রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

N K Salil talks about Mithun Chakraborty and rejecting his Propaganda movie Offer

বিনোদন | ‘মিঠুনদা বিজেপির প্রোপাগান্ডা ছবির চিত্রনাট্য লিখতে বলেছিলেন, রাজি হইনি’ বিস্ফোরক এন কে সলিল!

রাহুল মজুমদার | ২৮ আগস্ট ২০২৫ ১৬ : ২৬Rahul Majumder

৭৫ পেরিয়েছেন মিঠুন চক্রবর্তী। বিতর্ক, কটাক্ষ পেরিয়ে আজও বাংলার অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব তিনি। প্রিয় অভিনেতা তো বটেই। তবে ইদানীং রাজনৈতিক বাক-বিতণ্ডা যেন পিছুই ছাড়ছে না এই বিজেপি নেতার। রাজনীতির ময়দানের পাশাপাশি ‘প্রোপাগান্ডা’ ছবিতেও উত্তরোত্তর তাঁর চলাফেরা বাড়ছে। এবং রীতিমতো দ্রুতহারেই বাড়ছে। ‘প্রোপাগান্ডা’ ছবি আসলে যা বিশেষ উদ্দেশ্যপ্রণোদিত। অর্থাৎ, যে ছবি প্রদর্শনের মাধ্যমে নির্মাতাদের বিশেষ কোনও মতাদর্শ প্রচারের লক্ষ্য থাকে। ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ থেকে শুরু করে হালের ‘দ্য কেরালা স্টোরি’। ‘প্রোপাগান্ডা’ ছবি নিয়ে বিতর্ক চলছেই। রাজনৈতিক ফায়দা তুলতেই এই ধরনের ছবির সংখ্যা যে ক্রমশ বাড়ছে তা নিয়ে বিভিন্ন সময়ে একাধিকবার মুখ খুলেছেন নানান তারকা, ছবি সমালোচকেরা। এই আবহেই ফের ‘প্রোপাগান্ডা’ ছবি করতে উদ্যোগী হয়েছিলেন মিঠুন। এবং তা বাংলা ভাষায়! সেই ছবির গল্প-চিত্রনাট্যের দায়িত্ব নাকি মিঠুন দিতে চেয়েছিলেন  একসময় টলিপাড়ার জনপ্রিয় চিত্রনাট্যকার এন কে সলিল-কে। যিনি মিঠুনের ১৬টি বক্স-অফিস সফল ছবির গল্প-চিত্রনাট্যকার।  আর এই দাবি, অন্য কেউ নয়  করলেন খোদ এন কে সলিল! শুনল আজকাল ডট ইন। 

 

“মাস কয়েক আগে মিঠুনদা কলকাতায় এসেছিলেন। ওঁর সঙ্গে ছিলেন পরিচালক পথিকৃৎ বসু। ও-ই আমাকে ফোন করে বলে যে ‘দাদা তোমায় খুঁজছে, এসো।’ শুনে গেলাম। কলকাতায় এলে রাজারহাটে একটি নির্দিষ্ট ফ্ল্যাটে ওঠেন মিঠুনদা। সেখানেই গেলাম। দেখা হতেই, জড়িয়ে ধরলেন। বাড়ির সবার খোঁজ খবর নিলেন। তারপর জানালেন যে তিনি একটি ছবি করতে চান। যেরকম বাংলা ছবি উনি আর আমি করে এসেছেন। প্রতিবাদী চরিত্র, অ্যাকশন থাকবে। এত পর্যন্ত সমস্যা ছিল না। তবে তারপরেই মিঠুনদা বললেন এ ছবির মূল গল্প হবে বাংলায় যে যে বিষয় নিয়ে তুমুল রাজনৈতিক বিতর্ক চলছে এবং যা যা বিচারাধীনও বটে। যেমন - গরু পাচার, কয়লা চুরি, নিয়োগ দুর্নীতি, চাকরি দুর্নীতি... সঙ্গে আরও বহু স্ক্যাম...এসব আর কী! সব শুনে আমার কোথাও মনে হয়েছিল এই ছবিটা বিজেপির ‘প্রোপাগান্ডা’ ছবি হতে পারে। কারণ মিঠুনদা এখন একটি বিজেপি দলের নেতা। কোনও বিচারাধীন বিষয় নিয়ে ছবি করাটা ঠিক নয়, আমার মতে। আর তাছাড়া দেখুন, আমি একজন শিল্পী, কখনওই চাইনি কোনও রাজনৈতিক দলের ছায়ায় আমার নাম আসুক। তাই আমি কোনও ‘প্রোপাগান্ডা’ ছবির অংশ হব না! সেইজন্য ভদ্রভাবে পথিকৃৎকে জানিয়ে দিয়েছিলাম এই ছবি করা আমার পক্ষে সম্ভব হবে না।” 

 

সামান্য থেমে ‘জাত গোখরো’ সংলাপ খ্যাত এই চিত্রনাট্যকার আরও বললেন, “তবে হ্যাঁ, মিঠুন যদি কোনও রাজনৈতিক দলের সদস্য না হতেন, তাহলে নিশ্চয়ই আমি আগ্রহী হতাম। তখন অন্যভাবে গল্প, চিত্রনাট্য লিখতাম, ভাবতাম।  কারণ প্রতিটি মানুষের প্রতিবাদের ভাষা আলাদা। আরে আমি তো সারাজীবন প্রতিবাদী ছবি-ই করে এসেছি। যখন এমএলএ ফাটাকেষ্ট ছবির গল্প-চিত্রনাট্য লিখেছিলাম, তখন তো রাজ্যে আসীন বামফ্রন্ট সরকার। সেই ছবিতে তো রাজ্য সরকারের বিরুদ্ধে বহু ব্যাপার দেখিয়েছিলাম। কই তখন তো কেউ কোনও আঙ্গুল তোলেননি। তাহলে? আসলে, আমার লেখায় আমি সবসময় মানুষকে এগিয়ে রেখেছি কোনও সরকার, বিরোধী পক্ষের বদলে। যাক সেসব...আর তখন তো মিঠুনদা কোনও রাজনৈতিক দলের সদস্য-নেতা কিছুই ছিলেন না। তাই সমস্যা হয়নি। 
তবে এসবের বাইরে আমি মনে করি, মিঠুনদার কিন্তু মূলধারার বাণিজ্যিক বাংলা ছবিতে ফিরে আসা উচিত। অবশ্যই উচিত। আজও ওঁকে ভীষণ ভালবাসি।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া