রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২৯ আগস্ট ২০২৫ ১১ : ৫২Akash Debnath
নিজস্ব সংবাদদাতা: জন্মদিনে শুটিং না থাকলেও স্টুডিওতে হাজির অভিনেতা জিতু কমল, কারণ প্রিয় অনুরাগীদের সঙ্গে জন্মদিনের কিছুটা সময় ভাগ করে নেওয়া। যদিও দর্শকদের অনুরাগী বলতে নারাজ জিতু, এদিন স্টুডিওতে তাঁকে ঘিরে থাকলেন অনুরাগীরা। বিভিন্ন জায়গা থেকে নিজের হাতে রান্না করে খাবার খাওয়ালেন অডিয়েন্স স্টার জিতু কমলকে। শুধু তাই নয়, গোলাপ ফুল থেকে শুরু করে জিতুর নামে ঠাকুরের কাছে পুজো দেওয়া ফুল, কবিতা, নানান ধরনের উপহার - সব মিলিয়ে বিশেষ আয়োজন করা হল বার্থডে বয় এর জন্য। সবার সঙ্গে বসে একসঙ্গে জন্মদিনে খাবার খেলেন জিতু। প্রায় ১৯ রকম পদ এদিন রান্না করে আনা হয় 'অডিয়েন্স স্টার' জিতু কমলের জন্য।
তবে এদিন স্টুডিওতে সেটের বাইরে জিতুর জন্মদিন উদযাপনের সময় অনুরাগীরা উপস্থিত থাকলেও ছিলেন না তাঁর কোনও সহকর্মী। যদিও জিতু ভেবেছিলেন ধারাবাহিকের কলাকুশলী ভাইদের সঙ্গে একসঙ্গে বসে এদিন খাবার খাবেন, তবে অনেকটা দেরি হয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের হাতে গোনা ১-২ জন ছাড়া কাউকেই তেমনভাবে দেখা যায়নি। স্টুডিওতে কোন অভিনেতা বা অভিনেত্রীর জন্মদিন উদযাপন হলে সব সময় তার সহশিল্পীরা পাশেই থাকেন, অন্তত একবার এসে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যান। কিন্তু এদিন অনেককেই দেখা গেল পাশ কাটিয়ে বেরিয়ে যেতে। যেন ধারাবাহিকের আর্য সিংহ রায় নয়, জন্মদিন উদযাপন হচ্ছে অন্য কোনও মানুষের। বিষয়টা বেশ চোখে লাগার মতই।
আরও পড়ুন: নিজে অক্ষম, স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করলেন যুবক, ৭২ বার চেষ্টার পর কী হল ফলাফল?
যেখানে জিতুর জন্মদিন উদযাপন হয় তার পাশেই চলছিল ধারাবাহিকের আউটডোর শুটিং, দেখা গেল অভিনেত্রী দিতিপ্রিয়া রায় কেও। তবে বিগত কয়েকদিনে যে ঘটনা ঘটেছে, তাতে এই জন্মদিন উদযাপনে যে অভিনেত্রী আসবেন না তা অনেকেই জানতেন। কিন্তু শুধু অভিনেত্রী নন ধারাবাহিকের অন্যান্য শিল্পীদেরও দেখা গেল না একবারের জন্যও। তবে শুধুমাত্র তাঁর প্রিয় অনুরাগীদের ভালবাসাতেই সন্তুষ্ট অভিনেতা জিতু কমল।
আরও পড়ুন: নিজে অক্ষম, স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করলেন যুবক, ৭২ বার চেষ্টার পর কী হল ফলাফল?
এদিন এত ভালবাসা পেয়ে আর যেন কিছুই চাইতে পারলেন না জিতু কমল। জিতু জানান, তাঁর কাছে দর্শকদের ভালবাসাটাই আসল। তিনি মনে করেন যে তিনি যা কর্ম করছেন তার ফল তিনি ঠিকই পাবেন। এবং তাঁর কর্মের ফল এই অসংখ্য মানুষের ভালবাসা। জন্মদিনের সব খারাপ লাগা এবং বিতর্ক থেকে একদম দূরে থাকতে চান তিনি। জিতু জানালেন, আসলে তাঁর মনের বয়স এখনও কম। ছোটবেলায় জন্মদিন যেভাবে কেটেছে বা পরবর্তী সময়ে যেভাবে দিন কাটিয়েছেন। তার কোনও কিছুই এখন আর মিস করেন না তিনি। কারণ তিনি এখন যা পাচ্ছেন সেটাই তাঁর পাওয়ার কথা ছিল না। যা আছে তা যেমন ভালর জন্য আছে, তেমনই যা ছিল কিন্তু আজ আর নেই সেটাও ভালর জন্যই।
আরও পড়ুন: নিজে অক্ষম, স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করলেন যুবক, ৭২ বার চেষ্টার পর কী হল ফলাফল?
অভিনেতা এও জানান, জীবনে তাঁর বিশেষ কোনও আক্ষেপ নেই, কারণ তিনি যা পেয়েছেন, বিশেষ করে যে নিঃস্বার্থ ভালবাসা পেয়েছেন সেটাই তাঁর কাছে সবচেয়ে দামি উপহার। এদিন স্টুডিওতে গাড়ি থেকে নামতেই যেভাবে জিতুকে অনুরাগীরা জড়িয়ে ধরেন, তাঁর নামে পুজো দেওয়া ফুল তার মাথায় ছুঁয়ে দেন, তাঁকে পায়েস খাইয়ে দেন, এই ভালবাসা পাওয়া সত্যিই কঠিন। জিতু মহাদেবের ভক্ত। সেই কারণে তার জন্য মহাদেবের একটি বিশেষ ছবি বানিয়ে নিয়ে আসেন অনুরাগীরা, যা দেখে কিছুক্ষণের জন্য চুপ হয়ে যান অভিনেতা এবং জানান এত কিছু আয়োজন দেখে তিনি সত্যিই আবেগপ্রবণ হয়ে পড়ছেন। তবে জিতুর কথায়, “আমি আবেগ বাইরে দেখাতে চাই না, কারণ আবেগের দাম মানুষ দেন না। আমার কাছে আমার আবেগ বড্ড দামি, তাই তা মানুষকে না দেখানোই ভাল।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি