রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

War 2 box office miss puts tremendous pressure on Alpha to reignite the franchise engine

বিনোদন | ‘ওয়ার ২’ ব্যর্থ, তাহলে কি ভেস্তে যাচ্ছে বলিউডের স্পাইভার্স? আলিয়ার ‘আলফা’ নিয়ে বাড়ছে শঙ্কা!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৮ আগস্ট ২০২৫ ২০ : ০০Rahul Majumder

সংখ্যা কিন্তু মিথ্যে বলে না। এতদিন যেটা ভাবা হচ্ছিল স্পাইভার্সের মুকুটমণি, সেই ‘ওয়ার ২’ মুক্তির দিনেই বড় ধাক্কা খেয়েছে। হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের মতো দুই তারকা থাকা সত্ত্বেও প্রথম দিনের আয় মাত্র ২৯ কোটি টাকা —যেখানে ইন্ডাস্ট্রির অনুমান ছিল ৫৫–৬০ কোটি টাকার মধ্যে। লাইফটাইম কালেকশনও ঘুরপাক খাচ্ছে ১৫০–১৭০ কোটি টাকার আশেপাশে। তুলনায় ‘পাঠান’ করেছিল ৪৭৫ কোটি টাকাতে আর ২০১৯ সালের ‘ওয়ার’ বন্ধ হয়েছিল ৩১৮ কোটি টাকায়।

এমন এক বিশাল বাজেটের ছবির ধাক্কায় এখন প্রশ্ন—এই ব্যর্থতা কি সরাসরি প্রভাব ফেলবে আলিয়া ভাট অভিনীত পরবর্তী স্পাইভার্স ছবি ‘আলফা’-তে?

 ট্রেড অ্যানালিস্টদের মতামত অবশ্য নানান রঙের। 

 তারণ আদর্শ আশাবাদী—
“না, খুব একটা প্রভাব ফেলবে না। প্রতিটি ছবি আলাদা করে বিচার হয়। কাস্ট, পরিচালক আলাদা। 'আলফা'র ফ্রেশ এনার্জি আর নতুনত্ব আছে।”

 অতুল মোহন দ্বিমত পোষণ করে বলেন—
“প্রভাব তো পড়বেই। যখন হৃতিক আর জুনিয়র এনটিআর দর্শকদের টানতে পারল না, তখন মহিলা-নেতৃত্বাধীন একটি স্পাই ছবি কতটা পারবে সেটা নিয়ে সন্দেহ থাকবেই।”

অক্ষয় রাঠি ভারসাম্যপূর্ণ বিশ্লেষণ দেন— “সবকিছু নির্ভর করবে ছবির গুণমানের উপর। হয়তো আলফাই সেই ছবি হয়ে উঠবে যা আবার স্পাইভার্সকে ফিরিয়ে আনবে। আলিয়া হয়তো আদিত্য চোপড়ার হাতে সেই ট্রাম্প কার্ড।”

গিরিশ জোহর (জি স্টুডিওজ) মনে করছেন সময় এখনো হাতে আছে— “আলফার শুটিং চলছে। ওয়ার ২ থেকে শিক্ষা নিয়ে যদি ক্রিয়েটিভ টিম পরিবর্তন আনে, তাহলে ছবির জন্য লাভজনক হবে।”

বিশেখ চৌহান (রূপবাণী সিনেমা, বিহার) সোজাসাপটা সতর্কতা দিয়েছেন— “ওয়ার ২ যদি ১৫০ কোটি টাকার বেশি তুলতে না পারে, তাহলে মহিলা-নেতৃত্বাধীন ছবির সম্ভাবনা আরও সংকুচিত। দর্শক কতবার একই থিম দেখবে? মনে হচ্ছে স্পাইভার্স তার চূড়ায় পৌঁছে গিয়েছে পাঠানের সঙ্গেই।”

শতদীপ সাহা (এসএসআর সিনেমাজ প্রাইভেট লিমিটেড) হিসেব কষে বলেন— “ওয়ার ২ যদি ৫০০ কোটির ছবি হত, আলফারও ১৫০–২০০ কোটি টাকার সুযোগ থাকত। কিন্তু এখন সেটা বড় চ্যালেঞ্জ। পুরুষ তারকা ছাড়াই ছবিটাকে ‘অসাধারণ’ হতে হবে।”

 স্পাইভার্সের ওঠানামা: 

এক থা টাইগার (১৯৮ কোটি টাকা)  -এই ইউনিভার্সের ভিত্তি গড়ে দেয়। 

টাইগার জিন্দা হ্যায় (৩৩৯ কোটি টাকা)  -ব্যবসায় বিস্তার বাড়িয়ে আশা বাড়িয়েছিল। 

ওয়ার (৩১৮ কোটি টাকা) - স্টাইল ও নতুনত্ব নিয়ে আসে এই স্পাই ইউনিভার্সে। 

পাঠান (৪৭৫ কোটি টাকা) - সর্বোচ্চ শিখর। 

টাইগার ৩ (২৮০ কোটি টাকা) - প্রত্যাশার চেয়ে কম। 

ওয়ার ২ (১৫০–১৭০ কোটি টাকা) -বড় ধাক্কা। 

এখন বোঝাই যাচ্ছে, ফ্র্যাঞ্চাইজির গ্রাফ নীচের দিকে ঢালু।

'আলফা'র সামনে দ্বিগুণ চাপএকদিকে ‘ওয়ার ২’-এর ব্যর্থতার বোঝা, অন্যদিকে আলিয়া ভাটের নেতৃত্বে সর্ব-মহিলা গুপ্তচর ছবির নতুনত্ব। অসাধারণ চিত্রনাট্য, টানটান মার্কেটিং, আর ভিন্নধর্মী ভিশন ছাড়া এবার আর দর্শককে ধরা কঠিন হবে।

তাহলে কি ‘আলফা’ই আবার নতুন করে প্রাণ দেবে স্পাইভার্সকে, না কি এখানেই শেষ হতে চলেছে সেই দৌড়? উত্তর দেবে আগামী কয়েক মাস।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া