রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
স্নিগ্ধা দে | ২৮ আগস্ট ২০২৫ ১৯ : ২৬Snigdha Dey
সিরিজ হোক বা ওয়েব ফিল্ম, ওটিটির জুরি মেলা ভার। ওটিটির পর্দায় নানা ধরনের গল্প দেখার জন্য মুখিয়ে থাকে দর্শক মহল। দর্শকের পছন্দের কথা মাথায় রেখে তাই বিভিন্ন ঘরানার সিরিজ, ওয়েব ফিল্ম আসে। মোবাইল ফোন থেকে শুরু করে ড্রয়িংরুমের টিভির পর্দায় এখন সহজেই নিত্য নতুন গল্পের সন্ধান পেয়ে যান দর্শক। তার মধ্যে জায়গা যেমন করে নেয় টানটান রহস্য, তেমন জায়গা করে মিষ্টি প্রেমের গল্পও।
বাস্তবের মিশেলে প্রেমের গল্প দেখতে বরাবরই ভালবাসেন দর্শক। তাই এই ছকে বাঁধা গল্পগুলো জায়গা করে নেয় ওটিটির পর্দায়। এবারও তাই হল। একদম মাটির কাছাকাছি থেকে উঠে আসা এক প্রেমের গল্প নিয়ে আসছে ক্যামেলিয়া প্রোডাকশনের ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডে। এই মুহূর্তে ওয়েব ফিল্মের নাম ঠিক হয়নি। তবে শুটিং শেষ। মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে টলিপাড়ার দুই পরিচিত মুখকে। পরিচালনায় অর্ক ও শ্রীকান্ত।
আরও পড়ুন: ফের বিয়ের পিঁড়িতে সৌরভ চক্রবর্তী! 'লক্ষ্মী ঝাঁপি' শুরু হতেই কার গলায় মালা দিলেন অভিনেতা?
নায়ক-নায়িকা হয়ে এই প্রথম জুটি বাঁধছেন দেবলীনা কুমার ও অর্পণ ঘোষাল। দুই ছাপোষা মানুষের জীবনকাহিনি উঠে আসবে এই গল্পে। তাঁদের প্রেম থেকে শুরু করে সম্পর্কের টানাপোড়েন সবটাই ধরা পড়বে এই ওয়েব ফিল্মে। দেবলীনা ও অর্পণকে যেমন দেখা যেতে চলেছে দুই সরল ছেলে-মেয়ের চরিত্রে। তেমন এখানে তাঁদের দুই আলাদা ধর্মের প্রতীক হিসেবেও দেখানো হবে। কীভাবে সব বাধা পেরিয়ে হিন্দু ও মুসলমান ধর্মের দুটি ছেলেমেয়ে এক হবে সেই নিয়েই এগোবে গল্প।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই শেষ এই ওয়েব ফিল্মের শুটিং। এই প্রথমবার পর্দায় জুটি হিসেবে দেখা যেতে চলেছে অর্পণ ও দেবলীনাকে। শুটিং শেষ হলেও এখনও বাকি রয়েছে ওয়েব ফিল্মের পোস্ট প্রোডাকশনের কাজ। তবে সূত্রের খবর, চলতি বছরের শেষেই ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে অর্পণ-দেবলীনার এই ওয়েব ফিল্মটি।
প্রসঙ্গত, অর্পণকে আগামীতে দেখা যেতে চলেছে অরিন্দম শীলের পরিচালনায় 'কর্পূর' ছবিতে। অন্যদিকে, দেবলীনাকে শেষ দেখা গিয়েছিল তথাগত মুখোপাধ্যায়ের পরিচালনায় 'রাস'-এ। এই ছবির হাত ধরে বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন দেবলীনা। দেবলীনা তাঁর অভিনয় যাত্রা শুরু করেছিলেন বড়পর্দার মাধ্যমেই। তবে অর্পণকে দর্শক চিনেছিলেন টেলিভিশনের পর্দায়। 'মেয়েবেলা' ধারাবাহিকে 'ডোডোদাদা'র চরিত্রে অভিনয় করে দর্শক মহলে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন তিনি। এরপর বিভিন্ন ছবি, সিরিজ এমনকী থিয়েটারের মঞ্চেও তাঁর অভিনয় মন ছুঁয়েছে অনুরাগীদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি