাধ্যায়-কে। এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে আয়েন্দ্রীকে।

 

 

ঋত্বিকের প্রাক্তন প্রেমিকার চরিত্রে এবার নজর কাড়তে চলেছেন তিনি। কীভাবে তাঁদের প্রেম হয়, তারপর কীভাবে হয় বিচ্ছেদ? সবটাই দেখা যাবে গল্পে। এমনকী তাঁদের সম্পর্কের জটিলতা নিয়ে তৈরি হবে মজার মোড়। দর্শকের কাছে বিনোদনের রসদ হয়ে উঠবে ছবির এই অংশ, জানা যাচ্ছে এমনটাই। যদিও এই প্রথমবার আয়েন্দ্রীর বড়পর্দায় কাজ নয়। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ওপার বাংলার ছবি 'নোলক'। ছবির মুখ্য চরিত্রে ছিলেন শাকিব খান। এই ছবির হাত ধরেই প্রথমবার বড়পর্দায় পৌঁছেছিলেন আয়েন্দ্রী। তবে টলিউডের বড়পর্দায় এটাই প্রথম কাজ তাঁর।

 

 

 

 

 

প্রসঙ্গত, 'মন মানে না'র নায়িকা হিয়ার আরও একটি পরিচয় রয়েছে। তিনি জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে। ‘মন মানে না’-র মাধ্যমেই টলিপাড়ায় পা রাখতে চলেছেন হিয়া। চলতি বছরের নভেম্বরে মুক্তি পাবে সেই ছবি। তবে চমকের শেষ এখানেই নয়! এই ছবিতেই অতিথি শিল্পী হিসেবে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়! 

 

আরও পড়ুন: প্রথমবার জুটিতে দেবলীনা-অর্পণ! ছাপোষা প্রেমের গল্পে কোন ওটিটিতে ধরা দিচ্ছেন দুই তারকা?


‘মন মানে না’ ছবিতে পাহাড়ের কোলজুড়ে থাকা একটি কনভেন্ট স্কুলের ডিন-এর ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। আপাত গম্ভীর হলেও ছাত্র-ছাত্রী অন্তঃপ্রাণ তাঁর। ছবিতে একটি দৃশ্যে হিয়ার সঙ্গেও স্ক্রিন শেয়ার করবেন শাশ্বত! সেই দৃশ্যে হিয়া অভিনীত চরিত্রের দুষ্টুমির জন্য তাঁকে ছোট্ট করে বকা দেওয়ার পাশাপাশি অল্প কথায় জীবনের পাঠও দিতে দেখা যাবে শাশ্বতকে। 

 

 

ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন খরাজ মুখোপাধ্যায়, সুদীপা বসু, প্রীতি সরকার প্রমুখ। ছবির সিনেম্যাটোগ্রাফারের দায়িত্ব সামলাবেন মধুরা পালিত। ছবির কোরিওগ্রাফির দায়িত্বে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতনি মেখলা বসু। গত মে-জুন মাস জুড়ে কলকাতা এবং দার্জিলিংয়ের বিভিন্ন লোকেশন জুড়ে চলেছে ‘মন মানে না’র শুটিং। সদ্য কলকাতায় শেষ হয়েছে ছবির শেষ দফার শুটিং। শেষের পথে ডাবিংও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া