রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদসংস্থা মুম্বই | ২৮ আগস্ট ২০২৫ ১৭ : ১১Snigdha Dey
এক সময় দুষ্টু ছবির নায়িকা হিসেবে পরিচিত ছিলেন সানি লিওনি। 'জিসম ২'-এর হাত ধরে বলিউডের এন্ট্রি নিয়েছিলেন সানি লিওন। মাঝেমধ্যেই চর্চায় থাকেন তিনি। আবারও নিজের ব্যক্তিগত জীবনের কিছু অজানা অধ্যায় প্রকাশ করলেন করণজিৎ কৌর বোহরা ওরফে সানি। সম্প্রতি সোহা আলি খানের সঞ্চালিত একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি স্বীকার করেন, গর্ভধারণ তিনি কখনও চাননি। তাই সন্তানদের জন্য দত্তক ও সারোগেসি—দুই পথই বেছে নিয়েছিলেন তিনি ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার।
সানির প্রথম সন্তান হল দত্তক নেওয়া কন্যা নিশা। এরপর সারোগেসির মাধ্যমে জন্ম নেয় যমজ পুত্র নোয়া ও আসের। এই যাত্রাপথ নিয়ে কথা বলতে গিয়ে সানি বলেন, “আমি ব্যক্তিগতভাবে অন্তঃসত্ত্বা হতে চাইনি। কিন্তু মা হতে চেয়েছিলাম বরাবরই।তাই দত্তক নেওয়াই ছিল আমার প্রথম ইচ্ছে। একই দিনে আমরা দত্তকের কাগজপত্র জমা দিই এবং সারোগেসির প্রক্রিয়াও শুরু করি।”
আলোচনার এক পর্যায়ে সোহা আলি খান জানতে চান, সারোগেসির অভিজ্ঞতা নিয়ে তাঁর অনুভূতি কী ছিল? সানি সোজাসাপ্টা জবাব দেন—“আমরা এত টাকা খরচ করেছি যে… প্রতি সপ্তাহে ফি দিতে হয়েছে। এমনকী গর্ভধারণকারী মায়ের স্বামীকেও কাজ থেকে ছুটি নেওয়ার জন্য অর্থ দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত তাঁরা সেই অর্থে একটি নতুন বাড়ি তৈরি করেছে এবং একটি জমকালো বিয়ের অনুষ্ঠানও করেছে।”

তার কথায় স্পষ্ট, শুধুমাত্র আর্থিক খরচ নয়, পুরো অভিজ্ঞতাই ছিল এক অনন্য যাত্রা। যদিও এতে প্রচুর অর্থ ব্যয় হয়েছে, তবুও তিনি মনে করেন, এই সিদ্ধান্ত ছিল একেবারেই সঠিক। কারণ সন্তানদের হাসি আর ভালবাসাই তাঁর কাছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
সানি আরও জানান, মা হওয়ার ক্ষেত্রে তিনি কখনওই সামাজিক চাপে সিদ্ধান্ত নেননি। বরং নিজের ইচ্ছাকৃত সিদ্ধান্তে তিনি এই পথ বেছে নেন। তাঁর মতে, পরিবার গড়ার জন্য গর্ভধারণই একমাত্র পথ নয়, দত্তক ও সারোগেসিও সমান মর্যাদাপূর্ণ ও সুন্দর বিকল্প।
প্রসঙ্গত, সানি লিওনি ও ড্যানিয়েল ওয়েবার দীর্ঘদিন ধরেই বিনোদন জগতে নিজেদের অবস্থান মজবুত করেছেন। পেশাগত ব্যস্ততার পাশাপাশি তারা ব্যক্তিগত জীবনেও তিন সন্তানের মা-বাবা হিসেবে নিঃশর্ত ভালবাসা দিয়ে পরিবারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সানির এই খোলামেলা স্বীকারোক্তি আবারও প্রমাণ করল, তিনি নিজের সিদ্ধান্ত ও অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যে কথা বলতে ভয় পান না। বরং সৎভাবে সেই অভিজ্ঞতাই ভাগ করে নেন, যা অনুপ্রেরণা হতে পারে অনেকের জন্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি