রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Actor Akshay Oberoi cousin of Bollywood actor Vivek Oberoi openly discussed their lack of familial connection

বিনোদন | বিবেক ওবেরয়ের জন্যই বলিউডে কাজ পাচ্ছে না? মুখ খুললেন অভিনেতার তুতো ভাই অক্ষয়!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৮ আগস্ট ২০২৫ ১৮ : ০৩Rahul Majumder

বলিউডে নিজের জায়গা পাকা করতে আজ লড়াই করছেন অভিনেতা অক্ষয় ওবেরয়। ‘ফাইটার’, ‘লভ হোস্টেল’, ‘ফিতুর’, ‘পিকু’—একাধিক ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকের। তবে অনেকেই জানেন না, তিনি আসলে প্রবীণ অভিনেতা সুরেশ ওবেরয়ের ভাইপো এবং বিবেক ওবেরয়ের খুড়তুতো ভাই। কিন্তু এই সম্পর্ক কখনও নিজের কেরিয়ারে কাজে লাগাননি তিনি। কেন? সেই খোলামেলা উত্তর দিলেন নিজেই।

এক সাক্ষাৎকারে অক্ষয় বললেন—“কাস্টিং ডিরেক্টররাও জানতেন না ওঁরা আমার আত্মীয়। আমি কোনওদিন বিবেকের নাম ব্যবহার করিনি। করবই বা কীভাবে? আমাদের মধ্যে তো আসলে কোনও সম্পর্কই ছিল না। আজও দুঃখ হয় এটা বলতে—আমি চাইলে তাঁকে ফোন করে কাজ চাইতেও পারিনি। নিজের মতো করেই পথ চলেছি।”

প্রশ্ন উঠেছিল—বিবেকের কেরিয়ারের ঝড় কি কখনও অক্ষয়ের উপরও প্রভাব ফেলেছিল? অকপট উত্তর অভিনেতার, “কেউ মুখে কিছু বলেনি। তবে আমি বুঝেছিলাম—আমাকে কেউ সাহায্য করবে না। না ছিল কোনও মেন্টর, না ছিল গডফাদার। আজ যখন একটু জায়গা করে নিতে পেরেছি, তখন সবাই অবাক হয়ে বলছে—‘তুমি তো কোনওদিন বলেনি!’ তখন মনে হয়—বলব কী করে? ভাগ্যই বোধহয় এমন ছিল আমাদের পরিবারের।”

তবুও পরিবার নিয়ে গর্ব আছে তাঁর। অক্ষয়ের ভাষায়, “বিবেক আর কাকা দু’জনেই দুর্দান্ত অভিনেতা। আমি গর্বিত এই পরিবার থেকে আসতে পেরে। তবে সত্যি বলতে কী, একসঙ্গে কাজ করলে আরও মজা হত।”

এখন অক্ষয়ের হাত ভরসা ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’ ছবিতে। শশাঙ্ক খৈতান পরিচালিত এই ছবিতে তাঁর পাশাপাশি রয়েছেন বরুণ ধাওয়ান, জাহ্নবী কপূর, রোহিত সরাফ, সানিয়া মলহোত্রা ও মনীশ পল। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের এই বড় বাজেটের ছবি মুক্তি পাবে ২ অক্টোবর, ২০২৫-এ। 
অন্যদিকে বিবেক ওবেরয় এখন ব্যস্ত ‘মস্তি ৪’-এর শুটিংয়ে। সঙ্গে রয়েছেন অফতাব শিবদাসানি, রিতেশ দেশমুখ, এলনাজ নরোজি ও রুচি সিংহ। ছবিটির এখনও শুটিং চলছে, মুক্তির দিন ঘোষণা হয়নি। পরিচালক নীতেশ তিওয়ারির এই বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ ঘিরে দর্শক মহলে উত্তেজনা তুঙ্গে। নমিত মালহোত্রা এবং যশ প্রযোজিত এই দুই পর্বের সিনেমাটির প্রথম ভাগ মুক্তি পাবে দীপাবলি ২০২৬-এ, এবং দ্বিতীয় ভাগ ২০২৭-এ। 'রাম' ও 'সীতা'র চরিত্রে দর্শক দেখবেন রণবীর কাপুর ও সাই পল্লবীকে। একে একে সামনে আসছে ছবির চরিত্রাভিনেতাদের নাম। জানা যাচ্ছে, এই ছবিতে 'বিদ্যুৎজিহ্বা'র চরিত্রে অভিনয় করবেন বিবেক ওবেরয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া