শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১২ জানুয়ারী ২০২৪ ০২ : ৩৮
নিজের চরিত্র নিয়ে যদিও এক্ষুণি বেশি বলতে নারাজ নায়িকা। তাঁর কথায়, ‘‘নিজেকে ভাঙতে, পরীক্ষা করতে বরাবর ভাল লাগে। এর আগে সায়ন্তনের সঙ্গে একটি বিজ্ঞাপনী ছবি করেছিলাম। তখনই নতুন ছবি করার কথা হয়েছিল। পরে সায়ন্তন এই গল্পটা শোনালে ভাল লাগে। রাজি হয়ে যাই। ওর কাজ দেখেছি। গল্প বলা, পরিচালনার ধারণাটা বেশ অন্যরকম।’’
ছবির গল্প কেমন? বেশি ভাঙতে চাননি পরিচালক। জানিয়েছেন, ঋতুপর্ণা বিখ্যাত কার্টুনিস্ট। দিল্লিতে বাস। আচমকা প্রাক্তন স্বামী নিখোঁজ। তাকে খুঁজতে শহরে আসেন ম্যাডাম সেনগুপ্ত। এবং অজান্তে রহস্যের জালে জড়িয়ে পড়েন। নায়িকার স্বামীর ভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। এই জুটিকে শেষ দেখা গিয়েছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘গুডনাইট সিটি’তে। এবং সায়ন্তনের জনপ্রিয় সিরিজ ‘গোরা’য় আত্মভোলা গোয়েন্দা চরিত্রে তুমুল জনপ্রিয় ঋত্বিক। সেই স্বাচ্ছন্দ্য থেকেই এবং চরিত্রের খাতিরে তিনি এবং সায়ন্তন আবারও ক্যামেরার সামনে-পিছনে। আর কারা থাকছেন? অনন্যা চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সুহোত্র মুখোপাধ্যায়, পরান বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টচার্য, সুপ্রিয় দত্ত প্রমুখ।
রহস্যধর্মী বা গোয়েন্দা ছবিতে নামভূমিকায় নায়িকা থাকলে তাঁদের অ্যাকশন করতে দেখা যায়। যেমন, ‘মিতিন মাসি’ ছবিতে কোয়েল মল্লিক। ‘ম্যাডাম সেনগুপ্ত’ ওরফে ঋতুপর্ণাও কি সেসব করবেন? পরিচালকের বক্তব্য, কিছু হাল্কা দৃশ্য তো থাকবেই। সেটা নায়িকা নিজেই করবেন। তবে বেশি জোর দেওয়া হবে তাঁর পেন্সিল বা তুলি ধরায়। কারণ, চরিত্র অনুযায়ী ঋতুপর্ণা ব্যঙ্গ চিত্রশিল্পী। নতুন প্রযোজক প্রদীপ কুমার নন্দী ছবি নিয়ে যথেষ্ট আশাবাদী। খুব তাড়াতাড়ি শুট শুরু হবে। সব ঠিক থাকলে হয়তো চলতি বছরের শীতেই পর্দায় আসবেন নতুন রহস্যভেদকারী ‘ম্যাডাম সেনগুপ্ত’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি