রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: রাহুল মজুমদার ২৮ আগস্ট ২০২৫ ১৫ : ৪৬Rahul Majumder
দক্ষ অভিনেতা। দুই বাংলায় তাঁর জুড়ি মেলা ভার। ওপার বাংলার সেরা অভিনেতাদের মধ্যে প্রথম সারিতেই উঠে আসে তাঁর নাম। তাঁর ভক্তের সংখ্যাও ঈর্ষণীয়। তিনি, চঞ্চল চৌধুরী। এমনিতে নিজের ব্যক্তিজীবন নিয়ে খুব বেশি কথা বলেন না অভিনেতা । তবে এ বার দাম্পত্যজীবনে নিজের ব্যর্থতার কথা তুলে ধরলেন সমাজমাধ্যমের পাতায়! তারপর সরাসরি ক্ষমা চাইলেন স্ত্রী শান্তা চৌধুরীর কাছে।
আসলে, প্রেম করে তাঁদের বিয়ে। ১৮ বছর হয়ে গেল সংসার পেতেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তাঁর স্ত্রী শান্তা পেশায় চিকিৎসক। অভিনেতার ব্যস্ত জীবনকে গুছিয়ে দিয়েছেন তিনিই। কাজের সুবাদেই বাড়িতে প্রায় থাকাই হয় না তাঁর। সময় দিতে পারেন না স্ত্রী কিংবা পরিবারকে। ব্যস্ততার দরুণ অনেকসময় ভুলে গিয়েছেন নিজেদের বিবাহবার্ষিকীর তারিখ, সাল পর্যন্ত! এবারেও তাই হল। তবু তাতে বিন্দুমাত্র রেগে যাননি অভিনেতার স্ত্রী। বরং ভালবেসে তিনি চঞ্চলকে মনে করিয়ে দিয়েছেন তাঁদের দাম্পত্যের সূচনার এই বিশেষ দিনটির তারিখ। আর তারপরেই অপরাধবোধ, লজ্জাবোধ কুরে কুরে খেয়েছে এই জনপ্রিয় অভিনেতাকে। সেই ভাবনা থেকেই একটি নাতিদীর্ঘ লেখা পোস্ট করেন চঞ্চল। স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে, তাঁকে ভালবাসা-শুভেচ্ছায় ভরিয়ে...

স্ত্রীর সঙ্গে নিজের বহু বছর আগের তোলা একটি ছবি পোস্ট করেছেন চঞ্চল। সেই ছবিতে দেখা যাচ্ছে তাঁদের সন্তান শুদ্ধ-কেও। যদিও শুদ্ধ তখন একরত্তি। সেই ফেসবুক পোস্টে চঞ্চল লিখলেন -
“এই ছবিটা অনেক বছর আগের…..!!!
আজ থেকে প্রায় পনেরো বছর আগের তোলা।সম্ভবত কোন এক পত্রিকার ফটো সাংবাদিক বাসায় এসে ছবিটা তুলেছিলেন।
ছবিতে আমাকে,আমার স্ত্রী শান্তা এবং আমাদের ছেলে শুদ্ধকে দেখা যাচ্ছে॥
শুদ্ধ তখন অনেক ছোট….
আসল কথাই বলতে ভুলে গেছি……
আজ যে আমাদের বিয়ের দিন,সেটাও যেমন ভুলে গেছিলাম….কত তম সেটাও মনে করতে পারছি না!!!
কিছুক্ষন আগে শান্তা যখন কিছু একটা লিখে মনে করালো,ভেতরে কিছুটা লজ্জা এবং অপরাধ বোধও কাজ করছিলো!!!
সত্যিরই আমার মনে ছিলো না……
প্রায় বছরই এরকম ঘটে!!!!
অভিনেতা হিসেবে কিছুটা সফল হলেও,সাংসারিক জীবনে কিন্তু আমার ব্য র্থতার শেষ নেই।
আর ভুলে যাওয়াটা আমার একটা অসুখের মত!!!!
এত কিছুর পরেও সেখান থেকে তেমন কোন বড় অভিযোগ আসেনা বলেই…এখনো টিকে আছি!!!!!
ধন্যবাদ শান্তা…..
শুভ বিবাহ বার্ষিকী”

অন্যদিকে খবর, অমিত মুখোপাধ্যায়ের প্রযোজনায়, অমিতাভ ভট্টাচার্যর পরিচালনায় ত্রিধারা ছবিতে অন্যতম মুখ্যচরিত্রে থাকতে পারেন চঞ্চল। এই ছবির কাহিনিও তাঁর লেখা। সূত্রের খবর, ছবির মুখ্য তিন চরিত্রে দেখা যেতে পারে কৌশিক গাঙ্গুলি, ঋতুপর্ণা সেনগুপ্ত ও চঞ্চল চৌধুরীকে।যদিও এই ছবির ভাবনা এখন প্রাথমিক পর্যায়ে। চলছে কথাবার্তা, তাই এখনই এই বিষয়ে মুখ খুলতে নারাজ ছবির নির্মাতারা।গল্পের মোড়ে একটি ঘটনায় তিন তারকার জীবন বদলে যাবে। হঠাৎই সবকিছু ওলটপালট করে ফিরে আসবে ২৫ বছর আগের হারিয়ে যাওয়া প্রেম।

এরপর তিন খাতে বইবে তিনজনের গল্প, এই নিয়েই তৈরি হবে 'ত্রিধারা'। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আবারও এপার বাংলার ছবিতে অভিনয় করতে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। অন্যদিকে, কৌশিক গাঙ্গুলি ও ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে এটাই হতে চলেছে তাঁর প্রথম কাজ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি